রংপুর জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ উপলক্ষে প্যারেড অনুষ্ঠিত
প্রতিনিধির নাম :
প্রকাশিত:
রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
৩
বার পড়া হয়েছে
আলোকিত নিউজ ডেস্কঃ
রংপুর জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধ্যা ৬:৩০মিনিটে রংপুর জেলা পুলিশ লাইন্স অডিটোরিয়ামে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ উপলক্ষে অনুষ্ঠিত ব্রিফিং প্যারেডে সভাপতি হিসেবে উপস্থিত থেকে নিয়োগ সংক্রান্ত ব্রিফিং প্রদান করেন রংপুর জেলার নিয়োগ বোর্ডের সভাপতি ও রংপুর জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ মোজাম্মেল হক।
পুলিশ সুপার নিয়োগ কার্যক্রম সুষ্ঠ ও সুন্দরভাবে সম্পাদনের লক্ষ্যে নিয়োগ ডিউটিতে নিয়োজিত সংশ্লিষ্ট অফিসার ও ফোর্সদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে অবগত করেন। তিনি সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে যোগ্য প্রার্থী বাছাইয়ের জন্য দায়িত্বপ্রাপ্ত সকল পুলিশ সদস্যকে পেশাদারিত্বের সহিত নিজ নিজ দায়িত্ব পালনের জন্য নির্দেশনা ও পরামর্শ প্রদান করেন।
এছাড়া পুলিশ সুপার নিয়োগের জন্য প্রাথমিক বাছাই ও ফিজিক্যাল এনডিউরেন্স টেস্ট এর জন্য প্রস্তুতকৃত মাঠ পরিদর্শন করেন। উক্ত ব্রিফিং প্যারেডে উপস্থিত ছিলেন ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগে নিযুক্ত বোর্ড সদস্যগণসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।