1. : lf_zzvaAwj1me3v :
  2. live@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  3. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশি ফুটবলারদের গতি দেখে বিস্মিত শ্রীলঙ্কানরা,জানতে চাইল খাওয়ার রহস্য মোদির বিরুদ্ধে ফোনে আড়িপাতার অভিযোগ রাহুলের,সরাসরি বিতর্কের আহ্বান কার্যনির্বাহী কমিটি গঠন নিয়ে অচলাবস্থা, গোপালগঞ্জের দুই শিক্ষাপ্রতিষ্ঠানে ব্যাহত শিক্ষা কার্যক্রম মাদারীপুরে ইয়াবাসহ মাদক কারবারী গ্রেফতার সবার স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার: প্রধানমন্ত্রী নওগাঁর নিয়ামতপুরে নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা আটক,আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ মুকসুদপুরে একের পর এক ১০ গাড়ির সংঘর্ষ,আহত শতাধিক বীরগঞ্জে পশ্চিম ঘোড়াবান্দ ঢেপা নদীতে জরুরি সেতু নির্মাণের দাবি,এমপি মঞ্জুরুল ইসলামের দৃষ্টি আকর্ষণ এলাকাবাসীর ঢাকা রেঞ্জের ডিআইজি’র মাদারীপুরে আগমন-পুলিশ সুপার কার্যালয় পরিদর্শন ও গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান কাজিপুরে ‘হায়েনা সদৃশ’ প্রাণীর আক্রমণে আহত বহু,গ্রামজুড়ে আতঙ্ক রংপুর জেলা পুলিশ লাইনে”আন্তঃজেলা দ্বৈত ব্যাডমিন্টন প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক সেমিফাইনালে পাকিস্তানের কাছে হেরে এশিয়া কাপ থেকে বাংলাদেশের বিদায় মোদিকে প্রশ্ন করা নরওয়ের সাংবাদিকের ভারতীয় ভিসা বাতিল মাদারীপুরে ‘সুশাসনের জন্য নাগরিক'(সুজন)এর দুই যুগপূর্তির আলোচনা সভা অনুষ্ঠিত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের নাশকতার অপচেষ্টার প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল মুকসুদপুরের মুচনা ইউনিয়নে ফ্যামিলি কার্ডের জরিপ কার্যক্রম শুরু কপ-৩১ শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান বীরগঞ্জের নবাগত সহকারী কমিশনার (ভূমি) সোহাগ বাবুকে সাংবাদিক সংস্থার ফুলের শুভেচ্ছা সরাইলে ডাকাতির প্রস্তুতিকালে চারজন গ্রেপ্তার,অস্ত্রসহ অটোরিকশা জব্দ মাদারীপুরে ঝিমিয়ে পড়া বেসিক ইউনিয়নের মধ্যে ১টিতে জমজমাট ভোটের লড়াই লক্ষ্মীপুর বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর পর এবার উপ-সহকারী প্রকৌশলী খাইরুলের ঘুষ লেনদেনের ভিডিও ফাঁস দিগনগর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত জম্মু-কাশ্মীরে সিআরপিএফ চেকপোস্টে গুলি,আহত-৩ ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে বিমানের ফ্লাইট বন্ধ স্বরাষ্ট্রমন্ত্রীর অভিযোগ,আওয়ামী লীগকে একতরফা ক্ষমা করেছেন শফিকুর রহমান

কার্যনির্বাহী কমিটি গঠন নিয়ে অচলাবস্থা, গোপালগঞ্জের দুই শিক্ষাপ্রতিষ্ঠানে ব্যাহত শিক্ষা কার্যক্রম

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

গোপালগঞ্জ প্রতিনিধিঃ

গোপালগঞ্জ জেলার দুটি শিক্ষাপ্রতিষ্ঠানে মামলাজনিত জটিলতায় কার্যনির্বাহী কমিটি গঠন প্রক্রিয়া দীর্ঘদিন ধরে ঝুলে রয়েছে। এতে প্রতিষ্ঠান দুটির স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে চরম ভোগান্তি দেখা দিয়েছে।

জানা গেছে, জেলার কাশিয়ানী উপজেলার এমএ খালেক ডিগ্রি কলেজে কার্যনির্বাহী কমিটি গঠন নিয়ে দুই পক্ষের মধ্যে মতবিরোধ সৃষ্টি হয়েছে। কলেজটির কার্যনির্বাহী কমিটির সভাপতি কে হবেন, তা নিয়ে বিরোধের জেরে গত ৮ আগস্ট থেকে কমিটির কার্যক্রম বন্ধ রয়েছে। বিষয়টি নিষ্পত্তির জন্য সভাপতি পদপ্রার্থী এক ব্যক্তি উচ্চ আদালতের শরণাপন্ন হলে আদালত তিন মাসের জন্য কার্যনির্বাহী কমিটি গঠন প্রক্রিয়া স্থগিত রাখার নির্দেশ দেন।

এদিকে কমিটির কার্যক্রম বন্ধ থাকায় কলেজটির ৪৮ জন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী বেতন-ভাতা উত্তোলন করতে পারছেন না বলে জানা গেছে।

কলেজটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ সেলিম সরদার বলেন, দুই পক্ষের এমন কর্মকাণ্ডের কারণে আমরা চরম ভোগান্তিতে রয়েছি। একই সঙ্গে কলেজের শিক্ষার পরিবেশও স্বাভাবিক নেই। কমিটি গঠন নিয়ে জটিলতার পাশাপাশি অধ্যক্ষ ও উপাধ্যক্ষের পদও শূন্য রয়েছে। ফলে প্রতিষ্ঠানটির প্রশাসনিক ও শিক্ষা কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করা কঠিন হয়ে পড়েছে। চলতি বছরের এইচএসসি পরীক্ষার ফলাফলও সন্তোষজনক হয়নি। ১৭৫ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ ও অনুত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা প্রায় সমান।

অন্যদিকে জেলার কোটালীপাড়া উপজেলার ৬৮ নম্বর তাড়াশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কার্যনির্বাহী কমিটি গঠন নিয়েও সৃষ্টি হয়েছে জটিলতা। কমিটি গঠনের নির্বাচনী প্রক্রিয়া নিয়ে সন্তুষ্ট না হয়ে মহসিন শেখ নামে এক ব্যক্তি আদালতে মামলা করেছেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক অশোক কুমার অধিকারী জানান, নির্ধারিত তফসিল অনুযায়ী গত ১৪ অক্টোবর কার্যনির্বাহী কমিটি গঠনের নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছিল। মহিলা সদস্য পদে মাত্র দুজন প্রার্থী থাকায় বিধি অনুযায়ী ওই পদে নির্বাচনের প্রয়োজন হয়নি। তবে পুরুষ সদস্য পদে তিনজন প্রার্থী ছিলেন। তাঁদের মধ্যে দুজন সদস্য নির্বাচিত হওয়ার সুযোগ থাকায় নিয়ম অনুযায়ী নির্বাচনের উদ্যোগ নেওয়া হয়।

তিনি আরও বলেন, তিনজন প্রার্থী মনোনয়ন ফরম উত্তোলন করলেও মহসিন শেখ নির্বাচনী ব্যয় বাবদ নির্ধারিত পাঁচ হাজার টাকা জমা দেননি। বরং নির্বাচনী প্রক্রিয়ায় অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে বলে দাবি করেন। এ সময় উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সংশ্লিষ্ট বিষয়ে একটি প্রতিবেদন তৈরি করা হয়। ফলে নির্বাচনী কার্যক্রম আর এগোয়নি।

প্রধান শিক্ষক অশোক কুমার অধিকারীর দাবি, নির্বাচনী শর্ত পূরণ না করায় মহসিন শেখের প্রার্থিতা বাতিল হয়। অন্য দুই প্রার্থীর মনোনয়ন বৈধ থাকায় নিয়ম অনুযায়ী তাঁদের নির্বাচিত করার সুযোগ ছিল। চাইলে বিদ্যালয় কর্তৃপক্ষ কমিটি গঠন করতে পারত।

তিনি জানান, মহসিন শেখ নির্বাচন না করার বিষয়ে আদালতে অস্থায়ী নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। তবে বিজ্ঞ আদালত তাঁকে, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা সুমঙ্গল বালা এবং উপজেলা শিক্ষা কর্মকর্তা শেখর রঞ্জন ভক্তকে দুই দিনের মধ্যে আদালতে হাজির হয়ে কারণ দর্শানোর নোটিশ দেন। বিষয়টি আদালত পর্যন্ত গড়ানোর পর তাঁরা আর কমিটি গঠনের উদ্যোগ নেননি।

সংশ্লিষ্টদের মতে,শিক্ষাপ্রতিষ্ঠানের কার্যনির্বাহী কমিটি না থাকায় প্রশাসনিক কার্যক্রম, আর্থিক ব্যবস্থাপনা ও শিক্ষা কার্যক্রম পরিচালনায় নানা প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। দ্রুত আইনি জটিলতা নিরসন করে প্রতিষ্ঠান দুটিতে স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনা জরুরি। অন্যথায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন শিক্ষার্থী ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট