1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
মুক্তিযোদ্ধার সঠিক তালিকা প্রণয়নে রাজনীতিকরণ হয়েছেঃ প্রধানমন্ত্রী কাজিপূরে চড়া দামে বিক্রি হচ্ছে মাছ মোস্তফীহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অবসরজনিত বিদায়  মাদারীপুরে প্রবাসী স্বামী নির্যাতনের করুণ কাহিনি,নারী ও শিশু নির্যাতনে স্ত্রীর মামলায় জামিন নিতে হলো স্বামীকে ১৬জুলাই ঘিরে গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার,মোতায়েন ৫ প্লাটুন বিজিবি উলিপুরের জলাশয়ে চায়না দুয়ারির দাপট,হুমকিতে দেশীয় মাছের বংশবিস্তার সিরাজগঞ্জের কামারখন্দে পূর্ব শক্রতার জের ধরে পরিকল্পিত হামলায় আহত-১,থানা মামলা দায়ের ডিমলায় পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ছোটবেলার ছবিটির পেছনের গল্প বলে আবেগপ্রবণ হয়ে পড়লেন পূর্ণিমা গোপালগঞ্জে সাংবাদিকদের মানববন্ধন,মামলা প্রত্যাহার ও দুদকের তদন্তের দাবি  বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ আজ কাতারের সাবেক আমিরের মৃত্যুতে বাংলাদেশে রাষ্ট্রীয় শোক আমতলীতে এনএসএসের ‘ইয়ুথ কেয়ার’ প্রকল্পের পরিচিতি সভা হাওরে মৎস্য সম্পদ রক্ষার্থে মৎস্য অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়া কর্তৃক মৎস্য আইনে বিশেষ অভিযান লালমনিরহাটে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান,সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ মহোদয়ের সপ্তম মৃত্যুবার্ষিকী উদযাপন গোপালগঞ্জে বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদণ্ড এবার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ঘেরাও করল শিক্ষার্থীরা হরমুজ ঘিরে আরও তীব্র যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত,চলছে পাল্টাপাল্টি হামলা আদমদীঘির অপহরণ মামলায় কিশোরী উদ্ধার,প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুর সরকারী কলেজের নবীবরণ অনুষ্ঠান থেকে কলেজটিকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে উন্নীত করার ঘোষণা এমপি জাহান্দার আলীর স্টার্টআপের জন্য ৫ কোটি টাকা পর্যন্ত পাওয়া যাবে: প্রধানমন্ত্রী DuckDice Casino Sign In – Play Secure Online Casino Games in the UK চলমান বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বীরগঞ্জ থানায় ফলজ বাগানের শুভ উদ্বোধন তিতাস নদী ও বিলে অবৈধ জালবিরোধী অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস লালমনিরহাট জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জে জমি নিয়ে সংঘর্ষ,আহত অন্তত-৮ ঘোড়াঘাটে ভূয়া ডিবির প্রতারণার ফাঁদে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা হাজারো জনতার বাঁধভাঙ্গা উচ্ছ্বাসে মাদারীপুরে উষ্ণ অভ্যর্থনায় সিক্ত হলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কাজিপুরে যমুনা নদীর পানি বৃদ্ধিতে চরঞ্চলের বাসিন্দারা ভাঙ্গন ও বন্যার আতঙ্কে  বরিশাল সফরের পথে গোপালগঞ্জে বহর থামিয়ে এমপি সেলিমুজ্জামানকে ডেকে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতীয় সাংবাদিক সংস্থার কোনো সাংবাদিক যেনো হলুদ সাংবাদিকতা না করে-ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডাঃ এস, এম সারোয়ার

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
  • ৮৫ বার পড়া হয়েছে

ফায়েজুল কবীর,ষ্টাফ রিপোর্টারঃ

জাতীয় সাংবাদিক সংস্থার ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা বুধবার (১০, জুন) অনুষ্ঠিত হলো ঢাকার পুরানা পল্টন বায়তুল ভিউ টাওয়ারের ১১ তলার ক্যান্সার গবেষণা মিলনায়নের হলরুমে। সংস্থার নীতি নির্ধারনী পরিষদের সভাপতি মোঃ জামাল হোসেনের সভাপতিত্বে ও কার্যনির্বাহী পরিষদের মহাসচিব মোঃ আলমগীর গনির সঞ্চালনায় এসময় কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ, নীতি-নির্ধারণী পরিষদ, ঢাকা বিভাগ কোর কমিটি, ঢাকা জেলা কার্যনির্বাহী কমিটি, দেশের বিভিন্ন বিভাগ ও জেলার উক্ত সংগঠনের সাংবাদিক প্রতিনিধিরা অংশ গ্রহন করেন। ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডাক্তার এস,এম সারোয়ার এর আয়োজনে এসময় আরো উপস্থিত ছিলেন নীতি-নির্ধারণী পরিষদের সাধারণ সম্পাদক ও উক্ত সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি দেশ বরেণ্য সাংবাদিক, গবেষক ও কলামিষ্ট মরহুম মুহাম্মদ আলতাফ হোসেনের সুযোগ্য পুত্র মুহাম্মদ মনজুর হোসেন, কার্যিনির্বাহী পরিষদের সভাপতি আবুল বাশার মজুমদার সহ অন্যান্য নেতৃবৃন্দ। আলোচনা সভার শুরুতেই মরহুম মুহাম্মদ আলতাফ হোসেনের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়। এসময় সংগঠনটির মহাসচিব আলমগীর গনি বলেন, মরহুম ওস্তাদ আলতাফ হোসেন শুধু একজন সাংবাদিকই ছিলেন না, তিনি ছিলেন সাংবাদিকদের পথিকৃৎ, বরেণ্য সাংবাদিক ও সংগঠন গড়ার কারিগর। এসময় তিনি ‘৭১ এর মহান স্বাধীনতা যুদ্ধে শাহাদাতবরণকারী বীরমুক্তিযোদ্ধা, ‘৯০ ও ২০২৪ -এর গণঅভ্যুত্থানে শহীদদের গভীর শ্রদ্ধাভরে স্মরণ করে তাদের জন্য দোয়া করেন। আর আহতদের সরকারীভাবে সর্বোচ্চ সহযোগিতার আহবান জানান। অনুষ্ঠানের আয়োজক ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডাক্তার এস,এম সারোয়ার বলেন, জাতীয় সাংবাদিক সংস্থা দেশের সর্বপ্রথম গঠিত একটি পবিত্র সাংবাদিক সংগঠন যা দক্ষিণ এশিয়ার মধ্যে সর্ববৃহৎ সাংবাদিক প্লাটফরম। এই সংগঠনের কোনো সাংবাদিক যেনো হলুদ সাংবাদিকতা না করে, দেশ ও জাতির কল্যাণে মেরুদন্ড সোজা করে বস্তনিষ্ঠ সংবাদ পরিবেশনই এই সংগঠনের হাজার-হাজার সাংবাদিকের লক্ষ্য। নীতি-নির্ধারণী পরিষদের সাধারণ সম্পাদক মুহাম্মদ মনজুর হোসেন বলেন, গণতন্ত্রের প্রাণশক্তি ও জবাবদিহিতার অগ্রদূত হলো রাষ্ট্রের ৪র্থ স্তম্ভ সাংবাদিক সমাজ। তাদের ন্যায্য অধিকার আদায়, নির্যাতন বন্ধ করা, সরকারী সুযোগ-সুবিধা আদায়ে জাতীয় সাংবাদিক সংস্থা যুগের পর যুগ ধরে রাষ্ট্রের প্রচলিত আইন-কানুন মেনে অত্যন্ত দক্ষতার সাথে কাজ করে যাচ্ছে, যেখানে সাংবাদিক নির্যাতন সেখানেই জোরালোভাবে পাশে রয়েছে জাতীয় সাংবাদিক সংস্থা। সংস্থার কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও মাদারীপুর জেলা শাখার সভাপতি শরীফ ফায়েজুল কবীর তার বক্তব্যে বলেন, মানুষের জীবন, অক্সিজেন, সূর্য, গাছপালা এমনকি একটি পিপিলিকার জীবনও কারো দেয়ার কোনো ক্ষমতা নাই এবং তা কেড়ে নেয়ার অধিকারও কারো নাই, কিন্তু দেখা যাচ্ছে বিগত ১৬/১৭ বছরে দেশে সাগর-রুনিসহ ৬৭ জন সাংবাদিক হত্যা করা হয়েছে, জীবন কেড়ে নেয়া হয়েছে, আহত হয়েছে হাজার-হাজার সাংবাদিক। এসবের বিচার ঝিমিয়ে পড়ছে, সাগর-রুনির হত্যাকান্ড সহ সকল সাংবাদিক নির্যাতনের বিচার বর্তমান গণতান্ত্রিক সরকারকে ত্বরান্নিত করতে হবে। অনুষ্ঠানের শেষে ঈদুল আযহা পরবর্তী ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা আয়োজনের জন্য জাতীয় সাংবাদিক সংস্থার পক্ষ থেকে ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডাক্তার এস,এম সারোয়ারকে আন্তরিক কৃতজ্ঞতা, ধন্যবাদ জানানোর পাশাপাশি এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালিত হয়।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,ওয়েবসাইটের কোনো লেখা,ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।  
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট