শরীফ ফায়েজুল কবীর,মাদারীপুর প্রতিনিধিঃ
মাদারীপুর জেলার অন্তর্গত বেসিক ইউনিয়নের সংখ্যা ১৫ টির মতো। ২০২৪ গণঅভ্যুত্থান পরবর্তী সময় থেকে সরকার নিবন্ধিত এসব বেসিক ইউনিয়নে নেই কোনো গণতান্ত্রিক নির্বাচন। ঝিমিয়ে পড়া এসব বেসিক ইউনিয়নে মধ্যে আবার একমাত্র ব্যাতিক্রম মাদারীপুর জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং- ৩৫-৩৪)। আগামী ১৪ ই নভেম্বর তারিখ (শনিবার) উক্ত শ্রমিক ইউনিয়নটিতে উদযাপিত হতে যাচ্ছে হালনাগাদ নির্মাণ শ্রমিকদের অংশগ্রহণে জমজমাট একটি ভোটের লড়াই। মাদারীপুরের সচেতন নাগরিকরা এই নির্বাচনটিকে পজিটিভ বলে অভিহিত করছেন। উক্ত শ্রমিক ইউনিয়নে এবারে নির্বাচন কমিশনার মনোনীত হয়েছেন ট্রান্সপরেন্সী ইন্টারন্যাশল (টিআইবি) এর মাদারীপুর জেলা শাখার সভাপতি খান মোঃ শহীদ। শ্রমিক ইউনিয়নটির অফিস সূত্র এবং তার বরাতে জানা যায়, সেখানে নিবন্ধিত সদস্য সংখ্যা ৭ হাজারের উপরে কিন্তু চাঁদা পরিশোধ করে ভোটার সংখ্যা হালনাগাদ হয়েছেন মাত্র ২ হাজার ৭ শত এর কিছু বেশী। তথ্য সংগ্রহে আরও জানা যায়, ১৪ই নভেম্বর তারিখের আসন্ন নির্বাচনে ১৪ টি পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য মোট ৩৬ জন প্রার্থী রয়েছেন। যা'র মধ্যে সভাপতি, সেক্রেটারী ও সাংগঠনিক সম্পাদক পদে মূল প্রতিদ্বন্দিতা ও হাড্ডাহাড্ডি ভোটের লড়াইয়ের আভাস পাওয়া গেছে। সভাপতি পদে লড়ছেন সাবেক সভাপতি বিশিষ্ট শ্রমিক নেতা মোঃ জাকির হোসেন দর্জি ও আঃ মালেক কবিরাজ, এছাড়াও সেক্রেটারী পদে লড়ছেন সাবেক সেক্রেটারি মোঃ মুনজুর হোসেন তালুকদার ও মোঃ সাইদুর রহমান মৃধা, সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন শ্রমিকনেতা মোঃ সেলিম মুন্সী ও মোঃ নজরুল সরদার। এছাড়াও, সেখানে কোষাধ্যক্ষ, সহ-সাংগঠনিক সম্পাদক ও দপ্তর সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ০৩ জন শ্রমিক নেতা ইতিমধ্যে নির্বাচিত হয়েছেন৷ প্রতিদ্বন্দি প্রার্থী, ভোটার, নির্বাচন কমিশনার ও সাধারণ সদস্যদের কাছ থেকে প্রাপ্ত তথ্যে জানা যায়, উল্লেখিত শ্রমিক ইউনিয়নটিতে সব সময়ই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও জমজমাট নিরপেক্ষ ভোটের লড়াই হয় এবং এবারের আসন্ন নির্বাচনটিতে তেমনই একটি নির্বাচন হবে। একাধিক প্রার্থীর সাথে কথা বলে জানা যায় তারা জয়ের ব্যাপারে নিজ-নিজ অবস্থান থেকে সকলেই আত্মবিশ্বাসী।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত