
স্টাফ রিপোর্টারঃ
হতাহতের কোন খবর নেই সামান্য কাটা ছেঁড়া যাত্রী যারা আছেন, তারা সবাই বাসের যাত্রী। মানিকগঞ্জ ২৫০ সাজ্যা বিশিষ্ট হাসপাতালে সাধারণ চিকিৎসা নিয়ে ঈদের ঘরফেরা যাত্রীগুলো খালি হাতে বাড়ি ফিরছেন। কারণ তাদের মা, বাবা, বউ, বাচ্চাদের জন্য ঈদ সামগ্রী যা ছিল সাথে সব কিছুই বাসের ভেতরের আগুনের কারণে পুড়ে ছাই হয়ে গেছে। ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট এক ঘন্টা যাবত চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পাশাপাশি মানিকগঞ্জ সদর থানার পুলিশ অফিসার ফোর্স ও গোলড়া হাইওয়ে থানার পুলিশ সদস্যরা একযোগে কাজ করে রাস্তার যানজট মুক্ত করার চেষ্টা করে।