1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ১১ মে ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
শিরোনাম
শিবগঞ্জে ট্যাপেন্টাডলসহ তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী গ্রেফতার ফের বেড়েছে তেলের দাম ভূমিকম্পে কেঁপে উঠল বাংলাদেশের বিভিন্ন অঞ্চল মাগুরার শ্রীপুরে বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার বগুড়া জেলা পরিষদে ডিএনসি’র জনসচেতনতামূলক কার্যক্রম মির্জাপুরে শিশু কন্যাসহ গৃহবধূ নিখোঁজ, তিনদিনেও মেলেনি সন্ধান রাজাপুরে শিক্ষার্থীদের স্কুল ড্রেস উপহার দিলেন যুবদল নেতা ডিএনসির অভিযানে গাঁজাসহ গ্রেফতার-২ দুস্থদের পাশে সংসদ সদস্য শান্ত: ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ মাদারীপুরে প্রাইভেট শিক্ষক ধর্ষণ করলো পাঁচ বছরের শিশু কন্যাকে ভাঙ্গুড়ায় ব্র্যাক ডেইরির উদ্যোগে নারী দুগ্ধ খামারীদের আধুনিক ডেইরি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত রুদ্ধশ্বাস নাটকীয়তা শেষে মুখ্যমন্ত্রী হিসেবে আজ শপথ নেবেন বিজয় আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে জনগণের বিরুদ্ধে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী মাদারীপুরে বিপুল পরিমাণ গাঁজা ও ইয়াবাসহ আটক দুই মাদক কারবারী শিবগঞ্জে ট্যাপেন্টাডলসহ আটক-১,ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড নদীতে গোসলে যাওয়ার সময় বিষধর সাপের কামড়ে শ্রীপুরে কৃষকের মৃত্যু মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী সপরিবারে যুক্তরাজ্যে গেলেন রাষ্ট্রপতি বীরগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযানে মাদক সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে বগুড়ায় চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

ঈশ্বরদীতে ওভারটেক করতে গিয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রান গেল স্কুল ছাত্রের।

  • প্রকাশিত: শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২২৯ বার পড়া হয়েছে
জাহাঙ্গীর হোসেন,পাবনা প্রতিনিধিঃ
পাবনা জেলার ঈশ্বরদীতে ঘুরতে বের হয়ে মোটরসাইকেল নিয়ে ওভারটেক করার সময় ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে চাকার নিচে পিষ্ট হয়ে মোঃ মাহিম হোসেন (১৬) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। এসময় তার মোটরসাইকেলের পিছে বসে থাকা তার আরো দুই বন্ধু গুরুতর আহত হয়েছে।শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় রুপপুর-কুষ্টিয়া মহাসড়কের দিয়াড় বাঘইল ক্লাব মোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মাহিম কুষ্টিয়া জেলার ভেড়ামাড়া উপজেলার বারোমাইল গ্রামের মোঃ নাসিরউদ্দিন প্রামানিকের ছেলে ও বারোমাইল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র ছিলেন।প্রত্যক্ষদর্শীরা জানান, খুব দ্রুতগতিতে তিনজন আরোহী বসে থাকা মোটরসাইকেলটি পাকশি লালনশাহ সেতু থেকে ঈশ্বরদীর দিকে যাওয়ার পথে রুপপুরগামী দুটি ট্রাকের মাঝ দিয়ে ওভারটেক করে বের হওয়ার সময় একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে পড়ে যায়। পরে ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে চালক মাহিম ঘটনাস্থলেই মারা যান। আর অপর দুইজন সড়কের উপর ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিস এবং পুলিশকে খবর দিলে তারা নিহতের মরদেহ ও আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। নিহত মাহিম হোসেনের নানা মোঃ আব্দুস সালাম বলেন, মাহিম ও তার দুই বন্ধু একসঙ্গে জুম্মার নামাজ পড়ে ঘুরতে বের হয়েছিল। মাগরিবের আগে ফোনের মাধ্যমে জানতে পারলাম সে সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছে।পাকশি হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি এবিএম মেহেদী মাসুদ বলেন, ঘটনার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে নিহত মাহিমের মরদেহ ও ব্যবহৃত মোটোরসাইকেলটি উদ্ধার করেছে। পরিবারের লোকজন আসলে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট