
শরীফ ফায়েজুল কবীর,ষ্টাফ রিপোর্টারঃ
মাদারীপুরের ফুসফুস খ্যাত ও শত-শত বছরের প্রাচীণ, ঐতিহাসিক ও দৃষ্টিনন্দন শকুনী লেকের দূষণ ও পরিবেশ বাঁচাতে বৃহস্পতিবার রাতে শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে জেলায় কর্মরত সাংবাদিকদের সাথে সুশীল সমাজ ও সর্বস্তরের নাগরিক প্রতিনিধিদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় মাদারীপুর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত শত-শত বছরের প্রাচীণ “শকুনী লেক বাঁচাও” আন্দোলনের আগামী ১০ অক্টোবর শনিবার তারিখে অনুষ্ঠতব্য মানবন্ধন ঘিরে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় হয়। এতে জেলার উল্লেখযোগ্য টিভি ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা সহ বীরমিক্তিযোদ্ধা, গন্যমান্য ব্যক্তিবর্গ, মানবাধিকার সংগঠন ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহন করেন। মাদারীপুরের ঐতিহ্যবাহী শকুনি লেকের চারিদিকের সড়ক ও ফুটপাত দখলমুক্তকরণ সহ পরিবেশ দূষণের বর্তমান বিভিন্ন সমস্যা, লেকের পরিবেশ রক্ষা, অবৈধ হকার উচ্ছেদ ও কাঁচাবাজার উচ্ছেদ, লেকে ময়লা-আবর্জনা ফেলা বন্ধ এবং সার্বিক পরিবেশের অবনতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এসময় উপস্থিত ছিলেন পরিবেশবাদী, সুশীল সমাজ ও সাংবাদিকবৃন্দ। মতবিনিময়কালে শকুনি লেকের বর্তমান সমস্যা উত্তরণে বিভিন্ন গুরুত্বপূর্ণ মতামত ও কার্যকর পরামর্শ তুলে ধরা হয়। লেকের সৌন্দর্য ও পরিবেশ ফিরিয়ে এনে এটিকে একটি সুন্দর, পরিস্কার- পরিচ্ছন্ন, পরিবেশবান্ধব ও নিরাপদ বিনোদনকেন্দ্র হিসেবে গড়ে তোলার বিষয়ে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। এছাড়াও আগামী ১০ অক্টোবর শনিবার ২০২৬,সকাল ১০টায় শকুনী লেকপাড় থেকে মানববন্ধন কর্মসূচীতে সবাইকে অংশগ্রহণ করার আহবান করা হয়। এ মানববন্ধন হবে শান্তিপূর্ণ যা’তে শকুনি লেকের পাড় থেকে হকার ও বাজার উচ্ছেদ, লেকের পরিবেশ রক্ষা এবং লেকের পানি আরো নষ্ট হওয়া বন্ধ সহ মনোরম পরিবেশ ফিরিয়ে আনা যায়। এসময় সবার মুখে একটাই কথা ধ্বনিত হয়- লেক বাঁচান, পরিবেশ বাঁচান, শকুনি লেক বাঁচলে মাদারীপুর বাঁচবে, মানুষ বাঁচবে- পরবর্তী প্রজন্ম বাঁচবে, দেশের ইতিহাস- ঐতিহ্য রক্ষা পাবে।