1. : lf_GiBTpUwiMrNw :
  2. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  3. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
বিশ্বকাপে আর্জেন্টিনার বিরুদ্ধে ‘ষড়যন্ত্রকারীদের’ তালিকা প্রকাশ আজ বঙ্গভবন ছাড়ছেন মো.সাহাবুদ্দিন কাজিপুরের তৈরীকৃত কম্বলের কদর দেশের ৪৭টি জেলায় সবুজের বার্তা নিয়ে মাগুরায় ১০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির শুভ সূচনা ৯০দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি পাবে বাংলাদেশ ইয়েমেনের বন্দরে সৌদি আরবের বড় হামলা,পাল্টা জবাবের হুঁশিয়ারি হুথিদের অভিনন্দন বার্তা মুকসুদপুরে আওয়ামী লীগ নেতার দলীয় পদ থেকে পদত্যাগ করে সংবাদ সম্মেলন মাদারীপুরে বৃক্ষরোপণ অভিযান,বৃক্ষমেলা ও বর্ণাঢ্য রেলী উদযাপিত বর্ষায় যমুনা পাড়ে পর্যটকদের ঢল প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ-প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি চাপের মুখে শিক্ষা সচিবকে অপসারণ করল মোদি সরকার গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে,আহত অন্তত রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে গুজবে কান না দেওয়ার আহ্বান মির্জা ফখরুলের রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন,সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার ঘোড়াঘাটে ওসিসহ ৩ পুলিশ কর্মকর্তার অপসারণ ও শাস্তির দাবিতে বিএনপির ঘন্টা ব্যাপী মানববন্ধন কাজিপুরে বৃষ্টির কারণে কাঁচাবাজারে মূল্য বৃদ্ধি গোপালগঞ্জে শিক্ষার্থীদের সঙ্গে জেলা প্রশাসকের বিজ্ঞান ও মহাকাশবিষয়ক সংলাপ গোপালগঞ্জ আদালতে নারী শিক্ষানবিশ আইনজীবী আহতের ঘটনায় বিক্ষোভ,বিচারকের অপসারণের দাবিতে আন্দোলন ঢাকায় ডিবির হাতে গ্রেফতার সাবেক আওয়ামী লীগের দুই নেতা চমক রেখে বিশ্বকাপে সেরা একাদশ ঘোষণা ফিফার, নেই ব্রাজিলের কেউ পোশাক শিল্পের বিকাশে প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশনা প্রধানমন্ত্রীর ইরানে নতুন করে যুক্তরাষ্ট্রের ব্যাপক বিমান হামলা তৌহিদুল মোল্লা হত্যা মামলার ২ নম্বর আসামি র‍্যাবের হাতে গ্রেফতার কাজিপুরে মাদক বিরোধী যৌথ অভিযানে ৭ জনের কারাদন্ড গোপালগঞ্জে শ্রমিক লীগের সহ-সভাপতি’র দলীয় পদ থেকে পদত্যাগ করে সংবাদ সম্মেলন টেন্ডার ছাড়াই রাতের আঁধারে গাছ কাটার অভিযোগ, বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ এসএসসির ফল প্রকাশে বোর্ডের নতুন সিদ্ধান্ত সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে বিশ্বজয়: ইয়ামাল ও নিকোর রূপকথার গল্প রাজশাহীতে বাসে মিলল ১৫টি পলিথিন প্যাকেট ১ কোটি ৫০ লাখ টাকার হেরোইনসহ আটক-১

বিশ্বকাপ ব্যর্থতায় প্রত্যেক ক্রিকেটারকে ৫০ লাখ রুপি করে জরিমানা করল পাকিস্তান

  • প্রকাশিত: সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ২৯৪ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্কঃ

টি-টোয়েন্টি বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্সের জেরে কঠোর অবস্থান নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। দেশটির সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদন অনুযায়ী, জাতীয় দলের প্রত্যেক ক্রিকেটারকে ৫০ লাখ রুপি করে জরিমানা করা হয়েছে।

বোর্ড কর্মকর্তারা খেলোয়াড়দের স্পষ্ট বার্তা দিয়েছেন—এখন থেকে আর্থিক প্রাপ্তি পুরোপুরি ফলাফলের ওপর নির্ভর করবে। মাঠের পারফরম্যান্সই হবে পুরস্কার বা বোনাস পাওয়ার একমাত্র মানদণ্ড; শুধু নাম কিংবা অতীত সাফল্যের ভিত্তিতে আর সুবিধা মিলবে না।

শুরু থেকেই টালমাটাল ছিল পাকিস্তানের অভিযান। প্রথম ম্যাচে অল্পের জন্য হার এড়ালেও ধারাবাহিকতা দেখাতে পারেনি দল। শক্তিশালী স্পিন আক্রমণ ও কন্ডিশন অভিজ্ঞতার কারণে ভারতের বিপক্ষে প্রত্যাশা ছিল বেশি, কিন্তু পুরোনো ভুলের পুনরাবৃত্তিতে হারে তারা।

নামিবিয়ার বিপক্ষে জয় পেয়ে সুপার এইটে উঠলেও সেখানে ভাগ্য সহায় হয়নি। বৃষ্টিতে একটি ম্যাচ ভেসে যায়, গুরুত্বপূর্ণ আরেক ম্যাচে হেরে অন্য দলের ফলাফলের দিকে তাকিয়ে থাকতে হয়। শেষ পর্যন্ত নেট রান রেটের হিসাবে পিছিয়ে পড়ায় সেমিফাইনালের স্বপ্ন ভেঙে যায়।

পিসিবি জানিয়েছে, ২০২৫ সালের ১ জুলাই থেকে ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত নতুন কেন্দ্রীয় চুক্তি কার্যকর হবে। নতুন কাঠামোয় এ ক্যাটাগরিতে কোনো ক্রিকেটার নেই।

১. বি ক্যাটাগরি: মাসিক ৩০ লাখ রুপি + আইসিসি আয়ের অংশ

২. সি ক্যাটাগরি: মাসিক ১০ লাখ রুপি + আইসিসি অংশ

৩. ডি ক্যাটাগরি: মাসিক ৭ লাখ ৫০ হাজার রুপি + আইসিসি অংশ
ম্যাচ ফি আলাদা থাকবে।

ব্যাট হাতে দলের হয়ে সবচেয়ে বেশি রান করেন ফারহান (৩৮৩)। তবে সিনিয়র ব্যাটারদের অনেকে প্রত্যাশা পূরণ করতে পারেননি। বাবর আজম, সাইম আইয়ুব, সালমান আলি আগা ও উসমান খান—কেউই বড় ইনিংস খেলতে পারেননি।

বোলিংয়ে স্পিনার উসমান তারিক ১০ উইকেট নিয়ে উজ্জ্বল ছিলেন, তবে অন্যদের পারফরম্যান্স ছিল গড়পড়তা।

দলের কৌশল ও নেতৃত্ব নিয়েও প্রশ্ন উঠেছে। প্রধান কোচ মাইক হেসন–এর ভূমিকা এবং অধিনায়ক সালমান আলি আগার সিদ্ধান্ত নিয়ে সমালোচনা হচ্ছে। এছাড়া শাদাব খান দলের থিংক ট্যাংকের অংশ হিসেবে যুক্ত ছিলেন।

বিশ্বকাপের আগে ফখর জামান–কে শুরুর ম্যাচগুলোতে না খেলানোর সিদ্ধান্তও আলোচনায় এসেছে। পরে সুযোগ পেয়ে তিনি আক্রমণাত্মক ইনিংস খেললেও ততক্ষণে অনেকটাই দেরি হয়ে যায়।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,ওয়েবসাইটের কোনো লেখা,ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।  
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট