মশিউর রহমান, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ
সিলেটের মোগলাবাজার থেকে অপহৃত নবম শ্রেণির এক ছাত্রীকে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থেকে উদ্ধার করেছে র্যাব। এ সময় অপহরণকারী অন্তর খাঁনকে-(২৫) গ্রেফতার করা হয়।
গত বৃহস্পতিবার রাতে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চরইসলামপুর গ্রাম থেকে স্কুল ছাত্রীকে উদ্ধার এবং অপহরণকারী অন্তর খাঁনকে গ্রেফতার করা হয়। গ্রেফতার অন্তর খাঁন হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার এড়ালিয়াপাড়ার আজাদ খাঁনের ছেলে।
শুক্রবার (১৯ জুন) দুপুরে গণমাধ্যমকর্মীদের কাছে পাঠানো র্যাব-৯-এর সিলেট ক্যাম্পের মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ভুক্তভোগী কিশোরী সিলেট জেলার মোগলাবাজার উপজেলার একটি বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। অপহরণকারী অন্তর খাঁন তার গৃহ শিক্ষক ছিলেন। গত ২১মে সকাল সাড়ে ৯টায় বাড়ি থেকে স্কুলে যায় ওই শিক্ষার্থী। পরে আর বাড়ি ফিরেনি। সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করে পরিবারের লোকজন গত ৪ জুন মোগলাবাজার থানায় একটি মামলা দায়ের করেন।
পরে ওই কিশোরী শিক্ষার্থীর পরিবারের সদস্যরা জানতে পারেন গৃহশিক্ষক অন্তর খান ওই কিশোরী শিক্ষার্থীকে গত ২১ মে সকাল ১০ টায় স্থানীয় কলাবাগান বাজার থেকে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায়। গত ৪ জুন থানায় অভিযোগ দায়েরের পর থেকেই আসামিদের আইনের আওতায় আনতে র্যাব ছায়া তদন্তের কাজ শুরু করে।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯-এর সিলেট এবং সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার একটি যৌথ আভিযানিক দল বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টার দিকে বিজয়নগর উপজেলার চর-ইসলামপুর গ্রাম থেকে অপহৃত স্কুল ছাত্রীকে উদ্ধার ও অপহরণকারী অন্তর খাঁনকে গ্রেফতার করে। পরে তাদেরকে সিলেট জেলার মোগলাবাজার থানায় হস্তান্তর করা হয়।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড