1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
শিরোনাম
আর্জেন্টিনার হার,বিয়ে নিয়ে যা বললেন পরীমণি সংবাদ প্রকাশের তিন দিনের মধ্যে টুঙ্গিপাড়া সিঙ্গিপাড়ার জলাবদ্ধতা দূর,স্বস্তি পেল ৩০০ পরিবার জর্ডানের বিমানবন্দরে ইরানের হামলা, মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত মনজুরুল আলমের বিরুদ্ধে এনআইডি সেবায় অনিয়ম ও হয়রানির অভিযোগ,তদন্ত দাবি সেবা গ্রহীতাদের তিন মহাদেশের ৬ দেশে হবে ২০৩০ বিশ্বকাপ, সরাসরি কয়টি দেশ খেলবে? আজ শরিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় রাজৈর উপজেলা ইউএনও এর গাড়ীচালকের বিরুদ্ধে ঘুষ ও অনৈতিক কার্যকলাপের অভিযোগ বর্ষার আগমনী সুরে প্রকৃতি কদমের ছোঁয়ায় নতুন প্রাণ ফিরে পেয়েছে গোপালগঞ্জে সম্ভাবনাময় নৌকা নির্মাণশিল্প, সরকারি সহায়তা পেলে বড় জাহাজ তৈরির স্বপ্ন সততা,নিষ্ঠা আর দায়িত্বশীলতার পুরষ্কার রুখে দেওয়া যায় না অসমাপ্ত নার্সিং কলেজ প্রকল্প ২৮কোটি টাকা বিল উত্তোলনের পর উধাও ঠিকাদার নড়াইলের লোহাগড়ায় পাওনা টাকা চাওয়ায় যুবককে ছুরির আঘাতে হত্যা ট্রাম্পকে ‘মহাশয়তান’ আখ্যা দিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি মোজতবা খামেনির ১৪০০ বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা সরকারের ১০ গোলের অবিশ্বাস্য এক থ্রিলারে ফ্রান্সকে হারিয়ে তৃতীয় ইংল্যান্ড মাদারীপুরের চরনাচনায় মসজিদ নির্মাণকে কেন্দ্র সংঘর্ষের আশঙ্কা,আদালতে মামলা দায়ের সুরুপী সাালিনাবক্সা উচ্চ বিদ্যালয়ের গভার্নিং বডির সভাপতি নির্বাচিত হলেন বদিউজ্জামান লস্কর  গোপালগঞ্জে আঞ্চলিক মহাসড়ক বেহাল,বাড়ছে দুর্ঘটনার শঙ্কা দুর্ভোগে সাধারণ মানুষ  বর্ষায় গবাদিপশুদের যেসব যত্ন ও সর্তকতা জরুরী নাসিরের বিরুদ্ধে মিথ্যা ও সাজানো সংবাদ প্রকাশের প্রতিবাদে তীব্র নিন্দা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পূর্ণমাত্রার সামরিক অভিযানের হুঁশিয়ারি ইরানের যে ৫ কারণে এবারও চ্যাম্পিয়ন হতে পারে আর্জেন্টিনা দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী সোনার মূর্তি বিক্রির নামে প্রতারণা,ভাই-বোন গ্রেপ্তার আমতলীতে স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচার ও পথসভা অনুষ্ঠিত কাজিপুরে ট্রাক চাপায় ভ্যানচালক নিহত মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই: সাবরিনা বিনতে আহমেদ কলমাকান্দার পোগলা ইউনিয়নের মান্দারোয়া বিল, ঘুমাই নদী ও দুগদই খাল উন্মুক্ত করায় আনন্দে এলাকাবাসী বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী কৃষকের মুখে হাসি ফুটলেই বাংলাদেশ হাসে,বাংলাদেশের অর্থনীতি হাসে-মাদারীপুরে বললেন এমপি খোকন তালুকদার

তিন শর্তে ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে পাকিস্তান

  • প্রকাশিত: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৩৫৩ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্কঃ

ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে চলমান অনিশ্চয়তার অবসান ঘটতে পারে শিগগিরই। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে তিনটি নির্দিষ্ট দাবি তুলে ধরে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছে—এই শর্তগুলো পূরণ হলেই ভারতের বিপক্ষে মাঠে নামার বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত আসতে পারে।

এনডিটিভি’র এক প্রতিবেদনে বলা হয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপকে কেন্দ্র করে সৃষ্ট জটিলতা নিরসনে আইসিসির সঙ্গে সরাসরি আলোচনায় বসেছে পিসিবি। বিতর্কের মূল সূত্র বাংলাদেশকে ঘিরে। ভারতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপের ভেন্যু পরিবর্তনের অনুরোধ জানানোয় বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে বাদ দেওয়া হয়, আর শুরু থেকেই এই সিদ্ধান্তের বিরোধিতা করে আসছে পাকিস্তান।

পিসিবির অভ্যন্তরীণ সূত্র জানায়, রোববার লাহোরে আইসিসি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনটি দাবি স্পষ্টভাবে উপস্থাপন করা হয়েছে। সেগুলো হলো—
১. বিশ্বকাপ থেকে বাদ পড়ায় বাংলাদেশের জন্য বাড়তি আর্থিক ক্ষতিপূরণ
২. টুর্নামেন্টে অংশ না নিলেও বাংলাদেশের পূর্ণ অংশগ্রহণ ফি নিশ্চিত করা
৩. ভবিষ্যতে বাংলাদেশকে একটি আইসিসি ইভেন্ট আয়োজনের সুযোগ দেওয়া

এই দাবিগুলো মানা হলে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে অনড় অবস্থান থেকে সরে আসতে পারে পিসিবি।

যদিও বোর্ডের ভেতরে ভারতের বিপক্ষে ম্যাচ খেলা নিয়ে মতবিরোধ রয়েছে, তবে চেয়ারম্যান মহসিন নাকভি এখনো কঠোর অবস্থানেই রয়েছেন। চূড়ান্ত সিদ্ধান্তের আগে আজ সোমবার তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে বৈঠকে বসবেন। প্রধানমন্ত্রীর দিকনির্দেশনার পরই পিসিবির অবস্থান চূড়ান্ত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এর আগে ম্যাচ বয়কটের হুমকি দিয়ে আইসিসিকে চাপে ফেলেছিল পাকিস্তান, যার ফলে বিশ্ব ক্রিকেটে উত্তেজনা ছড়িয়ে পড়ে। আপাতত সেই অচলাবস্থা কাটবে কি না—তা নির্ভর করছে আইসিসির সিদ্ধান্তের ওপরই।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,ওয়েবসাইটের কোনো লেখা,ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।  
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট