1. : lf_GiBTpUwiMrNw :
  2. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  3. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্র-ইরান হামলা বন্ধে বিশ্ববাজারে তেলের দামে পতন ব্রাহ্মণবাড়িয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি উৎপাদন,তিন খাদ্য কারখানাকে ৯ লাখ টাকা জরিমানা পে স্কেল দুই বছর পেছানোর আনুষ্ঠানিক সুপারিশ,নতুন কৌশলে সরকার কাজিপুরে কুটির শিল্পভিত্তিক মাসব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্ধোধন। গোদাগাড়ীতে পুকুরে মিলল যুবকের মরদেহ,অপমৃত্যু মামলা গোপালগঞ্জে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত যুদ্ধ পরিস্থিতির মধ্যেও ১৮ বিলিয়ন ডলার তেল বিক্রি করেছে ইরান খারিতে গোসল করতে নেমে নবদম্পতির মর্মান্তিক মৃত্যু ঢাকা-খুলনা মহাসড়কে কাশিয়ানীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার মানবিক উদ্যোগে নতুন ভ্যান পেলেন অসহায় চালক,মুখে ফিরল জীবিকার হাসি  একজন মানবিক ও কর্মচঞ্চল এসিল্যান্ড আশিক জামান,তাঁর কাজে সন্তোষ্ট দুই উপজেলার সেবাগ্রহীতারা ডিমলায় ডিবি পুলিশের অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার বিশ্বকাপে আর্জেন্টিনার বিরুদ্ধে ‘ষড়যন্ত্রকারীদের’ তালিকা প্রকাশ আজ বঙ্গভবন ছাড়ছেন মো.সাহাবুদ্দিন কাজিপুরের তৈরীকৃত কম্বলের কদর দেশের ৪৭টি জেলায় সবুজের বার্তা নিয়ে মাগুরায় ১০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির শুভ সূচনা ৯০দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি পাবে বাংলাদেশ ইয়েমেনের বন্দরে সৌদি আরবের বড় হামলা,পাল্টা জবাবের হুঁশিয়ারি হুথিদের অভিনন্দন বার্তা মুকসুদপুরে আওয়ামী লীগ নেতার দলীয় পদ থেকে পদত্যাগ করে সংবাদ সম্মেলন মাদারীপুরে বৃক্ষরোপণ অভিযান,বৃক্ষমেলা ও বর্ণাঢ্য রেলী উদযাপিত বর্ষায় যমুনা পাড়ে পর্যটকদের ঢল প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ-প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি চাপের মুখে শিক্ষা সচিবকে অপসারণ করল মোদি সরকার গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে,আহত অন্তত রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে গুজবে কান না দেওয়ার আহ্বান মির্জা ফখরুলের রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন,সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার ঘোড়াঘাটে ওসিসহ ৩ পুলিশ কর্মকর্তার অপসারণ ও শাস্তির দাবিতে বিএনপির ঘন্টা ব্যাপী মানববন্ধন কাজিপুরে বৃষ্টির কারণে কাঁচাবাজারে মূল্য বৃদ্ধি গোপালগঞ্জে শিক্ষার্থীদের সঙ্গে জেলা প্রশাসকের বিজ্ঞান ও মহাকাশবিষয়ক সংলাপ

সিলেট থেকে অপহৃত তরুণী ব্রাহ্মণবাড়িয়ায় উদ্ধার,গ্রেফতার-১

  • প্রকাশিত: শনিবার, ২০ জুন, ২০২৬
  • ১১১ বার পড়া হয়েছে

মশিউর রহমান, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ

সিলেটের মোগলাবাজার থেকে অপহৃত নবম শ্রেণির এক ছাত্রীকে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থেকে উদ্ধার করেছে র‌্যাব। এ সময় অপহরণকারী অন্তর খাঁনকে-(২৫) গ্রেফতার করা হয়।

গত বৃহস্পতিবার রাতে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চরইসলামপুর গ্রাম থেকে স্কুল ছাত্রীকে উদ্ধার এবং অপহরণকারী অন্তর খাঁনকে গ্রেফতার করা হয়। গ্রেফতার অন্তর খাঁন হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার এড়ালিয়াপাড়ার আজাদ খাঁনের ছেলে।

শুক্রবার (১৯ জুন) দুপুরে গণমাধ্যমকর্মীদের কাছে পাঠানো র‌্যাব-৯-এর সিলেট ক্যাম্পের মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ভুক্তভোগী কিশোরী সিলেট জেলার মোগলাবাজার উপজেলার একটি বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। অপহরণকারী অন্তর খাঁন তার গৃহ শিক্ষক ছিলেন। গত ২১মে সকাল সাড়ে ৯টায় বাড়ি থেকে স্কুলে যায় ওই শিক্ষার্থী। পরে আর বাড়ি ফিরেনি। সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করে পরিবারের লোকজন গত ৪ জুন মোগলাবাজার থানায় একটি মামলা দায়ের করেন।

পরে ওই কিশোরী শিক্ষার্থীর পরিবারের সদস্যরা জানতে পারেন গৃহশিক্ষক অন্তর খান ওই কিশোরী শিক্ষার্থীকে গত ২১ মে সকাল ১০ টায় স্থানীয় কলাবাগান বাজার থেকে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায়। গত ৪ জুন থানায় অভিযোগ দায়েরের পর থেকেই আসামিদের আইনের আওতায় আনতে র‌্যাব ছায়া তদন্তের কাজ শুরু করে।

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯-এর সিলেট এবং সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার একটি যৌথ আভিযানিক দল বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টার দিকে বিজয়নগর উপজেলার চর-ইসলামপুর গ্রাম থেকে অপহৃত স্কুল ছাত্রীকে উদ্ধার ও অপহরণকারী অন্তর খাঁনকে গ্রেফতার করে। পরে তাদেরকে সিলেট জেলার মোগলাবাজার থানায় হস্তান্তর করা হয়।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,ওয়েবসাইটের কোনো লেখা,ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।  
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট