1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
শিরোনাম
৩ দেশের অনুরোধে ইরানে নতুন হামলা স্থগিতের ঘোষণা ট্রাম্পের প্রতিপক্ষের হামলায় শ্রীপুরে কৃষকের প্রাণহানি সেনবাগে মাদকবিরোধী সেমিনার অনুষ্ঠিত লক্ষ্মীছড়ি বাজারের উন্নয়নে ইউএনও’র সরেজমিন পরিদর্শন কুড়িগ্রামে ইউক্যালিপটাস গাছ থেকে পড়ে প্রাণ গেল যুবকের উন্নয়নের মহাসড়কে ঠাকুরগাঁও,কথা রেখেছেন মির্জা ফখরুল শিবগঞ্জে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে ২ জনকে কুপিয়ে হত্যা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে এনইসি সভা ডিএনসির অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার তনু হত্যা মামলায় নতুন মোড়, মিলল চাঞ্চল্যকর তথ্য মৌলভীবাজারে আওয়ামীলীগ নেতা রিপন বকস গ্রেফতার নান্দাইল সেন্ট্রাল প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত দেখা মিলল জিলহজ মাসের চাঁদ,জানা গেল ঈদের তারিখ শাহজালাল বিমানবন্দরে ফ্রি ওয়াই-ফাই সেবা চালু পদত্যাগ করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার ডিএনসির অভিযানে টাপেন্টাডলসহ দুইজন আটক ঘোড়াঘাটে নিজ বাড়ি থেকে কাঠমিস্ত্রির গলাকাটা মরদেহ উদ্ধার হত্যা নাকি আত্মহত্যা,জনমনে ধোঁয়াশা মাদারীপুর সদরের এমপি জাহান্দার আলী মিয়া প্রতিবন্ধী শিশুদের কাছে পেয়ে বুকে টেনে নিলেন সাংবাদিককে হুমকি ও ‘মার্কা’ বাণিজ্যের অভিযোগ,তদন্তপূর্বক কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি আর্জেন্টিনার আবার বিশ্বকাপ জেতা নিয়ে যে তথ্য দিলেন স্কালোনি

বাংলাদেশের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নয়, উল্টো বড় পুরস্কার ঘোষণা

  • প্রকাশিত: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২১৩ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্কঃ

ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে অস্বীকৃতি জানানোয় বাংলাদেশকে শাস্তির মুখে পড়তে হতে পারে—এমন আলোচনা চলছিল ক্রিকেটাঙ্গনে। তবে সব জল্পনার অবসান ঘটিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) স্পষ্ট জানিয়ে দিয়েছে, বাংলাদেশের বিরুদ্ধে কোনো ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে না। বরং উল্টো বড় পুরস্কারের ঘোষণা দিয়েছে সংস্থাটি।

আইসিসি, পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মধ্যে দীর্ঘ আলোচনা ও সমঝোতার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। এক বিবৃতিতে আইসিসি জানায়, বাংলাদেশের বিশ্বকাপে অংশ নিতে না পারার বিষয়টি দুঃখজনক হলেও তারা সহযোগিতামূলক অবস্থানেই থাকতে চায়।

আইসিসির পক্ষ থেকে জানানো হয়েছে, বিসিবির ওপর কোনো আর্থিক জরিমানা, ক্রীড়াগত নিষেধাজ্ঞা কিংবা প্রশাসনিক শাস্তি আরোপ করা হবে না। সংস্থাটির ভাষ্য, শাস্তির পরিবর্তে সহযোগিতা ও সম্পর্ক জোরদার করাই তাদের নীতিগত অবস্থান।

বাংলাদেশের জন্য বড় পুরস্কার

এই সমঝোতার অংশ হিসেবে আইসিসি ঘোষণা দিয়েছে, ২০৩১ সালের আইসিসি পুরুষদের ওয়ানডে বিশ্বকাপের আগে বাংলাদেশ একটি আইসিসি ইভেন্ট আয়োজনের সুযোগ পাবে। উল্লেখ্য, ২০৩১ সালের বিশ্বকাপ বাংলাদেশ ও ভারতের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে এই ইভেন্ট আয়োজন আইসিসির বিদ্যমান আয়োজক নির্বাচন প্রক্রিয়া, নির্ধারিত সময়সূচি এবং অন্যান্য শর্ত পূরণের ওপর নির্ভর করবে।

আইসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সঞ্জোগ গুপ্তা বলেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অনুপস্থিতি নিঃসন্দেহে হতাশাজনক। তবে এটি বাংলাদেশের প্রতি আইসিসির দীর্ঘমেয়াদি অঙ্গীকারে কোনো প্রভাব ফেলবে না। বিসিবিসহ সংশ্লিষ্ট সকল পক্ষের সঙ্গে কাজ করে আমরা বাংলাদেশের ক্রিকেটের টেকসই উন্নয়ন এবং খেলোয়াড় ও সমর্থকদের জন্য ভবিষ্যৎ সুযোগ আরও বিস্তৃত করতে প্রতিশ্রুতিবদ্ধ।’

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট