1. : lf_GiBTpUwiMrNw :
  2. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  3. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
কাজিপুরের তৈরীকৃত কম্বলের কদর দেশের ৪৭টি জেলায় সবুজের বার্তা নিয়ে মাগুরায় ১০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির শুভ সূচনা ৯০দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি পাবে বাংলাদেশ ইয়েমেনের বন্দরে সৌদি আরবের বড় হামলা,পাল্টা জবাবের হুঁশিয়ারি হুথিদের অভিনন্দন বার্তা মুকসুদপুরে আওয়ামী লীগ নেতার দলীয় পদ থেকে পদত্যাগ করে সংবাদ সম্মেলন মাদারীপুরে বৃক্ষরোপণ অভিযান,বৃক্ষমেলা ও বর্ণাঢ্য রেলী উদযাপিত বর্ষায় যমুনা পাড়ে পর্যটকদের ঢল প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ-প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি চাপের মুখে শিক্ষা সচিবকে অপসারণ করল মোদি সরকার গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে,আহত অন্তত রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে গুজবে কান না দেওয়ার আহ্বান মির্জা ফখরুলের রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন,সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার ঘোড়াঘাটে ওসিসহ ৩ পুলিশ কর্মকর্তার অপসারণ ও শাস্তির দাবিতে বিএনপির ঘন্টা ব্যাপী মানববন্ধন কাজিপুরে বৃষ্টির কারণে কাঁচাবাজারে মূল্য বৃদ্ধি গোপালগঞ্জে শিক্ষার্থীদের সঙ্গে জেলা প্রশাসকের বিজ্ঞান ও মহাকাশবিষয়ক সংলাপ গোপালগঞ্জ আদালতে নারী শিক্ষানবিশ আইনজীবী আহতের ঘটনায় বিক্ষোভ,বিচারকের অপসারণের দাবিতে আন্দোলন ঢাকায় ডিবির হাতে গ্রেফতার সাবেক আওয়ামী লীগের দুই নেতা চমক রেখে বিশ্বকাপে সেরা একাদশ ঘোষণা ফিফার, নেই ব্রাজিলের কেউ পোশাক শিল্পের বিকাশে প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশনা প্রধানমন্ত্রীর ইরানে নতুন করে যুক্তরাষ্ট্রের ব্যাপক বিমান হামলা তৌহিদুল মোল্লা হত্যা মামলার ২ নম্বর আসামি র‍্যাবের হাতে গ্রেফতার কাজিপুরে মাদক বিরোধী যৌথ অভিযানে ৭ জনের কারাদন্ড গোপালগঞ্জে শ্রমিক লীগের সহ-সভাপতি’র দলীয় পদ থেকে পদত্যাগ করে সংবাদ সম্মেলন টেন্ডার ছাড়াই রাতের আঁধারে গাছ কাটার অভিযোগ, বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ এসএসসির ফল প্রকাশে বোর্ডের নতুন সিদ্ধান্ত সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে বিশ্বজয়: ইয়ামাল ও নিকোর রূপকথার গল্প রাজশাহীতে বাসে মিলল ১৫টি পলিথিন প্যাকেট ১ কোটি ৫০ লাখ টাকার হেরোইনসহ আটক-১ আইন-শৃঙ্খলা ব্যবস্থাপনা,অপরাধ দমনে মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত  বীরগঞ্জে যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগ,থানায় মামলা

লক্ষ-কোটি মায়ের আর্তনাদ,হে রাষ্ট্র আমাদের সন্তানদের রক্ষা কর !

  • প্রকাশিত: বুধবার, ২০ মে, ২০২৬
  • ৯০ বার পড়া হয়েছে

আইয়ুব আলী-চলনবিল প্রতিনিধিঃ
যুব সমাজ অবক্ষয়ের প্রধান কারণ মাদক। মাদক বর্তমান সময়ে আমাদের সমাজ,পরিবার এবং যুবসমাজের জন্য একটি অন্যতম ভয়াবহ সমস্যা। মাদক আমাদের তরুণ প্রজন্মের মেধা,চিন্তা এবং ভবিষ্যৎকে গ্রাস করছে। মাদকাসক্তি একটি মরণব্যাধি এটি মস্তিষ্কের কার্যকারিতা পরিবর্তন করে দেয়। মাদক হলো নীরব ঘাতক যা মাদকাসক্তকে বিবেক-বুদ্ধিহীন করে তোলে এবং হতাশা ও মানসিক বিকৃতিগ্রস্থ করে যা মানবিকতার বিলুপ্তি ঘটায়। এরই পরিনাম স্বরূপ ছেলেমেয়েদের হাতে মা-বাবা,ছিনতাই,চাঁদাবাজি,রাহাজানি এখনকার নৈমিত্তিক ঘটনা। সমাজে অধিকাংশ খুনী ও ধর্ষকের পরিচয় সে মাদকাসক্ত। মাদকাসক্তরাই এধরনের ঘৃণ্য কাজ করে থাকে। মাদকাসক্তরা পরিবার,সমাজ,প্রতিষ্টান ও রাষ্ট্রের বোঝা। এদের নির্মূল করলে আইনশৃঙ্খলার যেমন উন্নতি হবে তেমনি রাষ্ট্রেরও মঙ্গল হবে।
মাদক প্রতিরোধে সরকারের পাশাপাশি বেসরকারি সংগঠন এনজিও,শিক্ষক,মসজিদের ইমাম বা অন্যান্য ধর্মের বিশিষ্টজন,অভিভাবক,জনপ্রতিনিধিসহ সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসতে হবে।
নিষিদ্ধ জগতে অস্ত্রের পর মাদকই সবচেয়ে লাভজনক ব্যবসা। বর্তমানে দেশের এমন কোন জায়গা নেই যেখানে মাদকের কেনাবেচা হয় না। আমাদের দেশে প্রচলিত মাদকদ্রব্যের মধ্যে ইয়াবা,গাঁজা,ফেনসিডিলসহ বিভিন্ন ধরনের ভয়ানক নেশা জাতীয় দ্রব্য সমাজের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে গেছে। এসব মাদক আসে প্রতিবেশী দেশ ভারত এবং মিয়ানমার থেকে। আন্তর্জাতিক মাদক কারবারিরাও বাংলাদেশকে ট্রানজিট হিসেবে সহজে ব্যবহার করছে। মাদক চোরাকারবারিরা সমুদ্র উপকূল ও জলপথকে তাদের পণ্য পাচারের খুবই উপযুক্ত পথ হিসেবে বিবেচনা করে । এ ছাড়াও দেশের বিভিন্ন স্থানে গড়ে উঠেছে মাদকের রুট। মাদকদ্রব্য মটরসাইকেলে যাত্রী সেজে বহন করে এক জেলা থেকে অন্য জেলায় পাচার করে থাকে।
মাদক চোরাচালানকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে প্রয়োজনে ৫,০০০-১্০০০ পিস ইয়াবা বহনকারীকে সীমান্তে বিজিবির মাধ্যমে ক্রসফায়ার দিতে হবে। পুলিশ,ডিবি এবং র‍্যাবকে বড় ধরনের মাদক ধরলে বিভাগীয়ভাবে পুরস্কৃত করা উচিৎ। মা-বাবারা আর কোন ঐশী দেখতে চায়না,মাদকাসক্ত সন্তানের অত্যাচারে অতিষ্ট মায়েরা চিৎকার করে আর্তনাদ করছে,হে রাষ্ট্র আমাদের সন্তানদের রক্ষা কর।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,ওয়েবসাইটের কোনো লেখা,ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।  
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট