1. : lf_GiBTpUwiMrNw :
  2. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  3. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্র-ইরান হামলা বন্ধে বিশ্ববাজারে তেলের দামে পতন ব্রাহ্মণবাড়িয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি উৎপাদন,তিন খাদ্য কারখানাকে ৯ লাখ টাকা জরিমানা পে স্কেল দুই বছর পেছানোর আনুষ্ঠানিক সুপারিশ,নতুন কৌশলে সরকার কাজিপুরে কুটির শিল্পভিত্তিক মাসব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্ধোধন। গোদাগাড়ীতে পুকুরে মিলল যুবকের মরদেহ,অপমৃত্যু মামলা গোপালগঞ্জে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত যুদ্ধ পরিস্থিতির মধ্যেও ১৮ বিলিয়ন ডলার তেল বিক্রি করেছে ইরান খারিতে গোসল করতে নেমে নবদম্পতির মর্মান্তিক মৃত্যু ঢাকা-খুলনা মহাসড়কে কাশিয়ানীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার মানবিক উদ্যোগে নতুন ভ্যান পেলেন অসহায় চালক,মুখে ফিরল জীবিকার হাসি  একজন মানবিক ও কর্মচঞ্চল এসিল্যান্ড আশিক জামান,তাঁর কাজে সন্তোষ্ট দুই উপজেলার সেবাগ্রহীতারা ডিমলায় ডিবি পুলিশের অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার বিশ্বকাপে আর্জেন্টিনার বিরুদ্ধে ‘ষড়যন্ত্রকারীদের’ তালিকা প্রকাশ আজ বঙ্গভবন ছাড়ছেন মো.সাহাবুদ্দিন কাজিপুরের তৈরীকৃত কম্বলের কদর দেশের ৪৭টি জেলায় সবুজের বার্তা নিয়ে মাগুরায় ১০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির শুভ সূচনা ৯০দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি পাবে বাংলাদেশ ইয়েমেনের বন্দরে সৌদি আরবের বড় হামলা,পাল্টা জবাবের হুঁশিয়ারি হুথিদের অভিনন্দন বার্তা মুকসুদপুরে আওয়ামী লীগ নেতার দলীয় পদ থেকে পদত্যাগ করে সংবাদ সম্মেলন মাদারীপুরে বৃক্ষরোপণ অভিযান,বৃক্ষমেলা ও বর্ণাঢ্য রেলী উদযাপিত বর্ষায় যমুনা পাড়ে পর্যটকদের ঢল প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ-প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি চাপের মুখে শিক্ষা সচিবকে অপসারণ করল মোদি সরকার গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে,আহত অন্তত রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে গুজবে কান না দেওয়ার আহ্বান মির্জা ফখরুলের রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন,সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার ঘোড়াঘাটে ওসিসহ ৩ পুলিশ কর্মকর্তার অপসারণ ও শাস্তির দাবিতে বিএনপির ঘন্টা ব্যাপী মানববন্ধন কাজিপুরে বৃষ্টির কারণে কাঁচাবাজারে মূল্য বৃদ্ধি গোপালগঞ্জে শিক্ষার্থীদের সঙ্গে জেলা প্রশাসকের বিজ্ঞান ও মহাকাশবিষয়ক সংলাপ

জলঢাকায় জেলা পরিষদের জায়গা দখল ও রমরমা বানিজ্য

  • প্রকাশিত: শুক্রবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৩৩২ বার পড়া হয়েছে

মোহাম্মদ লাল মিয়া,নীলফামারী প্রতিনিধিঃ

নীলফামারীর জলঢাকায় জেলা পরিষদের কোটি টাকা মূল্যের জমি দখল করে নির্বিঘ্নে পাকা স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে জলঢাকা পৌর ছাত্রদলের সাবেক নেতার বিরুদ্ধে। অনুসন্ধানে জানাগেছে, নীলফামারী জেলা পরিষদের আওতায় জলঢাকা উপজেলার থানামোড় সংলগ্ন ৫৯ শতাংশ জমি রয়েছে।সেই জমির উপর জেলা পরিষদ সুপার মার্কেট নির্মানের গুঞ্জন অনেক আগে থেকেই শুনা যাচ্ছিলো।সংশ্লিষ্ট মন্ত্রনালয়ে অনেক আগেই সেটির প্রস্তাবনাও পাটানো হয়েছিলো। সকল জল্পনা- কল্পনার অবসান ঘটিয়ে সর্বশেষ গত বছর মার্কেট নির্মানের চুরান্ত পদক্ষেপ গ্রহন করে জেলা পরিষদ কর্তৃপক্ষ।এবং গত বছরের মে মাসে স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গকে সাথে নিয়ে মার্কেট উদ্বোধনের মাইল ফলক উন্মোচন করেন তৎকালীন জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মমতাজুল হক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জেসমিন নাহার ।কিন্তু গত ৫ই আগষ্টের পরে জেলা পরিষদ বিলুপ্তির পরেই স্থানী এই প্রভাবশালী মহল তা দখল করে নিচ্ছে। গীলে খাচ্ছে এসব জমি। এবং অবৈধভাবে স্থাপনা তৈরীর হিরিক লেগেছে কিন্তু জেলা পরিষদ কর্তৃপক্ষের কোন ভূমিকা লক্ষ করা যাচ্ছে না
সরেজমিনে দেখা গেছে, উক্ত জায়গায় মজবুদ পাইলিং দিয়ে অর্ধশতাধিক পাকা স্থাপণা নির্মাণ করা হয়েছে এবং বহু স্থাপনার কাজ চলমান রয়েছে। এ বিষয়ে একাধিক ব্যাক্তি জানান, জেলা পরিষদের এ জায়গায় তারা প্রায় এক যুগ ধরে দোকানপাট করছে আসছিলো। মার্কেট নির্মানের কথা শুনে জায়গা ছেড়ে দিয়েছে কিন্তু ৫ই-আগষ্টের পর এই সিন্ডিকেট চক্র দলীয় পরিচয় দিয়ে প্রভাবখাটিয়ে পুরা জায়গা দখল করে স্থাপনা নির্মান করেছেন।প্রথমে দখল তারপর স্থাপনা নির্মান এরপর মোটা অংকের টাকার বিনিময়ে তা বিক্রি করে দিচ্ছে। এ সিন্ডিকেট চক্রের অন্যতম মুল হোতা হিসেবে জলঢাকা পৌর ছাত্রদলের সাবেক আহবায়ক রায়হান এবং তার তিন সহযোগী শামিম,রশিদুল এবং প্রদিপের নাম অনুসন্ধানে এসেছে।নিজেকে বিএনপি নেতা পরিচয় দিয়ে দাম্ভিকতার সাথে তারা এসব কার্যক্রম পরিচালিত করছে। বিএনপি পরিচয় দেওয়ায় দলের মান ক্ষুন্ন হচ্ছে বলে মন্তব্য করেছে উপজেলা বিএনপির উচ্চ পর্যায়ের কয়েকজন নেতা। এ বিষয়ে অভিযুক্ত রায়হানের সাথে কথা বলতে গেলে দাম্ভিকতা দেখিয়ে তিনি এ প্রতিবেদককে তিনি বলেন, ছবি এবং ভিডিও করে কি করেন দেখা যাবে।
 তারা বিএনপির কোন ইউনিটের নেতা এ বিষয়ে জানতে উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মোঃ ময়নুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি জানান, তাদের নাম বিএনপির কমিটিতে আছে কিনা এটা আমার জানা নেই।তবে যদি বিএনপির নাম ভাঙ্গিয়ে কেউ অপকর্ম করে এর দায় বিএনপি নিবে না। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জায়িদ ইমরুল মোজাক্কিন মুঠোফোনে বলেন,বিষয়টি দেখবো। এ বিষয়ে নীলফামারী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপসচিব) দীপঙ্কর রায় জানান, জেলা পরিষদের জায়গা দখলের কোন সুযোগ নেই। এদিকে সচেতন মহল মনে করেন, রাজনৈতিক প্রভাব ও সুষ্ঠু তদারকির অভাবে সরকারি সম্পত্তি প্রভাবশালীদের দখলে চলে যাওয়ায় রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছেন কর্তৃপক্ষ তাই জেলা পরিষদকে বিচক্ষণতার সঙ্গে পরবর্তী পদক্ষেপ গ্রহন করে এবং আধুনিক একটি সুপার মার্কেট নির্মান করবে এমনটাই প্রত্যাশা তাদের।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,ওয়েবসাইটের কোনো লেখা,ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।  
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট