1. : lf_GiBTpUwiMrNw :
  2. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  3. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্র-ইরান হামলা বন্ধে বিশ্ববাজারে তেলের দামে পতন ব্রাহ্মণবাড়িয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি উৎপাদন,তিন খাদ্য কারখানাকে ৯ লাখ টাকা জরিমানা পে স্কেল দুই বছর পেছানোর আনুষ্ঠানিক সুপারিশ,নতুন কৌশলে সরকার কাজিপুরে কুটির শিল্পভিত্তিক মাসব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্ধোধন। গোদাগাড়ীতে পুকুরে মিলল যুবকের মরদেহ,অপমৃত্যু মামলা গোপালগঞ্জে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত যুদ্ধ পরিস্থিতির মধ্যেও ১৮ বিলিয়ন ডলার তেল বিক্রি করেছে ইরান খারিতে গোসল করতে নেমে নবদম্পতির মর্মান্তিক মৃত্যু ঢাকা-খুলনা মহাসড়কে কাশিয়ানীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার মানবিক উদ্যোগে নতুন ভ্যান পেলেন অসহায় চালক,মুখে ফিরল জীবিকার হাসি  একজন মানবিক ও কর্মচঞ্চল এসিল্যান্ড আশিক জামান,তাঁর কাজে সন্তোষ্ট দুই উপজেলার সেবাগ্রহীতারা ডিমলায় ডিবি পুলিশের অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার বিশ্বকাপে আর্জেন্টিনার বিরুদ্ধে ‘ষড়যন্ত্রকারীদের’ তালিকা প্রকাশ আজ বঙ্গভবন ছাড়ছেন মো.সাহাবুদ্দিন কাজিপুরের তৈরীকৃত কম্বলের কদর দেশের ৪৭টি জেলায় সবুজের বার্তা নিয়ে মাগুরায় ১০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির শুভ সূচনা ৯০দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি পাবে বাংলাদেশ ইয়েমেনের বন্দরে সৌদি আরবের বড় হামলা,পাল্টা জবাবের হুঁশিয়ারি হুথিদের অভিনন্দন বার্তা মুকসুদপুরে আওয়ামী লীগ নেতার দলীয় পদ থেকে পদত্যাগ করে সংবাদ সম্মেলন মাদারীপুরে বৃক্ষরোপণ অভিযান,বৃক্ষমেলা ও বর্ণাঢ্য রেলী উদযাপিত বর্ষায় যমুনা পাড়ে পর্যটকদের ঢল প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ-প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি চাপের মুখে শিক্ষা সচিবকে অপসারণ করল মোদি সরকার গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে,আহত অন্তত রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে গুজবে কান না দেওয়ার আহ্বান মির্জা ফখরুলের রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন,সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার ঘোড়াঘাটে ওসিসহ ৩ পুলিশ কর্মকর্তার অপসারণ ও শাস্তির দাবিতে বিএনপির ঘন্টা ব্যাপী মানববন্ধন কাজিপুরে বৃষ্টির কারণে কাঁচাবাজারে মূল্য বৃদ্ধি গোপালগঞ্জে শিক্ষার্থীদের সঙ্গে জেলা প্রশাসকের বিজ্ঞান ও মহাকাশবিষয়ক সংলাপ

চিলাহাটিতে বিনামূল্যে সিজারবিহীন নরমাল ডেলিভারি,সুস্থ মা ও নবজাতক, নিরাপদ মাতৃত্বের দৃষ্টান্ত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ৩৮৮ বার পড়া হয়েছে

ডোমার প্রতিনিধিঃ

নিরাপদ মাতৃত্ব নিশ্চিতকরণে এক অনুকরণীয় উদাহরণ সৃষ্টি করেছে চিলাহাটি ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্র। সিজার ছাড়াই সফল নরমাল ডেলিভারির মাধ্যমে সুস্থ রয়েছেন মা ও নবজাতক যা এলাকাবাসীর মাঝে স্বস্তি ও আশার বার্তা ছড়িয়ে দিয়েছে।

আজ বড় দীঘি মিস্ত্রি পাড়া, ভোগডাবুরীর বাসিন্দা মোছাঃ লতিফা (স্বামী: মোঃ কাওছার) ওই কেন্দ্রে সফলভাবে নরমাল ডেলিভারি সম্পন্ন করেন। দুপুর ১২টা ১৫ মিনিটে ডেলিভারিটি সম্পন্ন হয়। প্রসবকালীন পুরো সময়জুড়ে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন এফপিআই এ কে এম শাহাদৎ হোসেন। এ ছাড়া নার্সিং অ্যাটেনডেন্ট মোছাঃ রোকেয়া খাতুন এবং আয়া সুবর্না ও মেঘনার দক্ষ সহযোগিতায় নিরাপদভাবে নবজাতকের জন্ম হয়।

পরিবারের সদস্যরা জানান, সিজার ছাড়াই নরমাল ডেলিভারি হওয়ায় তাদের বড় ধরনের আর্থিক চাপ থেকে রক্ষা পেয়েছেন। একই সঙ্গে মা দ্রুত সুস্থ হয়ে উঠছেন, যা নরমাল ডেলিভারির একটি গুরুত্বপূর্ণ ইতিবাচক দিক।

জানা গেছে, চিলাহাটি মা ও শিশু কল্যাণ কেন্দ্রটি দীর্ঘদিন ধরে সম্পূর্ণ বিনামূল্যে নরমাল ডেলিভারি সেবা দিয়ে আসছে। প্রত্যন্ত এলাকার গর্ভবতী মায়েদের জন্য এই সেবা এখন আশীর্বাদস্বরূপ হয়ে উঠেছে।

এ বিষয়ে এফপিআই এ কে এম শাহাদৎ হোসেন বলেন,
“অপ্রয়োজনীয় সিজার শুধু আর্থিক ক্ষতিই নয়, এতে মায়ের শরীরে বাড়তি ঝুঁকিও তৈরি হয়। নরমাল ডেলিভারিতে মা দ্রুত সুস্থ হন, ভবিষ্যৎ জটিলতা কমে এবং শিশুর স্বাভাবিক বিকাশ নিশ্চিত হয়।”তিনি আরও বলেন, “ভয় নয়, সচেতন সিদ্ধান্ত নিন। প্রয়োজন না হলে সিজার নয় নরমাল ডেলিভারিকেই প্রথম পছন্দ করুন।”

এদিকে, স্থানীয়রা এই সফল ডেলিভারিকে স্বাগত জানিয়ে সন্তোষ প্রকাশ করেছেন। তারা আরও গর্ভবতী মায়েদের চিলাহাটি মা ও শিশু কল্যাণ কেন্দ্রে এসে নিরাপদ ও বিনামূল্যে নরমাল ডেলিভারি সেবা নেওয়ার আহ্বান জানিয়েছেন।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,ওয়েবসাইটের কোনো লেখা,ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।  
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট