আলোকিত নিউজ ডেস্কঃ
সৌদি আরবের বিমানবন্দরসহ বেসামরিক বিভিন্ন স্থাপনায় ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ।
শুক্রবার (০৯ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অবস্থান ব্যক্ত করা হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বেসামরিক স্থাপনা ও নাগরিকদের লক্ষ্য করে এ ধরনের হামলা আন্তর্জাতিক আইনের পরিপন্থী। এটি নিরীহ মানুষের জীবনের জন্য চরম ঝুঁকিপূর্ণ এবং সমগ্র অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতাকে হুমকির মুখে ঠেলে দেয়। এ ঘটনায় বাংলাদেশ সরকার সৌদি আরবের সরকার ও জনগণের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করছে এবং এ ধরনের সহিংস আক্রমণ অবিলম্বে বন্ধের আহ্বান জানাচ্ছে।
উল্লেখ্য, বৃহস্পতিবার (০৮ অক্টোবর) সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে দুই দফায় হামলা চালানো হয়। এতে এক বিমানচালকসহ তিন সৌদি নাগরিক নিহত হন এবং দেশি-বিদেশি একাধিক ব্যক্তি আহত হন। প্রথম হামলায় বিমানবন্দর অবকাঠামো এবং দ্বিতীয় হামলায় রানওয়েতে থাকা একটি উড়োজাহাজ ক্ষতিগ্রস্ত হয়।
ইয়েমেনের হুতি বিদ্রোহীরা এই ক্ষেপণাস্ত্র হামলার দায় স্বীকার করেছে। তবে প্রাথমিক ধাক্কা সামলে দ্রুত সময়ের মধ্যেই বিমানবন্দরটি সচল করে ফ্লাইট চলাচল স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে এনেছে সৌদি কর্তৃপক্ষ।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত