1. : lf_zzvaAwj1me3v :
  2. live@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  3. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
লালমনিরহাটে বিজিবি’র অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক-১ মাদারীপুরে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত তিস্তার চরে আমনের বাম্পার ফলন,হাসি কৃষকের মুখে চাঁদাবাজি-সন্ত্রাসের অভিযোগে পদ হারানো সেই দুই বিএনপি নেতা মুচলেকায় ফিরলেন স্বপদে অতিবর্ষণ ও বৈরী আবহাওয়ায় আমন ধানের ব্যাপক ক্ষতি,দিশেহারা কৃষকরা টুঙ্গিপাড়ায় আড়াই বছর পর ধুয়ে-মুছে পরিষ্কার করা হলো বঙ্গবন্ধুর সমাধিসৌধ ইসরায়েলি হামলায় পা হারানো সাংবাদিকের হাতে সিপিজের সম্মাননা আজ সশস্ত্রবাহিনী দিবস মুফতি তাকি উসমানির বাংলাদেশ সফর স্থগিত আইনশৃঙ্খলা দরকার না হলে আপনারাই রক্ষা করেন’গোপালগঞ্জে পুলিশ প্রধান নিরাপত্তা শঙ্কায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ গোবিপ্রবির ক্লাস-পরীক্ষা বিদেশি উসকানিতে জীবন ঝুঁকিতে না ফেলার আহ্বান প্রতিমন্ত্রী মীর শাহে আলমের বদলগাছীতে তারেক রহমানের জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল উনষ্ঠিত মানুষ হত্যা ও আগুন সন্ত্রাসে আমরা নিজেরাই নিজেদের ধ্বংস করছি: রাষ্ট্রপতি নিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত চক্রের ৩ সদস্য গ্রেপ্তার হাসিনা পুত্র জয় ও তার বন্ধু আনীর চৌধুরীর কাছে তথ্য পাচারের অভিযোগ ফ্যাসিস্ট হাসিনা ও পলকের কমিশন পার্টনার আইসিটি সচিব মামুনের দিকে চালের সঙ্গে বাড়ল সবজির দাম,স্থির ডিম-মুরগির বাজার লর্ডসে প্রথমবার আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ,প্রতিপক্ষ নেপাল লালমনিরহাট সফর শেষে ঢাকায় ফিরলেন প্রধানমন্ত্রী দুপুরেই উড়িষ্যায় আঘাত হানবে ঘূর্ণিঝড় ‘আকভান’-বাংলাদেশে ঝড়বৃষ্টির সতর্কতা ঠাকুরগাঁওয়ে বিশেষ অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা-কর্মী গ্রেফতার নাশকতা ঠেকাতে জুমার খুতবায় সচেতনতার আহ্বান ধর্মমন্ত্রীর ‘আলোকিত লালমনিরহাট’মডেল সারাদেশে ছড়িয়ে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর পাহাড়,গার্মেন্টস ও গোপালগঞ্জের অস্থিরতার পেছনে একই স্বার্থ: ফুয়াদ বলিউডের গানে সৃজনশীল স্বাধীনতা কমেছে: কুমার শানু

তিস্তার চরে আমনের বাম্পার ফলন,হাসি কৃষকের মুখে

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

​ষ্টাফ রিপোর্টারঃ

​অনুকূল আবহাওয়া ও পর্যাপ্ত আবাদে আমনের ভালো ফলন; ধান কাটা-মাড়াইয়ে ব্যস্ত কৃষক, ফসল ঘরে তুলে শীতকালীন সবজি চাষের প্রস্তুতি

​মোঃ বাবলু মিয়া, স্টাফ রিপোর্টার: লালমনিরহাট

​নদীভাঙন, বন্যা আর প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে প্রতিনিয়ত লড়াই করে বেঁচে থাকা তিস্তা নদীর চরাঞ্চলের কৃষকদের মুখে এবার স্বস্তির হাসি। নদীর বুকে জেগে ওঠা বিস্তীর্ণ চরজুড়ে এখন দোল খাচ্ছে পাকা আমন ধানের সোনালি শিষ। অনুকূল আবহাওয়া, সময়মতো চাষাবাদ এবং তুলনামূলক ভালো ফলনে চলতি মৌসুমে আশার চেয়েও বেশি ধান পাওয়ার প্রত্যাশা করছেন কৃষকেরা। ইতোমধ্যে বিভিন্ন চরে শুরু হয়েছে ধান কাটা ও মাড়াইয়ের কাজ। কোথাও চলছে পাকা ধান কাটার ব্যস্ততা, আবার কোথাও ধান শুকানো ও ঘরে তোলার প্রস্তুতি। সব মিলিয়ে তিস্তার চরাঞ্চলে এখন উৎসবমুখর পরিবেশ।

​লালমনিরহাট সদর, আদিতমারীসহ তিস্তা নদীবেষ্টিত বিভিন্ন এলাকার চরজুড়ে এ বছর আমন ধানের ভালো আবাদ হয়েছে। বিশেষ করে নদীর বুকে জেগে ওঠা নতুন ও পুরোনো চরগুলোতে বিস্তীর্ণ জমিতে সবুজ থেকে সোনালি রং ধারণ করেছে ধানের খেত। কৃষকদের আশা, বড় ধরনের কোনো প্রাকৃতিক দুর্যোগ না হলে এবার ঘরে উঠবে কাঙ্ক্ষিত ফসল। এতে সারা বছরের খাদ্য চাহিদা পূরণের পাশাপাশি বাড়তি ধান বিক্রি করে সংসারের অন্যান্য প্রয়োজনও মেটাতে পারবেন তারা।

নদীভাঙনে একসময় নিজের ১০ বিঘারও বেশি আবাদি জমি তিস্তার বুকে বিলীন হয়ে গেছে ৬০ বছর বয়সী কৃষক মেছের আলীর। বর্তমানে সমতলে তার কোনো জমি নেই। জীবিকার তাগিদে তিস্তার বুকে জেগে ওঠা চরে অন্যের জমি বর্গা নিয়ে কিংবা অবশিষ্ট জমিতে চাষাবাদ করেন তিনি। এবার নদীর বুকে প্রায় পাঁচ বিঘা জমিতে আমন ধানের আবাদ করেছেন। অনুকূল আবহাওয়া ও ভালো ফলনে এবার তার মুখে ফুটেছে স্বস্তির হাসি।

​মেছের আলী বলেন, “প্রতিবছরই ধান পাকার সময় বৈরী আবহাওয়ার আশঙ্কা থাকে। কখনো বন্যা, কখনো অতিবৃষ্টি কিংবা ঝড়ো হাওয়ায় চরের ফসল ক্ষতিগ্রস্ত হয়। ফলে প্রত্যাশা অনুযায়ী ধান ঘরে তুলতে পারেন না কৃষকেরা। তবে এবার পরিস্থিতি অনেকটাই ভিন্ন। আবহাওয়া অনুকূলে থাকায় ধানের ফলনও হয়েছে বেশ ভালো।”

​তিনি বলেন, খেতের দিকে তাকালে মনটা ভরে যায়। চারদিকে শুধু সোনালি ধান। অতীতের যেকোনো সময়ের তুলনায় এবার তিস্তার চরে আমনের ফলন ভালো হয়েছে। আশা করছি, কোনো দুর্যোগ না হলে ভালোভাবেই ধান ঘরে তুলতে পারব।”

​চরের আরেক কৃষক আলিমুল ইসলাম (৫৫) জানান, গত বছরের তুলনায় এবার তিস্তার চরাঞ্চলে আমন ধানের আবাদ বেড়েছে। চার-পাঁচ দিন ধরে বিভিন্ন চরে ধান কাটা শুরু হয়েছে। নদীর বুকের বিস্তীর্ণ জমিতে এখন পাকা ধানের সমারোহ। চলতি নভেম্বর মাসের মধ্যেই অধিকাংশ জমির ধান কাটা শেষ হবে বলে আশা করছেন তিনি। এরপর এসব জমিতে আলু, পেঁয়াজ, কুমড়া, আদা ও ভুট্টাসহ বিভিন্ন রবি ফসল চাষের প্রস্তুতি নেবেন কৃষকেরা।

​আলিমুল ইসলাম বলেন, “আমি চার বিঘা জমিতে আমন ধানের আবাদ করেছি। এর মধ্যে দুই বিঘার ধান কেটে বাড়িতে এনেছি। আগামী পাঁচ-ছয় দিনের মধ্যে বাকি দুই বিঘার ধান কাটব। এবার ফলন ভালো হওয়ায় আমরা খুব খুশি।

নদীভাঙনে একসময় নিজের ১০ বিঘারও বেশি আবাদি জমি তিস্তার বুকে বিলীন হয়ে গেছে ৬০ বছর বয়সী কৃষক মেছের আলীর। বর্তমানে সমতলে তার কোনো জমি নেই। জীবিকার তাগিদে তিস্তার বুকে জেগে ওঠা চরে অন্যের জমি বর্গা নিয়ে কিংবা অবশিষ্ট জমিতে চাষাবাদ করেন তিনি। এবার নদীর বুকে প্রায় পাঁচ বিঘা জমিতে আমন ধানের আবাদ করেছেন। অনুকূল আবহাওয়া ও ভালো ফলনে এবার তার মুখে ফুটেছে স্বস্তির হাসি।

​মেছের আলী বলেন, “প্রতিবছরই ধান পাকার সময় বৈরী আবহাওয়ার আশঙ্কা থাকে। কখনো বন্যা, কখনো অতিবৃষ্টি কিংবা ঝড়ো হাওয়ায় চরের ফসল ক্ষতিগ্রস্ত হয়। ফলে প্রত্যাশা অনুযায়ী ধান ঘরে তুলতে পারেন না কৃষকেরা। তবে এবার পরিস্থিতি অনেকটাই ভিন্ন। আবহাওয়া অনুকূলে থাকায় ধানের ফলনও হয়েছে বেশ ভালো।”

​তিনি বলেন, খেতের দিকে তাকালে মনটা ভরে যায়। চারদিকে শুধু সোনালি ধান। অতীতের যেকোনো সময়ের তুলনায় এবার তিস্তার চরে আমনের ফলন ভালো হয়েছে। আশা করছি, কোনো দুর্যোগ না হলে ভালোভাবেই ধান ঘরে তুলতে পারব।”

​চরের আরেক কৃষক আলিমুল ইসলাম (৫৫) জানান, গত বছরের তুলনায় এবার তিস্তার চরাঞ্চলে আমন ধানের আবাদ বেড়েছে। চার-পাঁচ দিন ধরে বিভিন্ন চরে ধান কাটা শুরু হয়েছে। নদীর বুকের বিস্তীর্ণ জমিতে এখন পাকা ধানের সমারোহ। চলতি নভেম্বর মাসের মধ্যেই অধিকাংশ জমির ধান কাটা শেষ হবে বলে আশা করছেন তিনি। এরপর এসব জমিতে আলু, পেঁয়াজ, কুমড়া, আদা ও ভুট্টাসহ বিভিন্ন রবি ফসল চাষের প্রস্তুতি নেবেন কৃষকেরা।

কৃষকদের প্রত্যাশা,সরকারিভাবে চরাঞ্চলের কৃষকদের জন্য সহজ শর্তে কৃষিঋণ, মানসম্মত বীজ ও সার সরবরাহ, কৃষি উপকরণে সহায়তা এবং আধুনিক কৃষি প্রযুক্তির সুযোগ বাড়ানো হলে তিস্তার চরাঞ্চল আরও সমৃদ্ধ কৃষি অঞ্চলে পরিণত হবে। একই সঙ্গে উৎপাদিত ফসল বাজারজাতকরণে পরিবহন সুবিধা ও ন্যায্যমূল্য নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।

​সব মিলিয়ে নদীভাঙন আর প্রতিকূলতার সঙ্গে লড়াই করেও তিস্তার বুকে জেগে ওঠা চরে কৃষকেরা নতুন করে স্বপ্ন বুনছেন। সোনালি ধানের শিষে দুলছে তাদের সারা বছরের পরিশ্রম, আশা ও বেঁচে থাকার প্রত্যাশা। এখন তাদের একটাই চাওয়া—প্রকৃতি যেন আর বাধা হয়ে না দাঁড়ায়, নিরাপদে ঘরে উঠুক সোনালি ফসল।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট