1. : lf_GiBTpUwiMrNw :
  2. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  3. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্র-ইরান হামলা বন্ধে বিশ্ববাজারে তেলের দামে পতন ব্রাহ্মণবাড়িয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি উৎপাদন,তিন খাদ্য কারখানাকে ৯ লাখ টাকা জরিমানা পে স্কেল দুই বছর পেছানোর আনুষ্ঠানিক সুপারিশ,নতুন কৌশলে সরকার কাজিপুরে কুটির শিল্পভিত্তিক মাসব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্ধোধন। গোদাগাড়ীতে পুকুরে মিলল যুবকের মরদেহ,অপমৃত্যু মামলা গোপালগঞ্জে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত যুদ্ধ পরিস্থিতির মধ্যেও ১৮ বিলিয়ন ডলার তেল বিক্রি করেছে ইরান খারিতে গোসল করতে নেমে নবদম্পতির মর্মান্তিক মৃত্যু ঢাকা-খুলনা মহাসড়কে কাশিয়ানীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার মানবিক উদ্যোগে নতুন ভ্যান পেলেন অসহায় চালক,মুখে ফিরল জীবিকার হাসি  একজন মানবিক ও কর্মচঞ্চল এসিল্যান্ড আশিক জামান,তাঁর কাজে সন্তোষ্ট দুই উপজেলার সেবাগ্রহীতারা ডিমলায় ডিবি পুলিশের অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার বিশ্বকাপে আর্জেন্টিনার বিরুদ্ধে ‘ষড়যন্ত্রকারীদের’ তালিকা প্রকাশ আজ বঙ্গভবন ছাড়ছেন মো.সাহাবুদ্দিন কাজিপুরের তৈরীকৃত কম্বলের কদর দেশের ৪৭টি জেলায় সবুজের বার্তা নিয়ে মাগুরায় ১০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির শুভ সূচনা ৯০দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি পাবে বাংলাদেশ ইয়েমেনের বন্দরে সৌদি আরবের বড় হামলা,পাল্টা জবাবের হুঁশিয়ারি হুথিদের অভিনন্দন বার্তা মুকসুদপুরে আওয়ামী লীগ নেতার দলীয় পদ থেকে পদত্যাগ করে সংবাদ সম্মেলন মাদারীপুরে বৃক্ষরোপণ অভিযান,বৃক্ষমেলা ও বর্ণাঢ্য রেলী উদযাপিত বর্ষায় যমুনা পাড়ে পর্যটকদের ঢল প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ-প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি চাপের মুখে শিক্ষা সচিবকে অপসারণ করল মোদি সরকার গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে,আহত অন্তত রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে গুজবে কান না দেওয়ার আহ্বান মির্জা ফখরুলের রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন,সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার ঘোড়াঘাটে ওসিসহ ৩ পুলিশ কর্মকর্তার অপসারণ ও শাস্তির দাবিতে বিএনপির ঘন্টা ব্যাপী মানববন্ধন কাজিপুরে বৃষ্টির কারণে কাঁচাবাজারে মূল্য বৃদ্ধি গোপালগঞ্জে শিক্ষার্থীদের সঙ্গে জেলা প্রশাসকের বিজ্ঞান ও মহাকাশবিষয়ক সংলাপ

মাদারীপুরে ওয়াজিউদ্দিন মাতুব্বর স্মৃতি গোল্ডকাপ ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত

  • প্রকাশিত: শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ৪৫ বার পড়া হয়েছে

শরীফ ফায়েজুল কবীর,মাদারীপুর প্রতিনিধিঃ

মাদারীপুর ষ্টেডিয়ামে হাজারো দর্শকদের উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ওয়াজিউদ্দিন মাতুব্বর গোল্ডকাপ ফুটবলের ফাইনাল খেলা। মাদারীপুর সদর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়ার মরহুম পিতা ওয়াজিউদ্দিন মাতুব্বরের নামে জেলা ক্রীড়া সংস্থা এই জমজমাট খেলার আয়োজন করে। শনিবার (৪, জুলাই) বিকালে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উক্ত ফাইনাল খেলার উদ্বোধন ও খেলাটি উপভোগ করেন এমপি জাহান্দার আলী মিয়া। এসময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি জেলা প্রশাসক মিজ্ মর্জিনা আক্তার, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মিজানুর রহমান মুরাদ, কার্যনির্বাহী সদস্য মনিরুল আহসান পিন্টু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াদিয়া শাবাব, সদর উপজেলা বিএনপি’র সভাপতি এ্যাডভোকেট গুলজার আহম্মেদ চিশতী মস্তফা, পৌর বিএনপি’র সভাপতি এ্যাডভোকেট শরীফ সাইফুল কবীর, জেলা স্বেচ্ছােসেবক দলের আহবায়ক ও সদস্যসচিব যথাক্রমে- শাহাদাত হোসেন ও এ্যাডভোকেট (সাবেক ভিপি) মাসুদ পারভেজ, জেলা কৃষকদলের আহবায়ক অহিদুজ্জামান খান, জেলা যুবদলের আহবায়ক ও সদস্য সচিব যথাক্রমে- ফারুক বোপারী ও মনিরুজ্জামান ফুকু সহ বিএনপি’র অঙ্গসংগঠনের নেতা-কর্মী এবং বিজয়ী —- কুলপদ্দি মডেল ক্লাব ও রানার্স আপ চরমুগরিয়া স্পোর্টিং ক্লাবের হাজারো দর্শকবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং জেলা ক্রীড়া সংস্থার সাবেক ও বর্তমান পরিচালনা পর্ষদের কর্মকর্তাবৃন্দ। ফাইনাল খেলাটি অত্যন্ত জাঁকজমক ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়। মাদারীপুর ষ্টেডিয়ামে দীর্ঘদিন পর উল্লেখযোগ্য সংখ্যক ফুটপ্রেমী দর্শকদের ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শেষ পর্যন্ত শহরের কুলপদ্দি মডেল ক্লাব একাদশ চরমুগরিয়া স্পোর্টিং ক্লাব একাদশকে ১-০ গোলের ব্যাবধানে পরাজিত করে চ্যাম্পিয়ান হবার গৌরব অর্জন ও গোল্ডকাপটি তাদের ঘরে তুলতে সক্ষম হয়। পরে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেন এমপি জাহান্দার আলী মিয়া। এসময় তিনি বলেন, ক্রীড়াই শক্তি, ক্রীড়াই সুস্থ্য-সবল দেহ গড়ার পথ। তিনি আরো বলেন, আমাদের দেশের শহর ও গ্রামাঞ্চল থেকে ফুটবল প্রায় হারিয়ে যেতে বসেছিলো, বিএনপি সরকার ক্ষমতায় আসার পরে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ফুটবল-ক্রিকেট সহ সকল ধরণের ক্রীড়াকে তৃণমূল পর্যন্ত পৌঁছে দিতে “নতুন কুড়ি” ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে খেলাধূলাকে অগ্রাধিকার দিয়ে কিশোর-তরুন-যুবকদের মোবাইল আসক্তি ও মাদকের ছোঁবল থেকে রক্ষার কার্যকরী উদ্যোগ গ্রহণ করেছেন যার ফলে মাদারীপুর ষ্টেডিয়ামে আজ গোল্ডকাপ ফুটবল সহ ক্রিকেট ও অন্যান্য খেলাধূলার প্রসার লাভ করেছে। এসময় এমন সুন্দর ফুটবল খেলা প্রতিযোগিতার আরো বেশী-বেশী আয়োজনের জন্য মাননীয় এমপি, জেলা প্রশাসক ও মাদারীপুর জেলা ক্রীড়া সংস্থাক অতিথি ও দর্শকদের পক্ষ থেকে উদাত্ত আহবান জানানো হয়।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,ওয়েবসাইটের কোনো লেখা,ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।  
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট