1. : lf_qJ9tbNbwyV2F :
  2. live@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  3. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে বানিজ্য মেলায় লটারি ও টিকিট বিক্রির অভিযোগ, বন্ধে জেলা প্রশাসককে চেম্বার্স এন্ড কমার্সের লিখিত আবেদন খান্দারপাড়ায় স্ত্রীকে রামদা দিয়ে কুপিয়ে জখমের অভিযোগ,স্বামী আটক ঘোড়াঘাটে খেলাধুলার মাঠ দখলের প্রতিবাদে মানববন্ধন,২৪ ঘণ্টার আলটিমেটাম বীরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সপ্তাহ,লিফলেট বিতরণ ও ব্লিচিং পাউডার ছিটানো ৫২ বছর এক টাকায় পড়িয়ে রাষ্ট্রীয় সম্মাননা পেলেন লুৎফুর রহমান আপনারা আমার বিরুদ্ধে নিউজ করবেন,আবার আমার কাছে বিজ্ঞাপন চাইবেন’-সাংবাদিককে এসিল্যান্ড শহীদ আবু সাঈদ ফাউন্ডেশনের ঘর ও কবরস্থান উন্নয়নসহ বিভিন্ন প্রকল্পে রংপুর জেলা পরিষদের ১ কোটি ৯ লাখ টাকা সরাইলে নজরুল বর্ষ উপলক্ষে নানা আয়োজন,বিজয়ীদের পুরস্কার বিতরণ বদলগাছীতে বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমানের ইন্তেকাল,রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ক্রীড়া কার্ড ও ভাতায় ২০০ কোটি টাকা বরাদ্দ: আমিনুল হক শর্ত পূরণ না হওয়া পর্যন্ত বন্ধই থাকবে হরমুজ: ইরান গোপালগঞ্জে শিক্ষিকাকে উত্ত্যক্ত করায় যুবককে মারধর ঈম্বরগঞ্জে জনগনের সেবার মান উন্নত করার জন্য ঈশ্বরগঞ্জ থানাকে কভার ভ্যান দিলেন এমপি মাজেদ সুন্দরবন-মংলা আনন্দ ভ্রমণ উপলক্ষে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রেসক্লাবের উপহার জং ধরছে মামলার আলামতে,পড়ে আছে ৩৫ হাজার গাড়ি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তারেক রহমান ও ডা.জুবাইদা রহমানের ছবি প্রকাশ শরীয়তপুরে পদ্মা নদীর ডান তীররক্ষা বাঁধে ভাঙন ঈশ্বরগন্জে ঞ্জিপিএ-৫ প্রাপ্ত ১৭০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিলো”ইচ্ছা” বদলগাছীতে শিয়ালের কামড়ে জলাতঙ্কে যুবদল নেতার মর্মান্তিক মৃত্যু সরকারকে দুর্বল মনে করলে তা ভুল হবে: চিফ হুইপ

ঘোড়াঘাটে খেলাধুলার মাঠ দখলের প্রতিবাদে মানববন্ধন,২৪ ঘণ্টার আলটিমেটাম

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের ঘোড়াঘাটে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষের পর ৮ বিঘা আয়তনের একটি ফুটবল খেলার মাঠ দখলের অভিযোগ উঠেছে সাহাদুল ইসলাম নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এর প্রতিবাদে এবং মাঠটি দ্রুত অবমুক্ত করার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।
সোমবার (৫ অক্টোবর) বিকেলে উপজেলার পূর্বপাড়া গ্রামবাসীর উদ্যোগে দখলকৃত ফুটবল খেলার মাঠ প্রাঙ্গণেই এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, পূর্বপাড়া গ্রামের স্থানীয় তরুণ ও কিশোরদের খেলাধুলার একমাত্র ৮ বিঘা জমির ফুটবল মাঠটি জোরপূর্বক জবরদখল করে নেন অভিযুক্ত সাহাদুল ইসলাম। এর আগে এ নিয়ে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে তীব্র উত্তেজনা ও সংঘাতের সৃষ্টি হয়। ঐতিহ্যবাহী এই খেলার মাঠটি দখল হয়ে যাওয়ায় ক্ষুব্ধ হয়ে মাঠে নেমেছেন স্থানীয় বাসিন্দারা।
মানববন্ধন থেকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে দখলকৃত খেলার মাঠ অবমুক্ত করে তরুণদের খেলাধুলার পরিবেশ ফিরিয়ে দেওয়ার জোর দাবি জানানো হয়। অন্যথায় আরও কঠোর কর্মসূচির হুশিয়ারি দেন বিক্ষোভকারীরা। মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন ঘোড়াঘাট পৌর বিএনপির সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র আব্দুর ছাত্তার মিলন, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, স্থানীয় ব্যক্তিত্ব আসাদুল হক, দুদু মিয়া ও রেজুয়ানসহ অনেকে।
এ সময় বক্তারা অবিলম্বে ভূমিদস্যু সাহাদুল ইসলামের অবৈধ দখলদারিত্ব উচ্ছেদ এবং তাকে আইনের আওতায় আনার জন্য স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট