1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
শিরোনাম
৩ দেশের অনুরোধে ইরানে নতুন হামলা স্থগিতের ঘোষণা ট্রাম্পের প্রতিপক্ষের হামলায় শ্রীপুরে কৃষকের প্রাণহানি সেনবাগে মাদকবিরোধী সেমিনার অনুষ্ঠিত লক্ষ্মীছড়ি বাজারের উন্নয়নে ইউএনও’র সরেজমিন পরিদর্শন কুড়িগ্রামে ইউক্যালিপটাস গাছ থেকে পড়ে প্রাণ গেল যুবকের উন্নয়নের মহাসড়কে ঠাকুরগাঁও,কথা রেখেছেন মির্জা ফখরুল শিবগঞ্জে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে ২ জনকে কুপিয়ে হত্যা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে এনইসি সভা ডিএনসির অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার তনু হত্যা মামলায় নতুন মোড়, মিলল চাঞ্চল্যকর তথ্য মৌলভীবাজারে আওয়ামীলীগ নেতা রিপন বকস গ্রেফতার নান্দাইল সেন্ট্রাল প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত দেখা মিলল জিলহজ মাসের চাঁদ,জানা গেল ঈদের তারিখ শাহজালাল বিমানবন্দরে ফ্রি ওয়াই-ফাই সেবা চালু পদত্যাগ করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার ডিএনসির অভিযানে টাপেন্টাডলসহ দুইজন আটক ঘোড়াঘাটে নিজ বাড়ি থেকে কাঠমিস্ত্রির গলাকাটা মরদেহ উদ্ধার হত্যা নাকি আত্মহত্যা,জনমনে ধোঁয়াশা মাদারীপুর সদরের এমপি জাহান্দার আলী মিয়া প্রতিবন্ধী শিশুদের কাছে পেয়ে বুকে টেনে নিলেন সাংবাদিককে হুমকি ও ‘মার্কা’ বাণিজ্যের অভিযোগ,তদন্তপূর্বক কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি আর্জেন্টিনার আবার বিশ্বকাপ জেতা নিয়ে যে তথ্য দিলেন স্কালোনি

মাদারীপুরের ইতিহাসে ধানের শীষের পক্ষে সবচেয়ে বড় মিছিল জাহান্দার আলীর জাহানের

  • প্রকাশিত: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১২৯ বার পড়া হয়েছে

ফায়েজুল শরীফ,ষ্টাফ রিপোর্টারঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন/’২৬-কে ঘিরে নির্বাচনী প্রচার-প্রচারণার শেষ দিনে মাদারীপুরে তিনটি সংসদীয় আসনে মনোনীত তিনজন ধানের শীষ প্রার্থীর পক্ষে ব্যানার-ফেস্টুন নিয়ে নেচে-গেয়ে ও বাদ্যযন্ত্রের তালেতালে শহরের প্রধান-প্রধান সড়কগুলোতে নেতা-কর্মী-সমর্থকের পদচারণা জনসমুদ্রে পরিণত। একদিকে মাদারীপুর সদরে (রাজৈর-মাদারীপুর-২) ধানের শীষে জাহান্দার আলী জাহান, শিবচরে (শিবচর-মাদারীপুর-১) নাদিরা আক্তার ও কালকিনিতে (কালকিনি-মাদারীপুর-৩) আনিসুর রহমান খোকন তালুকদার ভিন্ন-ভিন্নভাবে তাদের নেতা-কর্মী-সমর্থকদের নিয়ে নির্বাচনী জনসভা ও ভোটের মিছিল করেন। সোমবার (০৯,ফেব্রুয়ারী) বিকালে মাদারীপুর শহরের মুক্তমঞ্চে মাদারীপুর সদর-২ ( রাজৈর-মাদারীপুর) আসনের বিএনপি’র মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী জাহান্দার আলী জাহান এক নির্বাচনী জনসভা ও ভোটের মিছিলের ডাক দেন। এসময় এই আসনের সর্বস্তরের নারী-পুরুষ ভোটার এবং বিএনপি দলীয় নেতা-কর্মী-সমর্থকদের ভিড়ে মাদারীপুর শহর কানায়- কানায় পরিপূর্ণ হয়ে উৎসমুখর পরিবেশের তৈরী হয়। মুক্তমঞ্চে ধানের শীষের প্রার্থী জাহান্দার আলী জাহানের আগমনের পর নেতা-কর্মী-সমর্থকদের মুখে “ধানের শীষ, ধানের শীষ” স্লোগানে- স্লোগানে মুখরিত হয়ে ওঠে। এসময় জাহান্দার আলী বলেন, জনগন আমাদের অকুন্ঠ সমর্থন জানাচ্ছে, আমরা আজ বিজয়ের দ্বারপ্রান্তে, নির্বাচনী আচরণবিধি মেনে আমাদের ভোট পর্যন্ত সামনের দিকে এগুতে হবে, আচরণবিধি মেনে চলতে হবে, আমাদের সবাইকে ধৈর্য্যধারণ করতে হবে, কোনো গুজব ও উস্কানীতে আমাদের কান দেয়া যাবে না, বিজয় আমাদের সিনিশ্চিত ইনশাহ আল্লহ এবং বিজয়ের পরেও আমরা শান্তিপূর্ণভাবে চলতে চাই, দেশের আইনের প্রতি শ্রদ্ধাবোধ ও সম্মান জানানো অব্যাহত রাখতে চাই।এরপর শুরু হয় ধানের শীষে ভোটের মিছিল। মাদারীপুরের ইতিহাসে ধানের শীষের পক্ষে এটি ছিলো যে কোনো সময়ের চাইতে স্বতঃস্ফূর্ত ও সর্ববৃহৎ শান্তিপূর্ণ মিছিল। মিছিলটি ছিলো অত্যন্ত শান্তিপূর্ণ- যা মানুষ উৎসবমুখর পরিবেশে উপভোগ করে। এসময় নেতা-কর্মী-সমর্থকেরা বাদ্যযন্ত্রের তালেতালে তাদের প্রার্থী জাহান্দার আলীর ধানের শীষের ফেস্টুন- ব্যানার নিয়ে নেচে-গেয়ে স্লোগান দিতে থাকেন “সিল মারো ভাই সিল মারো ধানের শীষে সিল মারো, শহীদ জিয়া-বেগম জিয়ার সালাম নিন ধানের শীষে ভোট দিন, তারেক রহমানের সালাম নিন ধানের শীষে ভোট দিন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট