1. : lf_GiBTpUwiMrNw :
  2. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  3. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
গোদাগাড়ীতে চিহ্নিত মাদক কারবারি আবুল কালাম আজাদ গ্রেফতার  সিরাজগঞ্জের যমুনার চরে কাউনের বাম্পার ফলনে খুশি কৃষকরা মিঠাপুকুরে প্রধান শিক্ষক কর্তৃক দূর্নীতি অনিয়ম ও ক্ষুদ্র মেরামতের অর্থ আত্মসাৎ তদন্তে প্রমানিত আর্জেন্টিনার হার,বিয়ে নিয়ে যা বললেন পরীমণি সংবাদ প্রকাশের তিন দিনের মধ্যে টুঙ্গিপাড়া সিঙ্গিপাড়ার জলাবদ্ধতা দূর,স্বস্তি পেল ৩০০ পরিবার জর্ডানের বিমানবন্দরে ইরানের হামলা, মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত মনজুরুল আলমের বিরুদ্ধে এনআইডি সেবায় অনিয়ম ও হয়রানির অভিযোগ,তদন্ত দাবি সেবা গ্রহীতাদের তিন মহাদেশের ৬ দেশে হবে ২০৩০ বিশ্বকাপ, সরাসরি কয়টি দেশ খেলবে? আজ শরিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় রাজৈর উপজেলা ইউএনও এর গাড়ীচালকের বিরুদ্ধে ঘুষ ও অনৈতিক কার্যকলাপের অভিযোগ বর্ষার আগমনী সুরে প্রকৃতি কদমের ছোঁয়ায় নতুন প্রাণ ফিরে পেয়েছে গোপালগঞ্জে সম্ভাবনাময় নৌকা নির্মাণশিল্প, সরকারি সহায়তা পেলে বড় জাহাজ তৈরির স্বপ্ন সততা,নিষ্ঠা আর দায়িত্বশীলতার পুরষ্কার রুখে দেওয়া যায় না অসমাপ্ত নার্সিং কলেজ প্রকল্প ২৮কোটি টাকা বিল উত্তোলনের পর উধাও ঠিকাদার নড়াইলের লোহাগড়ায় পাওনা টাকা চাওয়ায় যুবককে ছুরির আঘাতে হত্যা ট্রাম্পকে ‘মহাশয়তান’ আখ্যা দিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি মোজতবা খামেনির ১৪০০ বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা সরকারের ১০ গোলের অবিশ্বাস্য এক থ্রিলারে ফ্রান্সকে হারিয়ে তৃতীয় ইংল্যান্ড মাদারীপুরের চরনাচনায় মসজিদ নির্মাণকে কেন্দ্র সংঘর্ষের আশঙ্কা,আদালতে মামলা দায়ের সুরুপী সাালিনাবক্সা উচ্চ বিদ্যালয়ের গভার্নিং বডির সভাপতি নির্বাচিত হলেন বদিউজ্জামান লস্কর  গোপালগঞ্জে আঞ্চলিক মহাসড়ক বেহাল,বাড়ছে দুর্ঘটনার শঙ্কা দুর্ভোগে সাধারণ মানুষ  বর্ষায় গবাদিপশুদের যেসব যত্ন ও সর্তকতা জরুরী নাসিরের বিরুদ্ধে মিথ্যা ও সাজানো সংবাদ প্রকাশের প্রতিবাদে তীব্র নিন্দা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পূর্ণমাত্রার সামরিক অভিযানের হুঁশিয়ারি ইরানের যে ৫ কারণে এবারও চ্যাম্পিয়ন হতে পারে আর্জেন্টিনা দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী সোনার মূর্তি বিক্রির নামে প্রতারণা,ভাই-বোন গ্রেপ্তার আমতলীতে স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচার ও পথসভা অনুষ্ঠিত কাজিপুরে ট্রাক চাপায় ভ্যানচালক নিহত মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই: সাবরিনা বিনতে আহমেদ

নির্বাচনমুখী বিএনপির প্রবাসী নেতারা, মনোনয়ন পেলে ছাড়বেন নাগরিকত্ব

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
  • ২৮৪ বার পড়া হয়েছে

জানা যায়, যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক, সাধারণ সম্পাদক কয়ছর আহমেদ, ব্যারিস্টার এম এ সালাম, সৌদ আরব বিএনপির সভাপতি আহমদ আলী মুকিব, শিকাগো বিএনপির সভাপতি শাহ্ মোজাম্মেল নান্টু, বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক হুমায়ুন কবীর, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান কেন্দ্রীয় সদস্য আব্দুল লতিফ সম্রাট, সাবেক সিনিয়র সহ-সভাপতি ও বর্তমান কেন্দ্রীয় সদস্য গিয়াস আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান কেন্দ্রীয় সদস্য জিল্লুর রহমান জিল্লু, বর্তমান কেন্দ্রীয় সদস্য মিজানুর রহমান মিল্টন ভুঁইয়া, ডা. মুজিবর রহমান মজুমদার, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা বাবুল, সাবেক সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক দেলোয়ার হোসেন, সাবেক সহ-সভাপতি আলহাজ সোলায়মান ভূঁইয়া, সাবেক যুগ্ম সম্পাদক মাহাম্মদ গিয়াস উদ্দিন, সাবেক যুগ্ম সম্পাদক আকতার হোসেন বাদল, সাবেক সহ-সভাপতি দিনাজ খান (ফ্লোরিডা), সাবেক যুগ্ম সম্পাদক পারভেজ সাজ্জাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরামের সাবেক সভাপতি এ কে এম রফিকুল ইসলাম ডালিম, নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা, যুবদলের সাবেক কেন্দ্রীয় নেতা আবু সাঈদ আহমেদ। এসব নেতার অনেকে ইতিমধ্যে বাংলাদেশের মাটিতে পা রেখেছেন। অনেকে বাংলাদেশ থেকে ফিরেছেন এবং আবার যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

যুক্তরাজ্য বিএনপির সভাপতি আগামী নির্বাচনে সিলেট-৩ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী এম এ মালেকের নির্বাচনি মতবিনিময় সভার আয়োজন করেছে ‘সাউথ সুরমা অ্যাসোসিয়েশন মিডল্যান্ড ইউকে’।

এতে তিনি বলেন, দীর্ঘদিন রাজনীতি করার পর এখন এলাকার মানুষের জন্য কিছু করার তাগিদ অনুভব করছি। আমার এলাকার দেশে এবং প্রবাসের মানুষের ব্যাপক জনসমর্থন আমাকে অনুপ্রাণিত করছে। ফ্যাসিস্ট হাসিনার পতনের পর দেশে একটি অবাধ নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে। দীর্ঘদিন উন্নয়ন বঞ্চিত আমার দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জের উন্নয়নে নিজেকে উজাড় করে দিতে চাই।

যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সহ-সভাপতি আলহাজ সোলায়মান ভূঁইয়া জিয়াউর রহমানের সময় থেকে বিএনপির সঙ্গে সরাসরি জড়িত। তিনি ফেনী-৩ আসন থেকে নির্বাচন করতে চান। কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ে নেতাকর্মীদের সার্বক্ষণিক যোগাযোগ রাখেন এবং নিজ এলাকায় তার বিশেষ পরিচিতি ও জনপ্রিয়তা রয়েছে।

তিনি বলেন, বিএনপির নির্যাতিত ও পঙ্গু হয়েছেন এমন নেতাকর্মীদের বিভিন্নভাবে সহযোগিতা করেন। গত ৭-৮ বছর ধরে তাদের মামলার খরচ জোগান। ঈদ উপলক্ষে তার ইউনিয়নের দরিদ্রদের মধ্যে সেমাইসহ নানা সামগ্রী বিতরণ করেন। কারাবন্দি নেতাকর্মীদের জন্য ‘লুঙ্গি-পাঞ্জাবি পাঠিয়েছেন।

একাধিক সূত্র জানায়, নির্বাচনে প্রার্থী হওয়ার আকাঙ্খায় যেসব বিএনপি নেতা বাংলাদেশে ছুটে গেছেন তাদের বেশির ভাগই লন্ডন-আমেরিকার নাগরিক। বাংলাদেশের আইনে অন্য দেশের নাগরিকত্ব আছে এমন কেউ প্রার্থী হতে পারবেন না। তবে এসব নেতারা বলছেন, মনোনয়ন পেলে নাগরিকত্ব ত্যাগ করতে রাজি আছেন।

উল্লেখ্য, গত ২৭ ফেব্রুয়ারি বর্ধিত সভায় দলের নেতাকর্মীদের নির্বাচনমুখী হওয়ার দিকনির্দেশনা দিয়েছে বিএনপি। এ জন্য জনবান্ধব কর্মসূচি নিয়ে জনগণের কাছে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই কর্মসূচির মধ্য দিয়ে নির্বাচনের ব্যাপারে জনগণের মধ্যে দলের ইতিবাচক মনোভাব সৃষ্টি করতে চাচ্ছে। একই সঙ্গে নির্বাচনের প্রস্তুতি সেরে রাখতে চাইছে। পাশাপাশি ফ্যাসিবাদ রুখতে এবং বিএনপিকে যাতে ভেঙে ফেলতে না পারে এজন্য তৃণমূলের ঐক্য ধরে রাখার সিদ্ধান্ত নেওয়া হয় এ সভায়।

জাতীয় সংসদের এলডি হল প্রাঙ্গণে বিএনপির বর্ধিত সভায় এসব সিদ্ধান্ত হয় বলে জানা গেছে। এতে প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি বক্তব্য দেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া। ভার্চুয়ালি সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,ওয়েবসাইটের কোনো লেখা,ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।  
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট