1. : lf_qJ9tbNbwyV2F :
  2. live@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  3. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে বানিজ্য মেলায় লটারি ও টিকিট বিক্রির অভিযোগ, বন্ধে জেলা প্রশাসককে চেম্বার্স এন্ড কমার্সের লিখিত আবেদন খান্দারপাড়ায় স্ত্রীকে রামদা দিয়ে কুপিয়ে জখমের অভিযোগ,স্বামী আটক ঘোড়াঘাটে খেলাধুলার মাঠ দখলের প্রতিবাদে মানববন্ধন,২৪ ঘণ্টার আলটিমেটাম বীরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সপ্তাহ,লিফলেট বিতরণ ও ব্লিচিং পাউডার ছিটানো ৫২ বছর এক টাকায় পড়িয়ে রাষ্ট্রীয় সম্মাননা পেলেন লুৎফুর রহমান আপনারা আমার বিরুদ্ধে নিউজ করবেন,আবার আমার কাছে বিজ্ঞাপন চাইবেন’-সাংবাদিককে এসিল্যান্ড শহীদ আবু সাঈদ ফাউন্ডেশনের ঘর ও কবরস্থান উন্নয়নসহ বিভিন্ন প্রকল্পে রংপুর জেলা পরিষদের ১ কোটি ৯ লাখ টাকা সরাইলে নজরুল বর্ষ উপলক্ষে নানা আয়োজন,বিজয়ীদের পুরস্কার বিতরণ বদলগাছীতে বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমানের ইন্তেকাল,রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ক্রীড়া কার্ড ও ভাতায় ২০০ কোটি টাকা বরাদ্দ: আমিনুল হক শর্ত পূরণ না হওয়া পর্যন্ত বন্ধই থাকবে হরমুজ: ইরান গোপালগঞ্জে শিক্ষিকাকে উত্ত্যক্ত করায় যুবককে মারধর ঈম্বরগঞ্জে জনগনের সেবার মান উন্নত করার জন্য ঈশ্বরগঞ্জ থানাকে কভার ভ্যান দিলেন এমপি মাজেদ সুন্দরবন-মংলা আনন্দ ভ্রমণ উপলক্ষে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রেসক্লাবের উপহার জং ধরছে মামলার আলামতে,পড়ে আছে ৩৫ হাজার গাড়ি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তারেক রহমান ও ডা.জুবাইদা রহমানের ছবি প্রকাশ শরীয়তপুরে পদ্মা নদীর ডান তীররক্ষা বাঁধে ভাঙন ঈশ্বরগন্জে ঞ্জিপিএ-৫ প্রাপ্ত ১৭০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিলো”ইচ্ছা” বদলগাছীতে শিয়ালের কামড়ে জলাতঙ্কে যুবদল নেতার মর্মান্তিক মৃত্যু সরকারকে দুর্বল মনে করলে তা ভুল হবে: চিফ হুইপ

বীরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সপ্তাহ,লিফলেট বিতরণ ও ব্লিচিং পাউডার ছিটানো

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

দিনাজপুর প্রতিনিধি:

ডেঙ্গু জ্বর প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে দিনাজপুরের বীরগঞ্জে ‘ডেঙ্গু জ্বর প্রতিরোধে জনসচেতনতা সপ্তাহ’ পালন করা হয়েছে।

এ উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী বীরগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে পৌর শহরের বিভিন্ন সড়ক ও দোকানপাটে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ এবং ড্রেনে ব্লিচিং পাউডার ছিটানো হয়।

সোমবার (৫ অক্টোবর) আসরের নামাজের পর বীরগঞ্জ পৌর শহরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে নেতৃবৃন্দ সাধারণ মানুষের মাঝে ডেঙ্গু প্রতিরোধে করণীয় তুলে ধরেন এবং পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।সচেতনতামূলক কর্মসূচিতে বলা হয়, ডেঙ্গু প্রতিরোধে বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। কোথাও পানি জমতে দেওয়া যাবে না এবং জমে থাকা পানি নিয়মিত অপসারণ করতে হবে। দিনের বেলায় মশার কামড় থেকে সতর্ক থাকতে হবে। জ্বর হলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানানো হয়।

পরে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর জেলা শাখার সম্মানিত মজলিসে শুরা সদস্য ও বীরগঞ্জ উপজেলা শাখার আমির এবং ৩ নম্বর শতগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ক্বারি আজিজুর রহমান।তিনি বলেন,ডেঙ্গু শুধু একটি পরিবারের সমস্যা নয়, এটি জনস্বাস্থ্যের সঙ্গে সম্পৃক্ত একটি বিষয়। ডেঙ্গু প্রতিরোধে সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এডিস মশা যাতে বংশবিস্তার করতে না পারে, সেজন্য বাড়ি, দোকানপাট, রাস্তা-ঘাট ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে হবে। কোথাও পানি জমে থাকলে তা দ্রুত অপসারণ করতে হবে। সবাই সচেতন হলে সম্মিলিতভাবে ডেঙ্গুর বিস্তার রোধ করা সম্ভব।তিনি আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু অসুস্থ হওয়ার পর চিকিৎসা নেওয়াই যথেষ্ট নয়, বরং আগে থেকেই প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে।
এজন্য প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

এ সময় বীরগঞ্জ পৌর শাখার আমির মুহা. মোসাদ্দেক হোসাইন বলেন, ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতার কোনো বিকল্প নেই। আমাদের ঘরবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানের আশপাশে যেন পানি জমে না থাকে, সেদিকে সবাইকে নজর দিতে হবে। পাশাপাশি ড্রেন ও নোংরা স্থান পরিষ্কার রাখতে হবে।

জনসচেতনতা বাড়াতে জামায়াতে ইসলামী এ ধরনের কর্মসূচি অব্যাহত রাখবে বলেও জানান তিনি।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন বীরগঞ্জ পৌর শাখার ৪ নম্বর ওয়ার্ড আমির ক্বারি নাজিবুর রহমান নাজিব, শ্রমিক কল্যাণ ফেডারেশন পৌর শাখার সহ-সভাপতি ও সাবেক সার্জেন্ট (অব.) মো. রেজাউল করিম রেজা, যুব বিভাগের উপজেলা সভাপতি মো. গোলাম নুর, ২ নম্বর ওয়ার্ড সভাপতি মো. সেলিম ইসলাম, সেক্রেটারি শফিকুল ইসলাম, এরশাদ ইসলাম, শাহিন ইসলামসহ জামায়াতে ইসলামী ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

কর্মসূচির অংশ হিসেবে পৌর শহরের বিভিন্ন স্থানে মানুষের মাঝে ডেঙ্গু প্রতিরোধবিষয়ক লিফলেট বিতরণ করা হয়। একই সঙ্গে ড্রেনে ব্লিচিং পাউডার ছিটিয়ে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়।

সচেতনতামূলক ব্যানারে ‘ডেঙ্গু থেকে বাঁচতে সচেতন হোন’, ‘নিরাপদ থাকুন,সুস্থ থাকুন’ এবং ‘আসুন,ডেঙ্গু প্রতিরোধে সচেতন হই’এ ধরনের বার্তা তুলে ধরা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট