
বদলগাছী(নওগাঁ) প্রতিনিধি:
বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন উপলক্ষে নওগাঁর বদলগাছীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার ২০ (নভেম্বর) ২০২৬ইং সকাল ১০টায় বদলগাছী উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৩ (বদলগাছী – মহাদেবপুর) আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বদলগাছী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদী চৌধুরী টিপু, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইদুল ইসলাম কেটু, উপজেলা বিএনপির সহ- সভাপতি জাকির হোসেন চৌধুরী,উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ নূর ইসলাম হোসেন এবং বালুভরা ইউনিয়ন বিএনপির সভাপতি এমরান হোসেন।
আলোচনা সভায় বক্তারা তারেক রহমানের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন এবং সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন। আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণ এবং তাঁর ৬২ তম জন্মদিন উপলক্ষে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। এ সময় উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।পরে আওয়ামীলীগ দেশে জ্বালাও পোড়াও হত্যা নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে বদলগাছী চৌরাস্তার মোড় হইতে একটি বিক্ষোভ মিছিল বেরকরে।মিছিলটি বদলগাছী উপজেলার মূল সরক পদক্ষণ করে চৌরাস্তার মোড়ে এসে শেষ হয়।