1. : lf_qJ9tbNbwyV2F :
  2. live@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  3. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
রিয়াদ বিমানবন্দরে হুতিদের ভয়াবহ হামলা,পাইলটসহ তিন সৌদি নাগরিক নিহত মাদারীপুরের ঐতিহাসিক “শকুনী লেক বাঁচাও” আন্দোলনকে ঘিরে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে ঐক্যবদ্ধ আন্দোলনের আহবান গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ঘিরে উত্তেজনা,দুই শিক্ষার্থীকে মারধর সৌদি আরবের বিমানবন্দরে হামলার তীব্র নিন্দা জানাল বাংলাদেশ শিবচরে সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার বন্ধ ও জেলেদের চাল বিতরণ কর্মসূচীতে প্রতিমন্ত্রী সালাউদ্দিন টুকু গোপালগঞ্জে ৩০ বোতল মাদকসহ আটক-১ বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী দরিদ্র ও সুবিধাবঞ্চিতদের চিকিৎসাসেবা বাড়াতে ডিসিএইচ ট্রাস্টকে রাষ্ট্রপতির আহ্বান মাদারীপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড ও মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে মানবপাচার মামলার পলাতক আসামি রঞ্জন মন্ডল গ্রেফতার ডিমলা থেকে টাঙ্গাইলের রাকিবের লাশ উদ্ধার তরুণের স্বপ্নসারথি ও কারিগরি শিক্ষার রূপকার অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী অভিনন্দন ও কৃতজ্ঞতা অফিসের জরুরি ফাইল হাতে নিয়ে রাতে এসিল্যান্ডের বাসায় নাইটগার্ড সংবিধানে জুলাই ঘোষণাপত্র স্থায়ীভাবে অন্তর্ভুক্তির প্রস্তাব মাদারীপুরে বানিজ্য মেলায় লটারি ও টিকিট বিক্রির অভিযোগ, বন্ধে জেলা প্রশাসককে চেম্বার্স এন্ড কমার্সের লিখিত আবেদন খান্দারপাড়ায় স্ত্রীকে রামদা দিয়ে কুপিয়ে জখমের অভিযোগ,স্বামী আটক ঘোড়াঘাটে খেলাধুলার মাঠ দখলের প্রতিবাদে মানববন্ধন,২৪ ঘণ্টার আলটিমেটাম বীরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সপ্তাহ,লিফলেট বিতরণ ও ব্লিচিং পাউডার ছিটানো ৫২ বছর এক টাকায় পড়িয়ে রাষ্ট্রীয় সম্মাননা পেলেন লুৎফুর রহমান

সৌদি আরবের বিমানবন্দরে হামলার তীব্র নিন্দা জানাল বাংলাদেশ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

আলোকিত নিউজ ডেস্কঃ

সৌদি আরবের বিমানবন্দরসহ বেসামরিক বিভিন্ন স্থাপনায় ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ।

শুক্রবার (০৯ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অবস্থান ব্যক্ত করা হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বেসামরিক স্থাপনা ও নাগরিকদের লক্ষ্য করে এ ধরনের হামলা আন্তর্জাতিক আইনের পরিপন্থী। এটি নিরীহ মানুষের জীবনের জন্য চরম ঝুঁকিপূর্ণ এবং সমগ্র অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতাকে হুমকির মুখে ঠেলে দেয়। এ ঘটনায় বাংলাদেশ সরকার সৌদি আরবের সরকার ও জনগণের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করছে এবং এ ধরনের সহিংস আক্রমণ অবিলম্বে বন্ধের আহ্বান জানাচ্ছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার (০৮ অক্টোবর) সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে দুই দফায় হামলা চালানো হয়। এতে এক বিমানচালকসহ তিন সৌদি নাগরিক নিহত হন এবং দেশি-বিদেশি একাধিক ব্যক্তি আহত হন। প্রথম হামলায় বিমানবন্দর অবকাঠামো এবং দ্বিতীয় হামলায় রানওয়েতে থাকা একটি উড়োজাহাজ ক্ষতিগ্রস্ত হয়।

ইয়েমেনের হুতি বিদ্রোহীরা এই ক্ষেপণাস্ত্র হামলার দায় স্বীকার করেছে। তবে প্রাথমিক ধাক্কা সামলে দ্রুত সময়ের মধ্যেই বিমানবন্দরটি সচল করে ফ্লাইট চলাচল স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে এনেছে সৌদি কর্তৃপক্ষ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট