শরীফ ফায়েজুল কবীর,মাদারীপুর প্রতিনিধিঃ
মাদারীপুর ষ্টেডিয়ামে হাজারো দর্শকদের উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ওয়াজিউদ্দিন মাতুব্বর গোল্ডকাপ ফুটবলের ফাইনাল খেলা। মাদারীপুর সদর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়ার মরহুম পিতা ওয়াজিউদ্দিন মাতুব্বরের নামে জেলা ক্রীড়া সংস্থা এই জমজমাট খেলার আয়োজন করে। শনিবার (৪, জুলাই) বিকালে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উক্ত ফাইনাল খেলার উদ্বোধন ও খেলাটি উপভোগ করেন এমপি জাহান্দার আলী মিয়া। এসময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি জেলা প্রশাসক মিজ্ মর্জিনা আক্তার, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মিজানুর রহমান মুরাদ, কার্যনির্বাহী সদস্য মনিরুল আহসান পিন্টু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াদিয়া শাবাব, সদর উপজেলা বিএনপি'র সভাপতি এ্যাডভোকেট গুলজার আহম্মেদ চিশতী মস্তফা, পৌর বিএনপি'র সভাপতি এ্যাডভোকেট শরীফ সাইফুল কবীর, জেলা স্বেচ্ছােসেবক দলের আহবায়ক ও সদস্যসচিব যথাক্রমে- শাহাদাত হোসেন ও এ্যাডভোকেট (সাবেক ভিপি) মাসুদ পারভেজ, জেলা কৃষকদলের আহবায়ক অহিদুজ্জামান খান, জেলা যুবদলের আহবায়ক ও সদস্য সচিব যথাক্রমে- ফারুক বোপারী ও মনিরুজ্জামান ফুকু সহ বিএনপি'র অঙ্গসংগঠনের নেতা-কর্মী এবং বিজয়ী ---- কুলপদ্দি মডেল ক্লাব ও রানার্স আপ চরমুগরিয়া স্পোর্টিং ক্লাবের হাজারো দর্শকবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং জেলা ক্রীড়া সংস্থার সাবেক ও বর্তমান পরিচালনা পর্ষদের কর্মকর্তাবৃন্দ। ফাইনাল খেলাটি অত্যন্ত জাঁকজমক ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়। মাদারীপুর ষ্টেডিয়ামে দীর্ঘদিন পর উল্লেখযোগ্য সংখ্যক ফুটপ্রেমী দর্শকদের ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শেষ পর্যন্ত শহরের কুলপদ্দি মডেল ক্লাব একাদশ চরমুগরিয়া স্পোর্টিং ক্লাব একাদশকে ১-০ গোলের ব্যাবধানে পরাজিত করে চ্যাম্পিয়ান হবার গৌরব অর্জন ও গোল্ডকাপটি তাদের ঘরে তুলতে সক্ষম হয়। পরে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেন এমপি জাহান্দার আলী মিয়া। এসময় তিনি বলেন, ক্রীড়াই শক্তি, ক্রীড়াই সুস্থ্য-সবল দেহ গড়ার পথ। তিনি আরো বলেন, আমাদের দেশের শহর ও গ্রামাঞ্চল থেকে ফুটবল প্রায় হারিয়ে যেতে বসেছিলো, বিএনপি সরকার ক্ষমতায় আসার পরে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ফুটবল-ক্রিকেট সহ সকল ধরণের ক্রীড়াকে তৃণমূল পর্যন্ত পৌঁছে দিতে "নতুন কুড়ি" ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে খেলাধূলাকে অগ্রাধিকার দিয়ে কিশোর-তরুন-যুবকদের মোবাইল আসক্তি ও মাদকের ছোঁবল থেকে রক্ষার কার্যকরী উদ্যোগ গ্রহণ করেছেন যার ফলে মাদারীপুর ষ্টেডিয়ামে আজ গোল্ডকাপ ফুটবল সহ ক্রিকেট ও অন্যান্য খেলাধূলার প্রসার লাভ করেছে। এসময় এমন সুন্দর ফুটবল খেলা প্রতিযোগিতার আরো বেশী-বেশী আয়োজনের জন্য মাননীয় এমপি, জেলা প্রশাসক ও মাদারীপুর জেলা ক্রীড়া সংস্থাক অতিথি ও দর্শকদের পক্ষ থেকে উদাত্ত আহবান জানানো হয়।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড