ফায়েজুল কবীর,ষ্টাফ রিপোর্টারঃ
জাতীয় সাংবাদিক সংস্থার ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা বুধবার (১০, জুন) অনুষ্ঠিত হলো ঢাকার পুরানা পল্টন বায়তুল ভিউ টাওয়ারের ১১ তলার ক্যান্সার গবেষণা মিলনায়নের হলরুমে। সংস্থার নীতি নির্ধারনী পরিষদের সভাপতি মোঃ জামাল হোসেনের সভাপতিত্বে ও কার্যনির্বাহী পরিষদের মহাসচিব মোঃ আলমগীর গনির সঞ্চালনায় এসময় কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ, নীতি-নির্ধারণী পরিষদ, ঢাকা বিভাগ কোর কমিটি, ঢাকা জেলা কার্যনির্বাহী কমিটি, দেশের বিভিন্ন বিভাগ ও জেলার উক্ত সংগঠনের সাংবাদিক প্রতিনিধিরা অংশ গ্রহন করেন। ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডাক্তার এস,এম সারোয়ার এর আয়োজনে এসময় আরো উপস্থিত ছিলেন নীতি-নির্ধারণী পরিষদের সাধারণ সম্পাদক ও উক্ত সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি দেশ বরেণ্য সাংবাদিক, গবেষক ও কলামিষ্ট মরহুম মুহাম্মদ আলতাফ হোসেনের সুযোগ্য পুত্র মুহাম্মদ মনজুর হোসেন, কার্যিনির্বাহী পরিষদের সভাপতি আবুল বাশার মজুমদার সহ অন্যান্য নেতৃবৃন্দ। আলোচনা সভার শুরুতেই মরহুম মুহাম্মদ আলতাফ হোসেনের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়। এসময় সংগঠনটির মহাসচিব আলমগীর গনি বলেন, মরহুম ওস্তাদ আলতাফ হোসেন শুধু একজন সাংবাদিকই ছিলেন না, তিনি ছিলেন সাংবাদিকদের পথিকৃৎ, বরেণ্য সাংবাদিক ও সংগঠন গড়ার কারিগর। এসময় তিনি '৭১ এর মহান স্বাধীনতা যুদ্ধে শাহাদাতবরণকারী বীরমুক্তিযোদ্ধা, '৯০ ও ২০২৪ -এর গণঅভ্যুত্থানে শহীদদের গভীর শ্রদ্ধাভরে স্মরণ করে তাদের জন্য দোয়া করেন। আর আহতদের সরকারীভাবে সর্বোচ্চ সহযোগিতার আহবান জানান। অনুষ্ঠানের আয়োজক ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডাক্তার এস,এম সারোয়ার বলেন, জাতীয় সাংবাদিক সংস্থা দেশের সর্বপ্রথম গঠিত একটি পবিত্র সাংবাদিক সংগঠন যা দক্ষিণ এশিয়ার মধ্যে সর্ববৃহৎ সাংবাদিক প্লাটফরম। এই সংগঠনের কোনো সাংবাদিক যেনো হলুদ সাংবাদিকতা না করে, দেশ ও জাতির কল্যাণে মেরুদন্ড সোজা করে বস্তনিষ্ঠ সংবাদ পরিবেশনই এই সংগঠনের হাজার-হাজার সাংবাদিকের লক্ষ্য। নীতি-নির্ধারণী পরিষদের সাধারণ সম্পাদক মুহাম্মদ মনজুর হোসেন বলেন, গণতন্ত্রের প্রাণশক্তি ও জবাবদিহিতার অগ্রদূত হলো রাষ্ট্রের ৪র্থ স্তম্ভ সাংবাদিক সমাজ। তাদের ন্যায্য অধিকার আদায়, নির্যাতন বন্ধ করা, সরকারী সুযোগ-সুবিধা আদায়ে জাতীয় সাংবাদিক সংস্থা যুগের পর যুগ ধরে রাষ্ট্রের প্রচলিত আইন-কানুন মেনে অত্যন্ত দক্ষতার সাথে কাজ করে যাচ্ছে, যেখানে সাংবাদিক নির্যাতন সেখানেই জোরালোভাবে পাশে রয়েছে জাতীয় সাংবাদিক সংস্থা। সংস্থার কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও মাদারীপুর জেলা শাখার সভাপতি শরীফ ফায়েজুল কবীর তার বক্তব্যে বলেন, মানুষের জীবন, অক্সিজেন, সূর্য, গাছপালা এমনকি একটি পিপিলিকার জীবনও কারো দেয়ার কোনো ক্ষমতা নাই এবং তা কেড়ে নেয়ার অধিকারও কারো নাই, কিন্তু দেখা যাচ্ছে বিগত ১৬/১৭ বছরে দেশে সাগর-রুনিসহ ৬৭ জন সাংবাদিক হত্যা করা হয়েছে, জীবন কেড়ে নেয়া হয়েছে, আহত হয়েছে হাজার-হাজার সাংবাদিক। এসবের বিচার ঝিমিয়ে পড়ছে, সাগর-রুনির হত্যাকান্ড সহ সকল সাংবাদিক নির্যাতনের বিচার বর্তমান গণতান্ত্রিক সরকারকে ত্বরান্নিত করতে হবে। অনুষ্ঠানের শেষে ঈদুল আযহা পরবর্তী ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা আয়োজনের জন্য জাতীয় সাংবাদিক সংস্থার পক্ষ থেকে ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডাক্তার এস,এম সারোয়ারকে আন্তরিক কৃতজ্ঞতা, ধন্যবাদ জানানোর পাশাপাশি এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালিত হয়।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড