1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ২০ জুলাই ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
রাজৈর উপজেলা ইউএনও এর গাড়ীচালকের বিরুদ্ধে ঘুষ ও অনৈতিক কার্যকলাপের অভিযোগ বর্ষার আগমনী সুরে প্রকৃতি কদমের ছোঁয়ায় নতুন প্রাণ ফিরে পেয়েছে গোপালগঞ্জে সম্ভাবনাময় নৌকা নির্মাণশিল্প, সরকারি সহায়তা পেলে বড় জাহাজ তৈরির স্বপ্ন সততা,নিষ্ঠা আর দায়িত্বশীলতার পুরষ্কার রুখে দেওয়া যায় না অসমাপ্ত নার্সিং কলেজ প্রকল্প ২৮কোটি টাকা বিল উত্তোলনের পর উধাও ঠিকাদার নড়াইলের লোহাগড়ায় পাওনা টাকা চাওয়ায় যুবককে ছুরির আঘাতে হত্যা ট্রাম্পকে ‘মহাশয়তান’ আখ্যা দিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি মোজতবা খামেনির ১৪০০ বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা সরকারের ১০ গোলের অবিশ্বাস্য এক থ্রিলারে ফ্রান্সকে হারিয়ে তৃতীয় ইংল্যান্ড মাদারীপুরের চরনাচনায় মসজিদ নির্মাণকে কেন্দ্র সংঘর্ষের আশঙ্কা,আদালতে মামলা দায়ের সুরুপী সাালিনাবক্সা উচ্চ বিদ্যালয়ের গভার্নিং বডির সভাপতি নির্বাচিত হলেন বদিউজ্জামান লস্কর  গোপালগঞ্জে আঞ্চলিক মহাসড়ক বেহাল,বাড়ছে দুর্ঘটনার শঙ্কা দুর্ভোগে সাধারণ মানুষ  বর্ষায় গবাদিপশুদের যেসব যত্ন ও সর্তকতা জরুরী নাসিরের বিরুদ্ধে মিথ্যা ও সাজানো সংবাদ প্রকাশের প্রতিবাদে তীব্র নিন্দা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পূর্ণমাত্রার সামরিক অভিযানের হুঁশিয়ারি ইরানের যে ৫ কারণে এবারও চ্যাম্পিয়ন হতে পারে আর্জেন্টিনা দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী সোনার মূর্তি বিক্রির নামে প্রতারণা,ভাই-বোন গ্রেপ্তার আমতলীতে স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচার ও পথসভা অনুষ্ঠিত কাজিপুরে ট্রাক চাপায় ভ্যানচালক নিহত মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই: সাবরিনা বিনতে আহমেদ কলমাকান্দার পোগলা ইউনিয়নের মান্দারোয়া বিল, ঘুমাই নদী ও দুগদই খাল উন্মুক্ত করায় আনন্দে এলাকাবাসী বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী কৃষকের মুখে হাসি ফুটলেই বাংলাদেশ হাসে,বাংলাদেশের অর্থনীতি হাসে-মাদারীপুরে বললেন এমপি খোকন তালুকদার ঘোড়াঘাটে এনসিপির পথসভা নিরপেক্ষ সরকার গঠন ও ধানের শীষের মর্যাদার আহ্বান কাতার, কুয়েত ও বাহরাইনে ইরানের হামলা লামিনে ইয়ামালকে নিয়ে স্পেন দলে দুঃসংবাদ নতুন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম উলিপুরে ‘জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত জুলাই শহীদ দিবস উপলক্ষে বীরগঞ্জে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

কেয়ামতের ক্ষেপণাস্ত্র’, যেভাবে ২০ মিনিটেই বিশ্বজয়ের সক্ষমতা রাখে দেশটি

  • প্রকাশিত: সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬
  • ২৬৯ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্কঃ

বিশ্ব রাজনীতিতে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে চীন এমন এক সামরিক সক্ষমতার জানান দিয়েছে, যা আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোড়ন সৃষ্টি করেছে। যদিও বেইজিং বরাবরের মতোই দাবি করছে—তারা কখনোই প্রথমে আক্রমণ চালাবে না—তবে আক্রান্ত হলে পাল্টা জবাব হবে তাৎক্ষণিক ও বিধ্বংসী। এই অবস্থানের কেন্দ্রবিন্দুতে রয়েছে চীনের নতুন আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ডিএফ-৫সি।

গত সেপ্টেম্বর বেইজিংয়ে আয়োজিত ভিক্টরি ডে প্যারেডে প্রথমবারের মতো এই ক্ষেপণাস্ত্র প্রকাশ্যে প্রদর্শন করে চীনের প্রতিরক্ষা বাহিনী। সে সময়ই সামরিক বিশ্লেষকদের দৃষ্টি আকর্ষণ করে এই অস্ত্রের পাল্লা ও ধ্বংসক্ষমতা।

চীনা সূত্রের দাবি অনুযায়ী, ডিএফ-৫সি বিশ্বের যেকোনো প্রান্তে ২০ মিনিটেরও কম সময়ে আঘাত হানতে সক্ষম। এই কারণে আন্তর্জাতিক গণমাধ্যম ও বিশ্লেষকদের কাছে এটি ‘ডুমসডে মিসাইল’ বা কেয়ামতের ক্ষেপণাস্ত্র নামেও পরিচিতি পেয়েছে। বলা হচ্ছে, ক্ষেপণাস্ত্রটি এমনভাবে নকশা করা হয়েছে, যা আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থাকে এড়িয়ে লক্ষ্যবস্তুতে পৌঁছাতে পারে।

প্রতিবেদন অনুযায়ী, একটি ডিএফ-৫সি ক্ষেপণাস্ত্র একসঙ্গে বিপুল সংখ্যক পারমাণবিক ওয়ারহেড বহনে সক্ষম। সামরিক বিশ্লেষকদের ধারণা, এতে সর্বোচ্চ ১০টি পর্যন্ত মাল্টিপল ইন্ডিপেন্ডেন্ট রিএন্ট্রি ভেহিকল (এমআইআরভি) যুক্ত করা সম্ভব। তবে চীনের পক্ষ থেকে দেওয়া তথ্য এর চেয়েও বেশি বিধ্বংসী সক্ষমতার ইঙ্গিত দিচ্ছে।

এই ক্ষেপণাস্ত্রের কার্যকর পাল্লা ২০ হাজার কিলোমিটারের বেশি বলে ধারণা করা হচ্ছে, যা এটিকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্রগুলোর কাতারে নিয়ে গেছে। তুলনামূলকভাবে এটি যুক্তরাষ্ট্রের ‘মিনিটম্যান-৩’ ক্ষেপণাস্ত্রের চেয়েও বেশি দূরত্বে আঘাত হানতে সক্ষম।

সাধারণত তরল জ্বালানিচালিত ক্ষেপণাস্ত্র দীর্ঘ সময় প্রস্তুত অবস্থায় রাখা কঠিন। তবে বিশেষজ্ঞদের মতে, চীন এই প্রযুক্তিগত সীমাবদ্ধতা অনেকটাই কাটিয়ে উঠেছে। ক্ষেপণাস্ত্রটিতে বিশেষ ধরনের উপাদান ব্যবহারের ফলে এটি দীর্ঘ সময় জ্বালানি ভর্তি অবস্থায় রাখা সম্ভব, যা হঠাৎ পরিস্থিতিতে দ্রুত পাল্টা আঘাত বা ‘সেকেন্ড স্ট্রাইক’ নিশ্চিত করতে সহায়ক।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,ওয়েবসাইটের কোনো লেখা,ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।  
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট