1. live@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা নিশ্চিতের নির্দেশ সৌদিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশির বিষয়ে নতুন তথ্য নেই মাদারীপুর এসআরবি-৮ কর্তৃক “ক্লুলেস” হত্যাকান্ডের রহস্য উদঘাটন ও আসামী গ্রেফতার দেবীরূপে রুমিন ফারহানা, ধর্মীয় সহনশীলতা নিয়ে সমালোচনার জবাব অতিরিক্ত ডিআইজির বাড়িতে রাতভর কী হতো, চাঞ্চল্যকর তথ্য ডেঙ্গুতে নিভে গেল আরও ৪ জনের প্রাণ দেশের বাজারে স্বর্ণের দাম কমলো, আজ থেকে নতুন দর ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনার কোচ থাকছেন স্কালোনি তাইওয়ানের দিকে ধেয়ে আসছে সুপার টাইফুন চাম্পি ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন: সনাতন ধর্মাবলম্বীদের ভোট চাইলেন বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমিন বিজয়নগর বাসীর জনপ্রিয় ব্যক্তি, বিজয়নগর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আহসান উল্লাহ বদলগাছীতে রাতের আঁধারে প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনার ভাঙচুর খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গোলালগঞ্জ কাশিয়ানী বাজারে হোমিওপ্যাথি চিকিৎসক ডাঃ শহিদুল ইসলামের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ ভুক্তভোগীর টেকনাফ বাসীর জনপ্রিয় ব্যক্তি,টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান খোন্দকার চেয়ারম্যান প্রার্থী আশরাফুল ইসলাম (নয়ন)মন্দির ঘুরে ঘুরে এতিম শিশুদের খোঁজ নিয়ে দিলেন নতুন টাকা সত্য,ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির ঋণ পরিশোধে মহানবী (সা.) যে দোয়া শিখিয়েছেন ৩ লাখেরও বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র পীরগঞ্জে গু‌র্জিপাড়া পার্বতীপুরে কঠোর নিরাপত্তায় পালিত হচ্ছে দুর্গাপূজা

এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনবে সরকার, অক্টোবরে চুক্তি: বিমানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯৪ বার পড়া হয়েছে

রাষ্ট্রায়ত্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে যুক্ত করতে ফ্রান্সের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসের কাছ থেকে ১০টি উড়োজাহাজ কিনতে যাচ্ছে সরকার। আগামী অক্টোবরেই এ বিষয়ে চুক্তি হতে পারে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

এর আগে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের কাছ থেকে ২৫টি উড়োজাহাজ কেনার বিষয়ে দুটি চুক্তির কথা চলতি বছরে প্রকাশ্যে এসেছে। এর মধ্যে গত ৩০ এপ্রিল ঢাকায় এক অনুষ্ঠানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সঙ্গে বোয়িংয়ের একটি চুক্তি স্বাক্ষর হয়। ওই চুক্তির আওতায় বোয়িং থেকে ১৪টি উড়োজাহাজ কেনার কথা জানানো হয়েছিল।

এরপর গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি নতুন উড়োজাহাজ কেনার চুক্তি করে সরকার। গত ২৩ সেপ্টেম্বর বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আরও ১১টি বোয়িং উড়োজাহাজ কেনার বিষয়ে চুক্তি করেছে।

জাতীয় পতাকাবাহী বিমানকে আধুনিকায়ন, আন্তর্জাতিক যোগাযোগ জোরদার এবং বাংলাদেশকে আঞ্চলিক যাত্রী ও কার্গো হাবে পরিণত করার উদ্যোগের অংশ হিসেবে উড়োজাহাজের বহর সম্প্রসারণের দীর্ঘমেয়াদি পরিকল্পনা করছে সরকার।

এই পরিকল্পনার আওতায় ২০৩৪-৩৫ অর্থবছরের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে নতুন উড়োজাহাজ যুক্ত করার রোডম্যাপ পর্যালোচনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় এয়ারবাসের কাছ থেকে ১০টি উড়োজাহাজ কেনার উদ্যোগ নেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট