ফায়েজুল শরীফ,ষ্টাফ রিপোর্টারঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন/'২৬-কে ঘিরে নির্বাচনী প্রচার-প্রচারণার শেষ দিনে মাদারীপুরে তিনটি সংসদীয় আসনে মনোনীত তিনজন ধানের শীষ প্রার্থীর পক্ষে ব্যানার-ফেস্টুন নিয়ে নেচে-গেয়ে ও বাদ্যযন্ত্রের তালেতালে শহরের প্রধান-প্রধান সড়কগুলোতে নেতা-কর্মী-সমর্থকের পদচারণা জনসমুদ্রে পরিণত। একদিকে মাদারীপুর সদরে (রাজৈর-মাদারীপুর-২) ধানের শীষে জাহান্দার আলী জাহান, শিবচরে (শিবচর-মাদারীপুর-১) নাদিরা আক্তার ও কালকিনিতে (কালকিনি-মাদারীপুর-৩) আনিসুর রহমান খোকন তালুকদার ভিন্ন-ভিন্নভাবে তাদের নেতা-কর্মী-সমর্থকদের নিয়ে নির্বাচনী জনসভা ও ভোটের মিছিল করেন। সোমবার (০৯,ফেব্রুয়ারী) বিকালে মাদারীপুর শহরের মুক্তমঞ্চে মাদারীপুর সদর-২ ( রাজৈর-মাদারীপুর) আসনের বিএনপি'র মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী জাহান্দার আলী জাহান এক নির্বাচনী জনসভা ও ভোটের মিছিলের ডাক দেন। এসময় এই আসনের সর্বস্তরের নারী-পুরুষ ভোটার এবং বিএনপি দলীয় নেতা-কর্মী-সমর্থকদের ভিড়ে মাদারীপুর শহর কানায়- কানায় পরিপূর্ণ হয়ে উৎসমুখর পরিবেশের তৈরী হয়। মুক্তমঞ্চে ধানের শীষের প্রার্থী জাহান্দার আলী জাহানের আগমনের পর নেতা-কর্মী-সমর্থকদের মুখে "ধানের শীষ, ধানের শীষ" স্লোগানে- স্লোগানে মুখরিত হয়ে ওঠে। এসময় জাহান্দার আলী বলেন, জনগন আমাদের অকুন্ঠ সমর্থন জানাচ্ছে, আমরা আজ বিজয়ের দ্বারপ্রান্তে, নির্বাচনী আচরণবিধি মেনে আমাদের ভোট পর্যন্ত সামনের দিকে এগুতে হবে, আচরণবিধি মেনে চলতে হবে, আমাদের সবাইকে ধৈর্য্যধারণ করতে হবে, কোনো গুজব ও উস্কানীতে আমাদের কান দেয়া যাবে না, বিজয় আমাদের সিনিশ্চিত ইনশাহ আল্লহ এবং বিজয়ের পরেও আমরা শান্তিপূর্ণভাবে চলতে চাই, দেশের আইনের প্রতি শ্রদ্ধাবোধ ও সম্মান জানানো অব্যাহত রাখতে চাই।এরপর শুরু হয় ধানের শীষে ভোটের মিছিল। মাদারীপুরের ইতিহাসে ধানের শীষের পক্ষে এটি ছিলো যে কোনো সময়ের চাইতে স্বতঃস্ফূর্ত ও সর্ববৃহৎ শান্তিপূর্ণ মিছিল। মিছিলটি ছিলো অত্যন্ত শান্তিপূর্ণ- যা মানুষ উৎসবমুখর পরিবেশে উপভোগ করে। এসময় নেতা-কর্মী-সমর্থকেরা বাদ্যযন্ত্রের তালেতালে তাদের প্রার্থী জাহান্দার আলীর ধানের শীষের ফেস্টুন- ব্যানার নিয়ে নেচে-গেয়ে স্লোগান দিতে থাকেন "সিল মারো ভাই সিল মারো ধানের শীষে সিল মারো, শহীদ জিয়া-বেগম জিয়ার সালাম নিন ধানের শীষে ভোট দিন, তারেক রহমানের সালাম নিন ধানের শীষে ভোট দিন।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড