1. : lf_GiBTpUwiMrNw :
  2. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  3. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্র-ইরান হামলা বন্ধে বিশ্ববাজারে তেলের দামে পতন ব্রাহ্মণবাড়িয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি উৎপাদন,তিন খাদ্য কারখানাকে ৯ লাখ টাকা জরিমানা পে স্কেল দুই বছর পেছানোর আনুষ্ঠানিক সুপারিশ,নতুন কৌশলে সরকার কাজিপুরে কুটির শিল্পভিত্তিক মাসব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্ধোধন। গোদাগাড়ীতে পুকুরে মিলল যুবকের মরদেহ,অপমৃত্যু মামলা গোপালগঞ্জে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত যুদ্ধ পরিস্থিতির মধ্যেও ১৮ বিলিয়ন ডলার তেল বিক্রি করেছে ইরান খারিতে গোসল করতে নেমে নবদম্পতির মর্মান্তিক মৃত্যু ঢাকা-খুলনা মহাসড়কে কাশিয়ানীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার মানবিক উদ্যোগে নতুন ভ্যান পেলেন অসহায় চালক,মুখে ফিরল জীবিকার হাসি  একজন মানবিক ও কর্মচঞ্চল এসিল্যান্ড আশিক জামান,তাঁর কাজে সন্তোষ্ট দুই উপজেলার সেবাগ্রহীতারা ডিমলায় ডিবি পুলিশের অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার বিশ্বকাপে আর্জেন্টিনার বিরুদ্ধে ‘ষড়যন্ত্রকারীদের’ তালিকা প্রকাশ আজ বঙ্গভবন ছাড়ছেন মো.সাহাবুদ্দিন কাজিপুরের তৈরীকৃত কম্বলের কদর দেশের ৪৭টি জেলায় সবুজের বার্তা নিয়ে মাগুরায় ১০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির শুভ সূচনা ৯০দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি পাবে বাংলাদেশ ইয়েমেনের বন্দরে সৌদি আরবের বড় হামলা,পাল্টা জবাবের হুঁশিয়ারি হুথিদের অভিনন্দন বার্তা মুকসুদপুরে আওয়ামী লীগ নেতার দলীয় পদ থেকে পদত্যাগ করে সংবাদ সম্মেলন মাদারীপুরে বৃক্ষরোপণ অভিযান,বৃক্ষমেলা ও বর্ণাঢ্য রেলী উদযাপিত বর্ষায় যমুনা পাড়ে পর্যটকদের ঢল প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ-প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি চাপের মুখে শিক্ষা সচিবকে অপসারণ করল মোদি সরকার গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে,আহত অন্তত রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে গুজবে কান না দেওয়ার আহ্বান মির্জা ফখরুলের রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন,সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার ঘোড়াঘাটে ওসিসহ ৩ পুলিশ কর্মকর্তার অপসারণ ও শাস্তির দাবিতে বিএনপির ঘন্টা ব্যাপী মানববন্ধন কাজিপুরে বৃষ্টির কারণে কাঁচাবাজারে মূল্য বৃদ্ধি গোপালগঞ্জে শিক্ষার্থীদের সঙ্গে জেলা প্রশাসকের বিজ্ঞান ও মহাকাশবিষয়ক সংলাপ

মাদারীপুরে দুই মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের গুরুতর আহত-৬

  • প্রকাশিত: সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ৪৬ বার পড়া হয়েছে

ফায়েজুল কবীর,মাদারীপুর প্রতিনিধিঃ

মাদারীপুর সদরের আড়িয়ালখাঁ নদীর উপর নির্মিত দর্শনীয় ৭ম চীন-বাংলাদেশ মৈত্রী সেতু (আচমত আলী খান সেতু) এর পশ্চিম প্রান্তে সোমবার (২৯ জুন) রাত ৮:০০ টায় ২টি মটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় ৬ জন মারাত্মক আহত হয়েছে। সদর থানা পুলিশ, হাসপাতাল ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, অতিরিক্ত গতিতে চালক সহ বিপরীত দিক থেকে রাতের অন্ধকারে হেড লাইট জ্বালিয়ে ২টি মটর সাইকেলে ৩ জন করে আরোহী নিয়ে আচমত আলী খান সেতুর সন্নিকটে মেসার্স আড়িয়ালখাঁ ফিলিং ষ্টেশনের কাছে এলে মুখোমুখি সংঘর্ষ হলে বিকট শব্দ ও আর্ত চিৎকার শুনতে পান স্থানীয়রা। তারা দেখতে পান দু’টি মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়ে সেখানে উভয় বাইকে থাকা আরোহীদের ৬ জন রক্তাক্তাবস্থায় আর্ত চিৎকার করছে। পরে তারা তাদের উদ্ধার করে তাৎক্ষণিকভাবে মাদারীপুর ২৫০ শয্যার সদর হাসপাতালে প্রেরণ করেন।

আহতদের মধ্যে মাদারীপুর শহরের রকেটবিড়ি এলাকার জামাল হোসেনের ছেলে সিয়াম (১৯), হাবিব হাওলাদারের ছেলে সাজ্জাদ হাওলাদার (১৮), দুলাল কাজীর ছেলে শুভ কাজী (১৮), মস্তফাপুর ইউনিয়নের তাতিবাড়ী এলকার নারজু মাতুব্বরে ছেলে রিফাত (১২), শরীয়তপুর জাজিরা উপজেলার কবিরাজকান্দির জাকির হোসেনের ছেলে বশির আহম্মেদ (৩২) ছাড়াও ২৫ বছরের অজ্ঞাত আরও একজন রয়েছে। আহতদের মধ্যে সাজ্জাদ, শুভ ও বশির আহম্মেদের অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন। দূর্ঘটনা প্রসঙ্গে প্রত্যক্ষদর্শীরা বলছেন, আচমত আলী খান সেতুর উপর এবং এর পূর্ব-পাশ্চিম প্রান্তে কোনও স্পিড ব্রেকার না থাকা সহ ফাঁকা জায়গা থাকায় এখানে তরুণ-যুবকেরা প্রায়ই পাল্লাপাল্লি করে অত্যন্ত মাত্রাতিরিক্ত গতিতে মটরসাইকেল চালায়, যা’র ফলে এখানে মাঝে-মধ্যেই মটরসাইকেল ও অন্যান্য যানবাহনে দূর্ঘটনা ঘটে। তারা আরও বলেন, এই জায়গায় অনেকে নিহত ও অগণিত আহত হয়েছে। ব্রীজটির দুই পাশে কার্যকর স্পিড ব্রেকার বা গতিরোধক না থাকা এবং অতিরিক্ত গতিই দূর্ঘটনার প্রধান কারণ, ব্রীজটির মাঝখানেও সমান্তরাল জায়গায় স্পিড ব্রেকার নির্মাণ করা হলে এমন ভয়াবহ এক্সিডেন্টের হাত থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব। উল্লেখ্য যে উক্ত সেতুটি একটি পর্যটন এলাকাও বটে, সেখানে বন্ধের দিন সহ প্রতিদিনই শত-শত পর্যটকের আগমন ঘটে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,ওয়েবসাইটের কোনো লেখা,ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।  
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট