1. : lf_GiBTpUwiMrNw :
  2. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  3. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
শিরোনাম
মুকসুদপুরে আওয়ামী লীগ নেতার দলীয় পদ থেকে পদত্যাগ করে সংবাদ সম্মেলন মাদারীপুরে বৃক্ষরোপণ অভিযান,বৃক্ষমেলা ও বর্ণাঢ্য রেলী উদযাপিত বর্ষায় যমুনা পাড়ে পর্যটকদের ঢল প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ-প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি চাপের মুখে শিক্ষা সচিবকে অপসারণ করল মোদি সরকার গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে,আহত অন্তত রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে গুজবে কান না দেওয়ার আহ্বান মির্জা ফখরুলের রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন,সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার ঘোড়াঘাটে ওসিসহ ৩ পুলিশ কর্মকর্তার অপসারণ ও শাস্তির দাবিতে বিএনপির ঘন্টা ব্যাপী মানববন্ধন কাজিপুরে বৃষ্টির কারণে কাঁচাবাজারে মূল্য বৃদ্ধি গোপালগঞ্জে শিক্ষার্থীদের সঙ্গে জেলা প্রশাসকের বিজ্ঞান ও মহাকাশবিষয়ক সংলাপ গোপালগঞ্জ আদালতে নারী শিক্ষানবিশ আইনজীবী আহতের ঘটনায় বিক্ষোভ,বিচারকের অপসারণের দাবিতে আন্দোলন ঢাকায় ডিবির হাতে গ্রেফতার সাবেক আওয়ামী লীগের দুই নেতা চমক রেখে বিশ্বকাপে সেরা একাদশ ঘোষণা ফিফার, নেই ব্রাজিলের কেউ পোশাক শিল্পের বিকাশে প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশনা প্রধানমন্ত্রীর ইরানে নতুন করে যুক্তরাষ্ট্রের ব্যাপক বিমান হামলা তৌহিদুল মোল্লা হত্যা মামলার ২ নম্বর আসামি র‍্যাবের হাতে গ্রেফতার কাজিপুরে মাদক বিরোধী যৌথ অভিযানে ৭ জনের কারাদন্ড গোপালগঞ্জে শ্রমিক লীগের সহ-সভাপতি’র দলীয় পদ থেকে পদত্যাগ করে সংবাদ সম্মেলন টেন্ডার ছাড়াই রাতের আঁধারে গাছ কাটার অভিযোগ, বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ এসএসসির ফল প্রকাশে বোর্ডের নতুন সিদ্ধান্ত সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে বিশ্বজয়: ইয়ামাল ও নিকোর রূপকথার গল্প রাজশাহীতে বাসে মিলল ১৫টি পলিথিন প্যাকেট ১ কোটি ৫০ লাখ টাকার হেরোইনসহ আটক-১ আইন-শৃঙ্খলা ব্যবস্থাপনা,অপরাধ দমনে মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত  বীরগঞ্জে যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগ,থানায় মামলা ইরানে টানা বিমান হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র, রাজধানীজুড়ে দফায় দফায় বিস্ফোরণ স্থানীয় সরকার নির্বাচনে যাদেরকে প্রার্থী হতে না দেওয়ার সিদ্ধান্ত কাজিপুরে যমুনা নদীর ভাঙ্গনে চরাঞ্চলের বাসিন্দারা আতঙ্কে ভাঙ্গুড়ায় মোবাইল কোর্টে ৫১টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ ও ধ্বংস শিবগঞ্জে পাঁচ ওষুধের দোকানকে জরিমানা

মাদক,সন্ত্রাসী,কিশোরগ্যাং,গোষ্ঠী সন্ত্রাসী বেআইনিদের সাথে আপোষ হবে না-মাদারীপুরের পুলিশ সুপার

  • প্রকাশিত: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
  • ১১৪ বার পড়া হয়েছে

শরীফ ফায়েজুল কবীর,ষ্টাফ রিপোর্টার

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও উন্নয়নে অপরাধীদের সাথে কোনো আপোষ হবে না,ছাড় দেয়া হবে না- জিরো টলারেন্স নীতিতে কঠোর অবস্থানে রয়েছে মাদারীপুর জেলা পুলিশ। সম্প্রতি পুলিশ সুপার হিসাবে মোঃ হাবিবুর রহমানের যোগদানের পর থেকে মাত্র দু-তিন সপ্তাহের ব্যবধানে পরোয়ানাভুক্ত আসামী সহ বিভিন্ন অভিযোগে শতাধিক আসামী গ্রেফতার হয়ে আইনের আওতায় এসেছে এবং এতে অপরাধ প্রবণতা কমে গিয়ে জনমনে অনেকটাই স্বস্তি ফিরে আসতে শুরু করেছে। আজ শুক্রবার জেলা পুলিশ মিডিয়া সেলের এক প্রেস রিলিজে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস) জাহাঙ্গীর আলম বলেন, গোয়েন্দা তথ্য ও সুনির্দিষ্ট বিভিন্ন অভিযোগের ভিত্তিতে পরোয়ানাভুক্ত আসামী সহ মাদক, কিশোরগ্যাং, চাঁদাবাজ, গোষ্ঠী সন্ত্রাসী এবং বিভিন্ন অপরাধে মাদারীপুর সদরে ৯ জন ও রাজৈর থানা এলাকা থেকে ১৫ জন সহ ২৪ ঘন্টায় মোট ২৪ জন আসামী গ্রেফতার হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরো বলেন, জনস্বার্থে আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত মাদক, কিশোর গ্যাং,সন্ত্রাসী,চাঁদাবাজসহ অন্যান্য আসামিদের বিরুদ্ধে জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে, কোনও অপরাধীকে বিন্দুমাত্র ছাড় দেয়া হবে না। জেলা পুলিশের বর্তমান জিরো টলারেন্স নীতি গ্রহণ ও কার্যকরী পদক্ষেপে সম্প্রতি অবনতি হওয়া আইন-শৃঙ্খলা পরিস্থিতির ক্রমান্বয়ে উন্নতিকে পজিটিভ হিসাবে দেখছেন সাধারণ মানুষ। তারা পুলিশের বর্তমান কঠোর অবস্থানের বিষয়টিকে সাধুবাদ জানিয়েছেন।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,ওয়েবসাইটের কোনো লেখা,ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।  
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট