1. : lf_GiBTpUwiMrNw :
  2. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  3. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্র-ইরান হামলা বন্ধে বিশ্ববাজারে তেলের দামে পতন ব্রাহ্মণবাড়িয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি উৎপাদন,তিন খাদ্য কারখানাকে ৯ লাখ টাকা জরিমানা পে স্কেল দুই বছর পেছানোর আনুষ্ঠানিক সুপারিশ,নতুন কৌশলে সরকার কাজিপুরে কুটির শিল্পভিত্তিক মাসব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্ধোধন। গোদাগাড়ীতে পুকুরে মিলল যুবকের মরদেহ,অপমৃত্যু মামলা গোপালগঞ্জে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত যুদ্ধ পরিস্থিতির মধ্যেও ১৮ বিলিয়ন ডলার তেল বিক্রি করেছে ইরান খারিতে গোসল করতে নেমে নবদম্পতির মর্মান্তিক মৃত্যু ঢাকা-খুলনা মহাসড়কে কাশিয়ানীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার মানবিক উদ্যোগে নতুন ভ্যান পেলেন অসহায় চালক,মুখে ফিরল জীবিকার হাসি  একজন মানবিক ও কর্মচঞ্চল এসিল্যান্ড আশিক জামান,তাঁর কাজে সন্তোষ্ট দুই উপজেলার সেবাগ্রহীতারা ডিমলায় ডিবি পুলিশের অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার বিশ্বকাপে আর্জেন্টিনার বিরুদ্ধে ‘ষড়যন্ত্রকারীদের’ তালিকা প্রকাশ আজ বঙ্গভবন ছাড়ছেন মো.সাহাবুদ্দিন কাজিপুরের তৈরীকৃত কম্বলের কদর দেশের ৪৭টি জেলায় সবুজের বার্তা নিয়ে মাগুরায় ১০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির শুভ সূচনা ৯০দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি পাবে বাংলাদেশ ইয়েমেনের বন্দরে সৌদি আরবের বড় হামলা,পাল্টা জবাবের হুঁশিয়ারি হুথিদের অভিনন্দন বার্তা মুকসুদপুরে আওয়ামী লীগ নেতার দলীয় পদ থেকে পদত্যাগ করে সংবাদ সম্মেলন মাদারীপুরে বৃক্ষরোপণ অভিযান,বৃক্ষমেলা ও বর্ণাঢ্য রেলী উদযাপিত বর্ষায় যমুনা পাড়ে পর্যটকদের ঢল প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ-প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি চাপের মুখে শিক্ষা সচিবকে অপসারণ করল মোদি সরকার গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে,আহত অন্তত রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে গুজবে কান না দেওয়ার আহ্বান মির্জা ফখরুলের রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন,সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার ঘোড়াঘাটে ওসিসহ ৩ পুলিশ কর্মকর্তার অপসারণ ও শাস্তির দাবিতে বিএনপির ঘন্টা ব্যাপী মানববন্ধন কাজিপুরে বৃষ্টির কারণে কাঁচাবাজারে মূল্য বৃদ্ধি গোপালগঞ্জে শিক্ষার্থীদের সঙ্গে জেলা প্রশাসকের বিজ্ঞান ও মহাকাশবিষয়ক সংলাপ

বিএনপির মহাসচিবের আশ্বাসে হরতাল প্রত্যাহার

  • প্রকাশিত: শনিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২৫৪ বার পড়া হয়েছে
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতাল দুপুর ১২টায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর আশ্বাসে প্রত্যাহার করা হয়েছে।
শনিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা বিএনপির কার্যনির্বাহী সদস্য ও দুওসুও ইউনিয়ন বিএনপির সভাপতি প্রার্থী আবু বক্কর সিদ্দিক সরকার সকল প্রার্থীর পক্ষ হতে এই হরতাল প্রত্যাহার করেন।
এ সময় তিনি বলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নির্দেশে হরতাল প্রত্যাহার করা হয়। আলমগীর স্যার ৫ ফেব্রুয়ারী দেশে এসে এর সুষ্ঠু সমাধান করতে চেয়েছেন। যদি আমরা ৫ ফেব্রুয়ারীর মধ্যে এর সুষ্ঠু সমাধান না হয় তবে আমরা আমাদের কর্মসূচি আবারও পালন করবো।
এর আগে শুক্রবার রাতে কাউন্সিল স্থগিত করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে উপজেলা বিএনপি এই হরতালের ডাক দেয়।
বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মকবুল হোসেন বলেন, জেলার সাংগঠনিক সভায় কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট শামসুজ্জামান দুদু ও রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবীব দুলু ২৩ জানুয়ারি ঠাকুরগাঁও বিএনপির সাংগঠনিক সভায় বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপিকে আগামী ১০ ফেব্রুয়ারির মধ্যে বালিয়াডাঙ্গী উপজেলা সম্মেলন শেষ করতে বলেছেন। তাহলে জেলা বিএনপি কিভাবে ১৬ জানুয়ারি তারিখের জেলা বিএনপির নির্বাহী সিদ্ধান্ত মোতাবেক ৩১ জানুয়ারি চিঠি দিয়ে সম্মেলন স্থগিত করতে বললেন? জেলা বিএনপির এমন হঠকারী সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ড. টি এম মাহবুবুর রহমান বলেন, পূর্বঘোষিত সময় অনুযায়ী শনিবার (০১ ফেব্রুয়ারি) সকাল থেকে ইউনিয়ন সম্মেলনের ভোটগ্রহণের কথা থাকলেও জেলা বিএনপির নেতারা আকস্মিকভাবে তা বাতিল করেন। জেলার এমন হঠকারিতা সিদ্ধান্তের প্রতিবাদে প্রার্থী ও ভোটারগণ হরতাল কর্মসূচি পালন করেন।
এ ছাড়া শুক্রবার রাত ১২টার দিকে বিক্ষুব্ধ নেতাকর্মীরা রাস্তায় নেমে আসেন। তারা বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে আগুন ধরিয়ে সড়ক অবরোধ করেন। হরতালের সমর্থনে স্লোগান দিতে দিতে তারা বালিয়াডাঙ্গী উপজেলা সদরের বিভিন্ন সড়কে মিছিল করেন। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থান নেয়।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,ওয়েবসাইটের কোনো লেখা,ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।  
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট