1. : lf_GiBTpUwiMrNw :
  2. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  3. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
মুকসুদপুরে আওয়ামী লীগ নেতার দলীয় পদ থেকে পদত্যাগ করে সংবাদ সম্মেলন মাদারীপুরে বৃক্ষরোপণ অভিযান,বৃক্ষমেলা ও বর্ণাঢ্য রেলী উদযাপিত বর্ষায় যমুনা পাড়ে পর্যটকদের ঢল প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ-প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি চাপের মুখে শিক্ষা সচিবকে অপসারণ করল মোদি সরকার গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে,আহত অন্তত রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে গুজবে কান না দেওয়ার আহ্বান মির্জা ফখরুলের রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন,সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার ঘোড়াঘাটে ওসিসহ ৩ পুলিশ কর্মকর্তার অপসারণ ও শাস্তির দাবিতে বিএনপির ঘন্টা ব্যাপী মানববন্ধন কাজিপুরে বৃষ্টির কারণে কাঁচাবাজারে মূল্য বৃদ্ধি গোপালগঞ্জে শিক্ষার্থীদের সঙ্গে জেলা প্রশাসকের বিজ্ঞান ও মহাকাশবিষয়ক সংলাপ গোপালগঞ্জ আদালতে নারী শিক্ষানবিশ আইনজীবী আহতের ঘটনায় বিক্ষোভ,বিচারকের অপসারণের দাবিতে আন্দোলন ঢাকায় ডিবির হাতে গ্রেফতার সাবেক আওয়ামী লীগের দুই নেতা চমক রেখে বিশ্বকাপে সেরা একাদশ ঘোষণা ফিফার, নেই ব্রাজিলের কেউ পোশাক শিল্পের বিকাশে প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশনা প্রধানমন্ত্রীর ইরানে নতুন করে যুক্তরাষ্ট্রের ব্যাপক বিমান হামলা তৌহিদুল মোল্লা হত্যা মামলার ২ নম্বর আসামি র‍্যাবের হাতে গ্রেফতার কাজিপুরে মাদক বিরোধী যৌথ অভিযানে ৭ জনের কারাদন্ড গোপালগঞ্জে শ্রমিক লীগের সহ-সভাপতি’র দলীয় পদ থেকে পদত্যাগ করে সংবাদ সম্মেলন টেন্ডার ছাড়াই রাতের আঁধারে গাছ কাটার অভিযোগ, বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ এসএসসির ফল প্রকাশে বোর্ডের নতুন সিদ্ধান্ত সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে বিশ্বজয়: ইয়ামাল ও নিকোর রূপকথার গল্প রাজশাহীতে বাসে মিলল ১৫টি পলিথিন প্যাকেট ১ কোটি ৫০ লাখ টাকার হেরোইনসহ আটক-১ আইন-শৃঙ্খলা ব্যবস্থাপনা,অপরাধ দমনে মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত  বীরগঞ্জে যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগ,থানায় মামলা ইরানে টানা বিমান হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র, রাজধানীজুড়ে দফায় দফায় বিস্ফোরণ স্থানীয় সরকার নির্বাচনে যাদেরকে প্রার্থী হতে না দেওয়ার সিদ্ধান্ত কাজিপুরে যমুনা নদীর ভাঙ্গনে চরাঞ্চলের বাসিন্দারা আতঙ্কে ভাঙ্গুড়ায় মোবাইল কোর্টে ৫১টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ ও ধ্বংস শিবগঞ্জে পাঁচ ওষুধের দোকানকে জরিমানা

বগুড়ায় ৪০০ পিস ইয়াবাসহ আটক-১, পলাতক-১

  • প্রকাশিত: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ১৪১ বার পড়া হয়েছে

বগুড়া প্রতিনিধি:

বগুড়ার শেরপুর উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ ঘটনায় আরও একজনকে আসামি করা হলেও তিনি পলাতক রয়েছেন।
গ্রেফতারকৃত আসামি হলেন শেরপুর উপজেলার কুসুম্বী পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা মোঃ আবু সাইদ (৬০)। পলাতক আসামি মোঃ সাজু (৩৫), একই এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৮ এপ্রিল ২০২৬ তারিখ রাত আনুমানিক ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল শেরপুর থানাধীন ধুনট মোড় এলাকায় অবস্থান নেয়। পরে পেন্টাগন হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের পূর্ব পাশে ঢাকা-বগুড়া মহাসড়কে চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি শুরু করে।
রাত প্রায় ১০টা ১৫ মিনিটে ঢাকা থেকে ছেড়ে আসা তাপশী পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। এ সময় বাসের একটি সিটে বসে থাকা সন্দেহভাজন যাত্রী আবু সাইদের দেহ তল্লাশি করে তার কাছ থেকে দুইটি নীল রঙের জিপার প্যাকেটে রাখা মোট ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার ওজন প্রায় ৪০ গ্রাম।
পুলিশ জানায়, উদ্ধারকৃত ইয়াবার মধ্যে ৫ পিস রাসায়নিক পরীক্ষার জন্য সংরক্ষণ করা হয়েছে এবং বাকি ৩৯৫ পিস যথাযথভাবে সিলগালা করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক আবু সাইদ স্বীকার করেছেন যে, তিনি দীর্ঘদিন ধরে পলাতক আসামি সাজুর সহযোগিতায় ইয়াবা সংগ্রহ করে বিভিন্ন মাদকসেবীর কাছে বিক্রি করে আসছিলেন।
এ ঘটনায় শেরপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,ওয়েবসাইটের কোনো লেখা,ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।  
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট