1. : lf_GiBTpUwiMrNw :
  2. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  3. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
গোদাগাড়ীতে চিহ্নিত মাদক কারবারি আবুল কালাম আজাদ গ্রেফতার  সিরাজগঞ্জের যমুনার চরে কাউনের বাম্পার ফলনে খুশি কৃষকরা মিঠাপুকুরে প্রধান শিক্ষক কর্তৃক দূর্নীতি অনিয়ম ও ক্ষুদ্র মেরামতের অর্থ আত্মসাৎ তদন্তে প্রমানিত আর্জেন্টিনার হার,বিয়ে নিয়ে যা বললেন পরীমণি সংবাদ প্রকাশের তিন দিনের মধ্যে টুঙ্গিপাড়া সিঙ্গিপাড়ার জলাবদ্ধতা দূর,স্বস্তি পেল ৩০০ পরিবার জর্ডানের বিমানবন্দরে ইরানের হামলা, মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত মনজুরুল আলমের বিরুদ্ধে এনআইডি সেবায় অনিয়ম ও হয়রানির অভিযোগ,তদন্ত দাবি সেবা গ্রহীতাদের তিন মহাদেশের ৬ দেশে হবে ২০৩০ বিশ্বকাপ, সরাসরি কয়টি দেশ খেলবে? আজ শরিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় রাজৈর উপজেলা ইউএনও এর গাড়ীচালকের বিরুদ্ধে ঘুষ ও অনৈতিক কার্যকলাপের অভিযোগ বর্ষার আগমনী সুরে প্রকৃতি কদমের ছোঁয়ায় নতুন প্রাণ ফিরে পেয়েছে গোপালগঞ্জে সম্ভাবনাময় নৌকা নির্মাণশিল্প, সরকারি সহায়তা পেলে বড় জাহাজ তৈরির স্বপ্ন সততা,নিষ্ঠা আর দায়িত্বশীলতার পুরষ্কার রুখে দেওয়া যায় না অসমাপ্ত নার্সিং কলেজ প্রকল্প ২৮কোটি টাকা বিল উত্তোলনের পর উধাও ঠিকাদার নড়াইলের লোহাগড়ায় পাওনা টাকা চাওয়ায় যুবককে ছুরির আঘাতে হত্যা ট্রাম্পকে ‘মহাশয়তান’ আখ্যা দিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি মোজতবা খামেনির ১৪০০ বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা সরকারের ১০ গোলের অবিশ্বাস্য এক থ্রিলারে ফ্রান্সকে হারিয়ে তৃতীয় ইংল্যান্ড মাদারীপুরের চরনাচনায় মসজিদ নির্মাণকে কেন্দ্র সংঘর্ষের আশঙ্কা,আদালতে মামলা দায়ের সুরুপী সাালিনাবক্সা উচ্চ বিদ্যালয়ের গভার্নিং বডির সভাপতি নির্বাচিত হলেন বদিউজ্জামান লস্কর  গোপালগঞ্জে আঞ্চলিক মহাসড়ক বেহাল,বাড়ছে দুর্ঘটনার শঙ্কা দুর্ভোগে সাধারণ মানুষ  বর্ষায় গবাদিপশুদের যেসব যত্ন ও সর্তকতা জরুরী নাসিরের বিরুদ্ধে মিথ্যা ও সাজানো সংবাদ প্রকাশের প্রতিবাদে তীব্র নিন্দা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পূর্ণমাত্রার সামরিক অভিযানের হুঁশিয়ারি ইরানের যে ৫ কারণে এবারও চ্যাম্পিয়ন হতে পারে আর্জেন্টিনা দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী সোনার মূর্তি বিক্রির নামে প্রতারণা,ভাই-বোন গ্রেপ্তার আমতলীতে স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচার ও পথসভা অনুষ্ঠিত কাজিপুরে ট্রাক চাপায় ভ্যানচালক নিহত মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই: সাবরিনা বিনতে আহমেদ

সিংগাইরে এইচবিবি সড়ক নির্মাণে ৭৬ লাখ টাকার প্রকল্পে নানা অনিয়ম

  • প্রকাশিত: শনিবার, ৬ জুন, ২০২৬
  • ৯৫ বার পড়া হয়েছে

সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি:

মানিকগঞ্জের সিংগাইরে প্রায় ৭৬ লাখ টাকা ব্যয়ে নির্মাণাধীন একটি এইচবিবি (হেরিংবোন বন্ড) সড়ক প্রকল্পে নিম্নমানের ইট ব্যবহারসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠেছে। সড়ক নির্মাণে ব্যবহৃত অনেক ইট নিম্নমানের। এছাড়া বালুর পরিমাণ কম দেওয়া, গাইডওয়াল নির্মাণে প্রয়োজনীয় পরিমাণ সিমেন্ট ব্যবহার না করা এবং নির্ধারিত মান অনুসরণ না করার অভিযোগও রয়েছে। কাজ শেষ হওয়ার আগেই সড়কের বিভিন্ন স্থানে দেবে যাওয়া ও অন্যান্য ত্রুটি দেখা দেওয়ায় প্রকল্পের গুণগত মান নিয়ে প্রশ্ন উঠেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা অফিস সূত্রে জানা গেছে, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আওতায় গ্রামীণ মাটির রাস্তা টেকসই করার লক্ষ্যে ২০২৫-২৬ অর্থবছরে সিংগাইর উপজেলার চান্দহর ইউনিয়নের চাকপালপাড়া সড়ক থেকে ইসলামপুর এলাকার আবুলের বাড়ি পর্যন্ত এক হাজার মিটার এইচবিবি সড়ক নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে ৭৬ লাখ ১ হাজার ৫৩ টাকা। কাজটি বাস্তবায়নের দায়িত্ব পায় মেসার্স আরাভ এন্টারপ্রাইজ। প্রায় এক মাস আগে ঠিকাদারি প্রতিষ্ঠানটি নির্মাণকাজ শুরু করে।

স্থানীয় বাসিন্দা কামল উদ্দিন বলেন, “সড়ক নির্মাণে ব্যবহৃত অনেক ইট নিম্নমানের। এছাড়া বালুর পরিমাণ কম দেওয়া হচ্ছে এবং গাইডওয়াল নির্মাণে প্রয়োজনীয় পরিমাণ সিমেন্ট ব্যবহার করা হচ্ছে না। নির্ধারিত মান অনুসরণ না করেই কাজ করা হচ্ছে। কাজ শুরুর পর থেকেই তদারকির অভাব রয়েছে। ফলে ঠিকাদারি প্রতিষ্ঠান ইচ্ছেমতো কাজ করছে।”

আরেক স্থানীয় বাসিন্দা মো. আসিফ বলেন, “সরকারি অর্থে নির্মিত এ ধরনের গুরুত্বপূর্ণ প্রকল্পে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করা হলে সড়কটি দীর্ঘস্থায়ী হবে না। অল্প সময়ের মধ্যেই এটি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। প্রকল্পে ব্যবহৃত ইট ও অন্যান্য নির্মাণসামগ্রীর মান যাচাই করা উচিত। একই সঙ্গে প্রকল্পটির সুষ্ঠু তদন্তের দাবি জানাচ্ছি।”

অভিযোগের বিষয়ে প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠান মেসার্স আরাভ এন্টারপ্রাইজের ম্যানেজার আবুল হোসেন বলেন, “কিছু দুই নম্বর ইট রয়েছে। তবে সরকারি নির্দেশনা ও প্রকৌশলগত মানদণ্ড মেনেই কাজ করা হচ্ছে। কোথাও ত্রুটি থাকলে তা সংশোধন করা হবে।”

ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স আরাভ এন্টারপ্রাইজের মালিক বেপারী মো. কামাল বলেন, “ গাইডওয়ালের কাজ শেষ হওয়ার পর বৃষ্টির কারণে কয়েকটি স্থানে বালু ধুয়ে যায়। ফলে কিছু জায়গায় সমস্যা দেখা দিয়েছে। তবে কাজ এখনও চলমান রয়েছে। সামনে আরও ভালোভাবে কাজ সম্পন্ন করা হবে এবং কোথাও কোনো ত্রুটি থাকলে তা সংশোধন করা হবে।”

এ বিষয়ে সিংগাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুন্নাহার পপি বলেন, “বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। নির্মাণকাজে কোনো অনিয়ম পাওয়া গেলে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

Leave a Reply

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,ওয়েবসাইটের কোনো লেখা,ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।  
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট