1. : lf_GiBTpUwiMrNw :
  2. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  3. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
শিরোনাম
সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে বিশ্বজয়: ইয়ামাল ও নিকোর রূপকথার গল্প রাজশাহীতে বাসে মিলল ১৫টি পলিথিন প্যাকেট ১ কোটি ৫০ লাখ টাকার হেরোইনসহ আটক-১ আইন-শৃঙ্খলা ব্যবস্থাপনা,অপরাধ দমনে মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত  বীরগঞ্জে যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগ,থানায় মামলা ইরানে টানা বিমান হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র, রাজধানীজুড়ে দফায় দফায় বিস্ফোরণ স্থানীয় সরকার নির্বাচনে যাদেরকে প্রার্থী হতে না দেওয়ার সিদ্ধান্ত কাজিপুরে যমুনা নদীর ভাঙ্গনে চরাঞ্চলের বাসিন্দারা আতঙ্কে ভাঙ্গুড়ায় মোবাইল কোর্টে ৫১টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ ও ধ্বংস শিবগঞ্জে পাঁচ ওষুধের দোকানকে জরিমানা কাশিয়ানীতে ধর্ম অবমাননার অভিযোগে বিক্ষোভ,অভিযুক্তকে আটক করেছে পুলিশ চ্যালেঞ্জের মুখে মোদি সরকার, ব্যাপক সহিংসতা ছড়িয়ে পড়েছে ফাইনালে হারের পর নীরবতা ভেঙে মেসির আবেগঘন বার্তা বদলগাছীতে পিকনিক খাওয়ার জন্য কলার পাতা কাটা নিয়ে সংঘর্ষে ছোট ভাইয়ের রডের আঘাতে বড় ভাই নিহত সিঙ্গাইরে প্রাণঘাতী সড়ক দুর্ঘটনা ১ জনের মৃত্যু, আহত-৩ মিঠাপুকুরে পৈত্রিক জমি নিয়ে বিরোধ: গাছ ও ফসল কেটে দুই লক্ষ্যধিক টাকার ক্ষতি Nudify.pt entrega resultados consistentes nos seus visuais para imagens profissionais আমরা একসঙ্গে ছিলাম, আছি এবং থাকবো: প্রধানমন্ত্রী গোদাগাড়ীতে চিহ্নিত মাদক কারবারি আবুল কালাম আজাদ গ্রেফতার  সিরাজগঞ্জের যমুনার চরে কাউনের বাম্পার ফলনে খুশি কৃষকরা মিঠাপুকুরে প্রধান শিক্ষক কর্তৃক দূর্নীতি অনিয়ম ও ক্ষুদ্র মেরামতের অর্থ আত্মসাৎ তদন্তে প্রমানিত আর্জেন্টিনার হার,বিয়ে নিয়ে যা বললেন পরীমণি সংবাদ প্রকাশের তিন দিনের মধ্যে টুঙ্গিপাড়া সিঙ্গিপাড়ার জলাবদ্ধতা দূর,স্বস্তি পেল ৩০০ পরিবার জর্ডানের বিমানবন্দরে ইরানের হামলা, মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত মনজুরুল আলমের বিরুদ্ধে এনআইডি সেবায় অনিয়ম ও হয়রানির অভিযোগ,তদন্ত দাবি সেবা গ্রহীতাদের তিন মহাদেশের ৬ দেশে হবে ২০৩০ বিশ্বকাপ, সরাসরি কয়টি দেশ খেলবে? আজ শরিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় রাজৈর উপজেলা ইউএনও এর গাড়ীচালকের বিরুদ্ধে ঘুষ ও অনৈতিক কার্যকলাপের অভিযোগ বর্ষার আগমনী সুরে প্রকৃতি কদমের ছোঁয়ায় নতুন প্রাণ ফিরে পেয়েছে গোপালগঞ্জে সম্ভাবনাময় নৌকা নির্মাণশিল্প, সরকারি সহায়তা পেলে বড় জাহাজ তৈরির স্বপ্ন সততা,নিষ্ঠা আর দায়িত্বশীলতার পুরষ্কার রুখে দেওয়া যায় না

মিঠাপুকুরে পুত্রের নির্যাতনে অতিষ্ঠ হয়ে বাড়ি ছেড়ে কন্যার বাড়িতে আশ্রয় নিলেন হতভাগ্য পিতা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ১৭৪ বার পড়া হয়েছে

মাহিদুল ইসলাম আউলিয়া (রংপুর) প্রতিনিধিঃ

রংপুরের মিঠাপুকুরে পুত্রের অত্যাচারে অতিষ্ট হয়ে নিজ বাড়ি ছেড়ে কন্যার বাড়িতে আশ্রয় নিয়েছেন হতভাগ্য পিতা। ১ মাস যাবত কন্যার বাড়িতে অবস্থান করে তিনি থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার বালুয়ামাসিমপুর ইউনিয়নের হাছিয়া (বৈরাগীর কুঠি) গ্রামের কৃষক গোলজার আলীর (৮১) ৪জন ছেলেমেয়ে। সবারই বিয়ে হয়েছে। স্ত্রীকে নিয়ে আলাদা থাকেন। সৎ ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে মেয়ের বাড়িতে আশ্রয় নেওয়া স্ত্রী’র ও সম্প্রতি মেয়ের ঘরেই মৃত্যু বরণ করেন। এরপর তিনি একা হয়ে পড়েন । এরই মধ্যে ছেলে রাশেদুল ইসলাম এলাকায় বলাবলি করছেন- মৃত্যুর আগে সৎ মায়ের নামে থাকা আবাদীয় ২৪ শতকের মধ্যে ২৩ শতক এবং বসতবাড়ির ২২ শতকের মধ্যে ১৫ শতক জমি দলিল করে নিয়েছেন। এসব জমি তিনি জোর করে ভোগদখলে নেন। সেই সাথে বৃদ্ধের বাঁশ-ঝাড়, বসতবাড়ি ও অবশিষ্ট জমিও দখলে নেন। রান্নাঘর ভেঙ্গে ফেলেন। ছেলে ও পুত্রবধূর অত্যাচারে অতিষ্ট হয়ে ওই বৃদ্ধ এক মাস আগে গোপালপুর ইউনিয়নের ছোট বান্দেরপাড়া গ্রামে মেয়ের জামাই কামরুজ্জামান জিয়ার বাড়িতে আশ্রয় নিয়েছেন। এ ঘটনায় বৃদ্ধ গোলজার আলী মেয়ে জামাইয়ের সহায়তায় মিঠাপুকুর থানায় অভিয়োগ দিয়েছেন। মেয়ে জামাই কামরুজ্জামান জিয়া বলেন, রাশেদুল ইসলাম জমিজমা দখল করে নিয়েছে, যেটুকু অবশিষ্ট রয়েছে, সেটুকুও নিয়েছে। রান্নাঘরও ভেঙে দিয়েছে। শ্বশুরের প্রতি নিয়মিত অত্যাচার করেছে। সৎ বোনদের অংশও অবৈধভাবে দাবি করে জোর করে দখলে নিয়েছেন। এটা চরম অন্যায়। তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে রোগ শোকে কাতর হয়ে আমার শাশুড়িও আমার ঘরে আশ্রয় নিয়েছিলেন।সম্প্রতি তিনি আমার বাড়িতেই মৃত্যু বরণ করেছেন।

এ বিষয়ে কথা হলে বালুয়ামাসিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শাহজাহান মিয়া আলোকিত নিউজকে জানান, রাশেদুলের বিষয়টি ওনার সৎ বোন জামাই জিয়াউর রহমানের কাছে মৌখিকভাবে অভিযোগ পেয়ে সেখানে আমি গ্রাম পুলিশ পাঠিয়েছিলাম,থানা পুলিশও ঘটনাস্থলে এসেছিল। যতটুকু জানতে পেরেছি তা পারিবারিক সম্পতিগত বিরোধ। এভাবে পিতার উপরে অত্যাচার করে কোনো সন্তান তার সম্পতির ভাগ পায়না। যা পাওয়ার তা সন্তানের পিতার প্রতি ভালবাসা আর সম্মান দিয়ে অর্জন করে নিতে হয়। অত্যাচার করে নয়।

মিঠাপুকুর থানার ওসি নুরে আলম সিদ্দিকী বলেন,‘বৃদ্ধের অভিযোগ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,ওয়েবসাইটের কোনো লেখা,ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।  
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট