1. : lf_GiBTpUwiMrNw :
  2. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  3. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
মুকসুদপুরে আওয়ামী লীগ নেতার দলীয় পদ থেকে পদত্যাগ করে সংবাদ সম্মেলন মাদারীপুরে বৃক্ষরোপণ অভিযান,বৃক্ষমেলা ও বর্ণাঢ্য রেলী উদযাপিত বর্ষায় যমুনা পাড়ে পর্যটকদের ঢল প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ-প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি চাপের মুখে শিক্ষা সচিবকে অপসারণ করল মোদি সরকার গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে,আহত অন্তত রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে গুজবে কান না দেওয়ার আহ্বান মির্জা ফখরুলের রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন,সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার ঘোড়াঘাটে ওসিসহ ৩ পুলিশ কর্মকর্তার অপসারণ ও শাস্তির দাবিতে বিএনপির ঘন্টা ব্যাপী মানববন্ধন কাজিপুরে বৃষ্টির কারণে কাঁচাবাজারে মূল্য বৃদ্ধি গোপালগঞ্জে শিক্ষার্থীদের সঙ্গে জেলা প্রশাসকের বিজ্ঞান ও মহাকাশবিষয়ক সংলাপ গোপালগঞ্জ আদালতে নারী শিক্ষানবিশ আইনজীবী আহতের ঘটনায় বিক্ষোভ,বিচারকের অপসারণের দাবিতে আন্দোলন ঢাকায় ডিবির হাতে গ্রেফতার সাবেক আওয়ামী লীগের দুই নেতা চমক রেখে বিশ্বকাপে সেরা একাদশ ঘোষণা ফিফার, নেই ব্রাজিলের কেউ পোশাক শিল্পের বিকাশে প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশনা প্রধানমন্ত্রীর ইরানে নতুন করে যুক্তরাষ্ট্রের ব্যাপক বিমান হামলা তৌহিদুল মোল্লা হত্যা মামলার ২ নম্বর আসামি র‍্যাবের হাতে গ্রেফতার কাজিপুরে মাদক বিরোধী যৌথ অভিযানে ৭ জনের কারাদন্ড গোপালগঞ্জে শ্রমিক লীগের সহ-সভাপতি’র দলীয় পদ থেকে পদত্যাগ করে সংবাদ সম্মেলন টেন্ডার ছাড়াই রাতের আঁধারে গাছ কাটার অভিযোগ, বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ এসএসসির ফল প্রকাশে বোর্ডের নতুন সিদ্ধান্ত সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে বিশ্বজয়: ইয়ামাল ও নিকোর রূপকথার গল্প রাজশাহীতে বাসে মিলল ১৫টি পলিথিন প্যাকেট ১ কোটি ৫০ লাখ টাকার হেরোইনসহ আটক-১ আইন-শৃঙ্খলা ব্যবস্থাপনা,অপরাধ দমনে মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত  বীরগঞ্জে যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগ,থানায় মামলা ইরানে টানা বিমান হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র, রাজধানীজুড়ে দফায় দফায় বিস্ফোরণ স্থানীয় সরকার নির্বাচনে যাদেরকে প্রার্থী হতে না দেওয়ার সিদ্ধান্ত কাজিপুরে যমুনা নদীর ভাঙ্গনে চরাঞ্চলের বাসিন্দারা আতঙ্কে ভাঙ্গুড়ায় মোবাইল কোর্টে ৫১টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ ও ধ্বংস শিবগঞ্জে পাঁচ ওষুধের দোকানকে জরিমানা

শক্ত অবস্থানে মাদারীপুর জেলা পুলিশ, ২৪ ঘন্টায় এবার গ্রেফতার হলো ২৮ জন আসামী

  • প্রকাশিত: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ১২৩ বার পড়া হয়েছে

শরীফ ফায়েজুল কবীর,ষ্টাফ রিপোর্টারঃ

মাদারীপুর জেলা পুলিশের সাঁড়াশি অভিযানে গত ২৪ ঘন্টায় আবারো গ্রেফতার হলো বিভিন্ন অভিযোগ ও পরোয়ানাভূক্ত ২৮ জন আসামী। এর আগে (১৭ এপ্রিল) ২৪ ঘন্টায় মাদারীপুরে গ্রেফতার হয়েছিলো ২৪ জন আসামী- যা’ দৈনিক আলোকিত নিউজে প্রচারিত হয়। শনিবার (১৮ এপ্রিল) মাদারীপুর জেলা পুলিশের এক প্রেস রিলিজে জানানো হয়- পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমানের নির্দেশনায় তারা এই অভিযান কড়াকড়িভাবে পরিচালনা করছেন। এসময় মাদারীপুর সদর, রাজৈর ও শিবচর থানা এলাকা থেকে সুনির্দিষ্ট অভিযোগে পরোয়ানাভূক্ত আসামী সহ সদর মডেল থানা এলাকা থেকে ১২ জন, রাজৈর থানা এলাকায় ৯ জন ও শিবচর থানা এলাকা থেকে ৭ জন সহ মোট ২৮ জনকে গ্রেফতার করেছে মাদারীপুর জেলা পুলিশ। এ নিয়ে জেলায় দু-সপ্তাহে সোয়া শতের উপরে আসামী গ্রেফতার হলো এবং এতে আইন-শৃঙ্খলার পরিস্থিতি অনেকটা উন্নতি হয়েছে। পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমানের বরাতে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস) জাহাঙ্গীর আলম বলেন, মাদারীপুর থেকে মাদক, কিশোর গ্যাং, সন্ত্রাসী, চাঁদাবাজ, গোষ্ঠী সন্ত্রাসী, ভূমিদস্যু সহ বেআইনিরা পুরাপুরি নির্মূল না হওয়া পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে।

উল্লখ্য যে, সম্প্রতি সময়ে মাদারীপুরের আইন-শৃঙ্খলা পরিস্থিতির ক্রমাবনতিতে স্থানীয় মাননীয় এমপি জাহান্দার আলী মিয়া, সচেতন নাগরিক সমাজ, বিভিন্ন সামাজিক সংগঠন ও সাধারণ মানুষের পক্ষ থকে অপরাধীদের গ্রেফতারে জোরালো আহবান জানানো হয়। এতে জেলা পুলিশ প্রশাসন নড়ে-চড়ে বসে এবং তাদের অভিযান জোরদার করে। নবাগত পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান দ্ব্যর্থহীণ কন্ঠে অপরাধী নির্মূল ও মাদারীপুরে শান্তির পরিবেশ রক্ষা করা হবে বলে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেন। তিনি সাংবাদিকদের বলেন, কোনো অপরাধীই ছাড় পাবে না, সুশীল সমাজ মনে করে তারই বাস্তবায়ন হচ্ছে মাদারীপুরে। শেষ খবর পাওয়া পর্যন্ত গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন মাদারীপুর জেলা পুলিশের মিডিয়া সেল। পুলিশের শক্ত অবস্থানের কারণে মাদারীপুর থেকে গা-ঢাকা দিয়েছে অনেক অপরাধী।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,ওয়েবসাইটের কোনো লেখা,ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।  
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট