1. : lf_zzvaAwj1me3v :
  2. live@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  3. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ পুলিশে বড় আকারের জনবল নিয়োগ বিজ্ঞপ্তি গোবিন্দগঞ্জে সশস্ত্র বাহিনী দিবস পালিত গোপালগঞ্জে সাবেক কাউন্সিলর আল-আমিনের নেতৃত্বে বিশাল মিছিল জীবাশ্ম জ্বালানি ও অর্থায়ন নিয়ে বিরোধ, চুক্তি ছাড়াই শেষ কপ-৩১ পাঁচ প্রভাবশালী দেশের দূতের সঙ্গে বৈঠক, এরপরই ঢাকা ছাড়ছেন খলিলুর রহমান টেলিভিশনের গণ্ডি পেরিয়ে মঞ্চে নুসরাত লিয়ার বাজিমাত আশুলিয়ায় কসাই মতি আটক,ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ আবারও যুক্তরাষ্ট্রে বসছে কোপা আমেরিকার আসর অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে অধ্যক্ষ মজনু হাওলাদারের “আমার জেল জীবন”বইয়ের মোড়ক উন্মোচন রংপুর জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ উপলক্ষে প্যারেড অনুষ্ঠিত লালমনিরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত-২ আফগানিস্তানকে ধসিয়ে দিল বাংলাদেশ ইরানি ড্রোন হামলায় বাহরাইনের শিল্প স্থাপনায় আগুন আজ শুরু হচ্ছে সাত দিনব্যাপী জাতীয় এসএমই পণ্যমেলা,উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী লালমনিরহাটে বিজিবি’র অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক-১ মাদারীপুরে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত তিস্তার চরে আমনের বাম্পার ফলন,হাসি কৃষকের মুখে চাঁদাবাজি-সন্ত্রাসের অভিযোগে পদ হারানো সেই দুই বিএনপি নেতা মুচলেকায় ফিরলেন স্বপদে অতিবর্ষণ ও বৈরী আবহাওয়ায় আমন ধানের ব্যাপক ক্ষতি,দিশেহারা কৃষকরা টুঙ্গিপাড়ায় আড়াই বছর পর ধুয়ে-মুছে পরিষ্কার করা হলো বঙ্গবন্ধুর সমাধিসৌধ ইসরায়েলি হামলায় পা হারানো সাংবাদিকের হাতে সিপিজের সম্মাননা আজ সশস্ত্রবাহিনী দিবস মুফতি তাকি উসমানির বাংলাদেশ সফর স্থগিত আইনশৃঙ্খলা দরকার না হলে আপনারাই রক্ষা করেন’গোপালগঞ্জে পুলিশ প্রধান নিরাপত্তা শঙ্কায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ গোবিপ্রবির ক্লাস-পরীক্ষা

জীবাশ্ম জ্বালানি ও অর্থায়ন নিয়ে বিরোধ, চুক্তি ছাড়াই শেষ কপ-৩১

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্কঃ

জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধ এবং জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় অর্থায়ন নিয়ে মতবিরোধের জেরে কোনো চুক্তি ছাড়াই শেষ হয়েছে জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলন (কপ-৩১)। দুই সপ্তাহের আলোচনা নির্ধারিত সময়ের প্রায় দুই দিন পেরিয়ে গেলেও অংশগ্রহণকারী দেশগুলো ঐকমত্যে পৌঁছাতে পারেনি। ফলে তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত এবারের সম্মেলন শেষ পর্যন্ত বড় কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়।

দুই সপ্তাহের দর-কষাকষির পর সম্মেলনের সভাপতি ‘আন্তালিয়া চুক্তি’ নামে একটি প্রস্তাব উত্থাপন করেন। তবে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নেতৃত্বাধীন কয়েকটি দেশ এতে আপত্তি জানায়। তাদের মতে, প্রস্তাবিত চুক্তিটি জলবায়ুবিষয়ক বৈজ্ঞানিক তথ্য ও সুপারিশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

পানামাও চুক্তিটি প্রত্যাখ্যান করে। দেশটির দাবি, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমিত রাখার লক্ষ্য অর্জনে বিশ্বের দেশগুলো যে ব্যর্থ হয়েছে, তা চুক্তিতে স্পষ্টভাবে স্বীকার করতে হবে।

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে অস্তিত্বের সংকটে থাকা মার্শাল দ্বীপপুঞ্জও প্রস্তাবের বিরোধিতা করে। দেশটির প্রতিনিধিরা জানান, জীবাশ্ম জ্বালানি শিল্পের স্বার্থ রক্ষায় নিজেদের ভবিষ্যৎ নিয়ে কোনো আপস করবেন না তারা। অন্যদিকে, জীবাশ্ম জ্বালানির ব্যবহার পর্যায়ক্রমে বন্ধের বিষয়ে কোনো সুনির্দিষ্ট প্রতিশ্রুতি না থাকায় রাশিয়া চুক্তির পক্ষে অবস্থান নেয়। পাকিস্তান ও ঘানাও এতে সমর্থন জানায়।

জলবায়ু অর্থায়ন নিয়ে বিরোধ

সম্মেলনের আলোচনায় সবচেয়ে বড় মতপার্থক্য দেখা দেয় জলবায়ু অর্থায়ন নিয়ে। উন্নয়নশীল দেশগুলোর অভিযোগ, জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট চরম আবহাওয়া ও ক্ষয়ক্ষতি মোকাবিলায় প্রয়োজনীয় অর্থায়ন বাড়াতে ব্যর্থ হয়েছে ইউরোপীয় ইউনিয়নসহ ধনী দেশগুলো।

চূড়ান্ত খসড়া সিদ্ধান্তে ২০৩৫ সালের মধ্যে অভিযোজন তহবিল তিন গুণ করার লক্ষ্যে একটি বাস্তবায়ন রূপরেখা নিয়ে আরও আলোচনার প্রস্তাব ছিল। তবে সেখানে নির্দিষ্ট কোনো অর্থের পরিমাণ উল্লেখ করা হয়নি।

খসড়ায় বলা হয়, ২০৩৫ সাল পর্যন্ত জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিতে উন্নয়নশীল দেশগুলোর বছরে প্রায় ৩০০ বিলিয়ন ডলার প্রয়োজন হবে। একই সঙ্গে জলবায়ু অর্থায়নের প্রবাহ ও প্রকৃত চাহিদার মধ্যে বড় ব্যবধান থাকার বিষয়টিও তুলে ধরা হয়।

জীবাশ্ম জ্বালানি নিয়ে বিকল্প উদ্যোগ

আনুষ্ঠানিক আলোচনায় জীবাশ্ম জ্বালানির ব্যবহার থেকে বেরিয়ে আসার বিষয়ে ঐকমত্য না হলেও এ লক্ষ্য সামনে রেখে পৃথক একটি উদ্যোগ গতি পেয়েছে। ‘ট্রানজিশন অ্যাওয়ে ফ্রম ফসিল ফুয়েলস’ (টিএএফএফ) নামের এই উদ্যোগের মাধ্যমে বৈশ্বিক জ্বালানি রূপান্তরের একটি বিস্তারিত পরিকল্পনা তুলে ধরার কথা রয়েছে।

টুভালুর জলবায়ু পরিবর্তন ও পরিবেশমন্ত্রী মাইনা তালিয়া বলেন, চুক্তির ভাষায় জীবাশ্ম জ্বালানির উল্লেখ থাকবে কি না, সেই বিতর্কের বাইরে গিয়েও উদ্যোগটি এগিয়ে নেওয়া হবে।

এদিকে আয়ারল্যান্ড, ডেনমার্ক, নেদারল্যান্ডস, ফ্রান্স, জার্মানি ও ফিনল্যান্ডসহ কয়েকটি দেশ জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমাতে জাতীয় পর্যায়ে রূপরেখা তৈরি করেছে বা তৈরির কাজ করছে।

তবে অ্যাকশনএইড ইউএসএর নীতি ও প্রচারণাবিষয়ক পরিচালক ব্র্যান্ডন উ এসব পরিকল্পনার কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তার মতে, কপ-৩১ ছিল ইতিহাসের অন্যতম হতাশাজনক জলবায়ু সম্মেলন। উন্নত দেশগুলো সংহতি, সহযোগিতা ও সমঝোতার মনোভাব নিয়ে আলোচনায় অংশ নেয়নি বলেও অভিযোগ করেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট