1. : lf_zzvaAwj1me3v :
  2. live@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  3. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
বীরগঞ্জের নবাগত সহকারী কমিশনার (ভূমি) সোহাগ বাবুকে সাংবাদিক সংস্থার ফুলের শুভেচ্ছা সরাইলে ডাকাতির প্রস্তুতিকালে চারজন গ্রেপ্তার,অস্ত্রসহ অটোরিকশা জব্দ মাদারীপুরে ঝিমিয়ে পড়া বেসিক ইউনিয়নের মধ্যে ১টিতে জমজমাট ভোটের লড়াই লক্ষ্মীপুর বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর পর এবার উপ-সহকারী প্রকৌশলী খাইরুলের ঘুষ লেনদেনের ভিডিও ফাঁস দিগনগর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত জম্মু-কাশ্মীরে সিআরপিএফ চেকপোস্টে গুলি,আহত-৩ ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে বিমানের ফ্লাইট বন্ধ স্বরাষ্ট্রমন্ত্রীর অভিযোগ,আওয়ামী লীগকে একতরফা ক্ষমা করেছেন শফিকুর রহমান ভোররাতে দু-একটি গাড়িতে আগুন দিলেই পরিস্থিতি অস্থিতিশীল হয় না: স্বরাষ্ট্রমন্ত্রী আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ,অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা মাদারীপুর কুনিয়া ইউনিয়নে পরিবর্তনের অঙ্গীকার নিয়ে প্রার্থী হতে আগ্রহী তরুণ সমাজসেবক কামাল তালুকদার গোপালগঞ্জ শহরের একাধিক স্থানে ককটেল বিস্ফোরণ, মহাসড়কে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ পঞ্চগড় সদর উপজেলায় ১১ কি.মি. সড়ক নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন,নির্মাণ ব্যয় প্রায় ১২ কোটি টাকা ঘোড়াঘাটে থানা যুবদলের যুগ্ন আহবায়ক উজ্জল মিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের প্রতিবাদে সংবাদ সম্মেলন গোপালগঞ্জে প্রাইভেটকার-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত অনেক হাসপাতালের খাবার আমার স্ত্রীর রান্নার থেকেও ভালো: স্বাস্থ্যমন্ত্রী সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত পুলিশ অফিসারকে র‍্যাংক ব্যাজ পরালেন রংপুর পুলিশ সুপার,মোহাম্মদ মোজাম্মেল হক চীনের ‘হানিট্র্যাপে’ ২০০ বিলিয়ন ডলারের মালিক মার্কিন ধনকুবের জেনসেন হুয়াং! পররাষ্ট্রসচিবের দায়িত্ব পেলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী সরাইলে বিএনপির র‌্যালিতে আব্দুর রউফের নেতৃত্বে বিশাল মিছিল মিসাইলের রেঞ্জ দুই হাজার কিলোমিটার রাখার বাধ্যবাধকতা তুলে নিল ইরান মুকসুদপুর কামিল মাদ্রাসায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত কেন্দুয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে শিশু নিহত,আহত-৪ মাদারীপুর চেম্বার্স অব কমার্সের সভাপতি কাওসার হাওলাদারের ব্যবসাবান্ধব পরিবেশ তৈরীর আহবান

মাদারীপুরে ঝিমিয়ে পড়া বেসিক ইউনিয়নের মধ্যে ১টিতে জমজমাট ভোটের লড়াই

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

শরীফ ফায়েজুল কবীর,মাদারীপুর প্রতিনিধিঃ

মাদারীপুর জেলার অন্তর্গত বেসিক ইউনিয়নের সংখ্যা ১৫ টির মতো। ২০২৪ গণঅভ্যুত্থান পরবর্তী সময় থেকে সরকার নিবন্ধিত এসব বেসিক ইউনিয়নে নেই কোনো গণতান্ত্রিক নির্বাচন। ঝিমিয়ে পড়া এসব বেসিক ইউনিয়নে মধ্যে আবার একমাত্র ব্যাতিক্রম মাদারীপুর জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং- ৩৫-৩৪)। আগামী ১৪ ই নভেম্বর তারিখ (শনিবার) উক্ত শ্রমিক ইউনিয়নটিতে উদযাপিত হতে যাচ্ছে হালনাগাদ নির্মাণ শ্রমিকদের অংশগ্রহণে জমজমাট একটি ভোটের লড়াই। মাদারীপুরের সচেতন নাগরিকরা এই নির্বাচনটিকে পজিটিভ বলে অভিহিত করছেন। উক্ত শ্রমিক ইউনিয়নে এবারে নির্বাচন কমিশনার মনোনীত হয়েছেন ট্রান্সপরেন্সী ইন্টারন্যাশল (টিআইবি) এর মাদারীপুর জেলা শাখার সভাপতি খান মোঃ শহীদ। শ্রমিক ইউনিয়নটির অফিস সূত্র এবং তার বরাতে জানা যায়, সেখানে নিবন্ধিত সদস্য সংখ্যা ৭ হাজারের উপরে কিন্তু চাঁদা পরিশোধ করে ভোটার সংখ্যা হালনাগাদ হয়েছেন মাত্র ২ হাজার ৭ শত এর কিছু বেশী। তথ্য সংগ্রহে আরও জানা যায়, ১৪ই নভেম্বর তারিখের আসন্ন নির্বাচনে ১৪ টি পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য মোট ৩৬ জন প্রার্থী রয়েছেন। যা’র মধ্যে সভাপতি, সেক্রেটারী ও সাংগঠনিক সম্পাদক পদে মূল প্রতিদ্বন্দিতা ও হাড্ডাহাড্ডি ভোটের লড়াইয়ের আভাস পাওয়া গেছে। সভাপতি পদে লড়ছেন সাবেক সভাপতি বিশিষ্ট শ্রমিক নেতা মোঃ জাকির হোসেন দর্জি ও আঃ মালেক কবিরাজ, এছাড়াও সেক্রেটারী পদে লড়ছেন সাবেক সেক্রেটারি মোঃ মুনজুর হোসেন তালুকদার ও মোঃ সাইদুর রহমান মৃধা, সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন শ্রমিকনেতা মোঃ সেলিম মুন্সী ও মোঃ নজরুল সরদার। এছাড়াও, সেখানে কোষাধ্যক্ষ, সহ-সাংগঠনিক সম্পাদক ও দপ্তর সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ০৩ জন শ্রমিক নেতা ইতিমধ্যে নির্বাচিত হয়েছেন৷ প্রতিদ্বন্দি প্রার্থী, ভোটার, নির্বাচন কমিশনার ও সাধারণ সদস্যদের কাছ থেকে প্রাপ্ত তথ্যে জানা যায়, উল্লেখিত শ্রমিক ইউনিয়নটিতে সব সময়ই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও জমজমাট নিরপেক্ষ ভোটের লড়াই হয় এবং এবারের আসন্ন নির্বাচনটিতে তেমনই একটি নির্বাচন হবে। একাধিক প্রার্থীর সাথে কথা বলে জানা যায় তারা জয়ের ব্যাপারে নিজ-নিজ অবস্থান থেকে সকলেই আত্মবিশ্বাসী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট