1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ২০ জুলাই ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
শিরোনাম
রাজৈর উপজেলা ইউএনও এর গাড়ীচালকের বিরুদ্ধে ঘুষ ও অনৈতিক কার্যকলাপের অভিযোগ বর্ষার আগমনী সুরে প্রকৃতি কদমের ছোঁয়ায় নতুন প্রাণ ফিরে পেয়েছে গোপালগঞ্জে সম্ভাবনাময় নৌকা নির্মাণশিল্প, সরকারি সহায়তা পেলে বড় জাহাজ তৈরির স্বপ্ন সততা,নিষ্ঠা আর দায়িত্বশীলতার পুরষ্কার রুখে দেওয়া যায় না অসমাপ্ত নার্সিং কলেজ প্রকল্প ২৮কোটি টাকা বিল উত্তোলনের পর উধাও ঠিকাদার নড়াইলের লোহাগড়ায় পাওনা টাকা চাওয়ায় যুবককে ছুরির আঘাতে হত্যা ট্রাম্পকে ‘মহাশয়তান’ আখ্যা দিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি মোজতবা খামেনির ১৪০০ বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা সরকারের ১০ গোলের অবিশ্বাস্য এক থ্রিলারে ফ্রান্সকে হারিয়ে তৃতীয় ইংল্যান্ড মাদারীপুরের চরনাচনায় মসজিদ নির্মাণকে কেন্দ্র সংঘর্ষের আশঙ্কা,আদালতে মামলা দায়ের সুরুপী সাালিনাবক্সা উচ্চ বিদ্যালয়ের গভার্নিং বডির সভাপতি নির্বাচিত হলেন বদিউজ্জামান লস্কর  গোপালগঞ্জে আঞ্চলিক মহাসড়ক বেহাল,বাড়ছে দুর্ঘটনার শঙ্কা দুর্ভোগে সাধারণ মানুষ  বর্ষায় গবাদিপশুদের যেসব যত্ন ও সর্তকতা জরুরী নাসিরের বিরুদ্ধে মিথ্যা ও সাজানো সংবাদ প্রকাশের প্রতিবাদে তীব্র নিন্দা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পূর্ণমাত্রার সামরিক অভিযানের হুঁশিয়ারি ইরানের যে ৫ কারণে এবারও চ্যাম্পিয়ন হতে পারে আর্জেন্টিনা দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী সোনার মূর্তি বিক্রির নামে প্রতারণা,ভাই-বোন গ্রেপ্তার আমতলীতে স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচার ও পথসভা অনুষ্ঠিত কাজিপুরে ট্রাক চাপায় ভ্যানচালক নিহত মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই: সাবরিনা বিনতে আহমেদ কলমাকান্দার পোগলা ইউনিয়নের মান্দারোয়া বিল, ঘুমাই নদী ও দুগদই খাল উন্মুক্ত করায় আনন্দে এলাকাবাসী বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী কৃষকের মুখে হাসি ফুটলেই বাংলাদেশ হাসে,বাংলাদেশের অর্থনীতি হাসে-মাদারীপুরে বললেন এমপি খোকন তালুকদার ঘোড়াঘাটে এনসিপির পথসভা নিরপেক্ষ সরকার গঠন ও ধানের শীষের মর্যাদার আহ্বান কাতার, কুয়েত ও বাহরাইনে ইরানের হামলা লামিনে ইয়ামালকে নিয়ে স্পেন দলে দুঃসংবাদ নতুন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম উলিপুরে ‘জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত জুলাই শহীদ দিবস উপলক্ষে বীরগঞ্জে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

ভারতের বিপক্ষে ম্যাচ বর্জনের সিদ্ধান্ত থেকে সরে এল পাকিস্তান

  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৩৪১ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্কঃ

বাংলাদেশের সমর্থনে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত ম্যাচ বর্জনের ঘোষণা দিয়েছিল পাকিস্তান। সে সিদ্ধান্ত থেকে সরে এল তারা। আগামী ১৫ ফেব্রুয়ারি কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে চিরপ্রতিদ্বন্দ্বী দলের বিপক্ষে খেলতে নামবে সালমান আলী আগার দল।

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচটি খেলতে পাকিস্তানকে অনুরোধ করেছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। পাকিস্তানের সঙ্গে ভ্রাতৃত্ব আরও জোরদার করার কথাও জানিয়েছেন বাংলাদেশের বোর্ড প্রধান।

বিসিবি সভাপতির এমন অনুরোধের পরপরই ভারতের বিপক্ষে ম্যাচ বর্জনের সিদ্ধান্ত থেকে সরে এসেছে পাকিস্তান। চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বর্জনের পাকিস্তানের সিদ্ধান্ত নিয়ে চলমান সঙ্কটের মধ্যে গত রোববার লাহোরে বৈঠক করে আইসিসি ও পাকিস্তান ক্রিকেট বোর্ড।

আগের রাতে জরুরি ডাক পেয়ে তিনি ঢাকা থেকে রওনা হয়ে লাহোরে পৌঁছান সকালে। এরপর বিকেলে আলোচিত ওই সভায় যোগ দিয়ে তিনি দেশে ফেরেন সন্ধ্যায়। রাত সাড়ে ১০টায় সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায় সভাপতির সফরের বৃত্তান্ত।

সাম্প্রতিক চ্যালেঞ্জগুলি কাটিয়ে ওঠার প্রচেষ্টায় তাদের ইতিবাচক ভূমিকার জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি), আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এবং সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিশেষ করে,পিসিবি চেয়ারম্যান মহসিন রাজা নাকভি, তার বোর্ড এবং পাকিস্তানের ক্রিকেট সমর্থকদের প্রতি আন্তরিক ও গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছে বিসিবি। পুরো এই সময়টায় পিসিবি অনুকরণীয় স্পোর্টসম্যানশিপ এবং সংহতি প্রদর্শন করেছে।’

সংবাদ বিজ্ঞপ্তিতে পাকিস্তানের বোর্ডকে ধন্যবাদ জানিয়ে তাদেরকে ভারতের সঙ্গে আগামী রোববারের ম্যাচটি খেলতে অনুরোধ করেন বিসিবি সভাপতি।

বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বলেন, ‘এই সময়টায় বাংলাদেশকে সমর্থন করার ক্ষেত্রে পাকিস্তানের সর্বোচ্চ প্রচেষ্টায় আমাদেরকে দারুণভাবে স্পর্শ করেছে। আমাদের ভ্রাতৃত্ব দীর্ঘজীবী হোক। গতকাল পাকিস্তানে আমার সংক্ষিপ্ত সফর এবং আমাদের আলোচনার আসন্ন ফলাফলের পরিপ্রেক্ষিতে, আমি সমগ্র ক্রিকেট ইকোসিস্টেমের সুবিধার্থে ১৫ ফেব্রুয়ারি ভারতের বিরুদ্ধে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলাটি খেলার জন্য পাকিস্তানকে অনুরোধ করছি।’

গত মাসের শুরুতে মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর নিরাপত্তা শঙ্কায় বিশ্বকাপে ভারতে যেতে অস্বীকৃতি জানায় বাংলাদেশ। কিছুদিনের টানাপোড়েনের পর বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে সুযোগ দেয় আইসিসি। এরপরই বাংলাদেশের পাশে থাকার কথা জানায় পিসিবি এবং পরে পাকিস্তান সরকার ঘোষণা দেয়, বিশ্বকাপের গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে ম্যাচটি খেলবে না তারা।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,ওয়েবসাইটের কোনো লেখা,ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।  
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট