1. : lf_qJ9tbNbwyV2F :
  2. live@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  3. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
ঘোড়াঘাটে ভুট্টা ক্রয়-বিক্রয় মালিক সমিতির আলোচনা সভা অনুষ্ঠিত পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ কাজিপুরে ক্ষেত দিয়ে হাঁটার সময় সাপের কামড়ে বৃদ্ধ আহত ভারতীয় পণ্যে ১০০ শতাংশ শুল্কের বিল পাস যুক্তরাষ্ট্রে স্থানীয় নির্বাচন নভেম্বরে নয়,মে পর্যন্ত পিছিয়ে যাওয়ার শঙ্কা ভোলা সদর হাসপাতালে অব্যবস্থাপনা চরমে তীব্র গরমে মেঝেতে গাদাগাদি রোগী,জরুরি বিভাগে চিকিৎসক সংকট গোপালগঞ্জ পাসপোর্ট অফিসে দুর্নীতির মহোৎসব,জিম্মি সেবাগ্রহীতারা নেপথ্যে দালাল-সিন্ডিকেট কাজিপুরে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। পঞ্চগড়ের নিষিদ্ধ ঘোষিত সংগঠন পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক গ্রেফতার জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে সাংবাদিককে ডেকে হেনস্তার অভিযোগ যুক্তরাষ্ট্রে দুই ভবনের মাঝখানে হেলিকপ্টার বিধ্বস্ত,নিহত-৩ আজ প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিশেষ সংবাদ সম্মেলন মিঠাপুকুরের বৈরাগীগঞ্জে মহাসড়ক দখল করে দোকানঘর নির্মাণ সিরাজগঞ্জে ডিম ও মুরগির বাজারে ভোক্তা অধিকারের অভিযান দুই প্রতিষ্ঠানকে জরিমানা মির্জাপুরে জঙ্গলে গামছায় মোড়ানো নবজাতকের মরদেহ উদ্ধার সখীপুরে শামীম টাওয়ার ব্যবসায়ী মালিক সমিতির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ডিজেলের দামে যুক্তরাষ্ট্রে নতুন রেকর্ড প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ,দেওয়া হলো আর্থিক সহায়তা মাদারীপুরের রাজৈর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথি এমপি জাহান্দার আলী গোপালগঞ্জে তিন দিন নিখোঁজের পর পাটখেত থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার

যুক্তরাষ্ট্রে দুই ভবনের মাঝখানে হেলিকপ্টার বিধ্বস্ত,নিহত-৩

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্কঃ

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের চ্যাটসওয়ার্থ এলাকায় দুটি বাণিজ্যিক ভবনের মাঝখানে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে তিনজন নিহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও একজনকে হাসপাতালে নেওয়া হয়েছে। তার শারীরিক অবস্থা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

লস অ্যাঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্টের (এলএএফডি) এক মুখপাত্র জানিয়েছেন, চ্যাটসওয়ার্থের লারলাইন অ্যাভিনিউ ও নর্ডহফ স্ট্রিট এলাকায় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনার পর ঘটনাস্থলে আগুন ধরে যায়। সেখানে দুটি পণ্যবাহী কনটেইনার ও কয়েকটি গাড়িতে আগুন জ্বলতে দেখা যায়। পরে দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, দিনের শুরুতে ওই এলাকায় একটি প্রাণঘাতী বাস দুর্ঘটনা ঘটে। সেই দুর্ঘটনার সংবাদ সংগ্রহ করতে বেশ কয়েকটি সংবাদমাধ্যমের হেলিকপ্টার সেখানে অবস্থান করছিল। বিধ্বস্ত হেলিকপ্টারটি সেসবের কোনো একটির হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

লস অ্যাঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্ট (এলএপিডি) জানিয়েছে, দুর্ঘটনার সময় হেলিকপ্টারটিতে ঠিক কতজন ছিলেন এবং সেটির মালিকানা কার, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এলএফডির ক্যাপ্টেন ব্র্যান্ডেন সিলভারম্যান মার্কিন সংবাদমাধ্যম সিবিএসকে জানিয়েছেন, হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার সময় একজন ব্যক্তি সেটির বাইরে ছিলেন। ঘটনাস্থলেই ওই ব্যক্তিকে মৃত ঘোষণা করা হয় বলে জানান তিনি।

স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যা ৭টার কিছু আগে লারলাইন অ্যাভিনিউ ও নর্ডহফ স্ট্রিট এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

এর আগে একই দিন চ্যাটসওয়ার্থ এলাকায় একটি এসইউভি ও বাসের সংঘর্ষে দুজন নিহত এবং ছয়জন আহত হন। ওই দুর্ঘটনার খবর সংগ্রহ করতে সেখানে কয়েকটি সংবাদমাধ্যমের হেলিকপ্টার উড়ছিল বলে জানা গেছে।

লস অ্যাঞ্জেলেসের মেয়র কারেন বাস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় এ ঘটনায় শোক প্রকাশ করেছেন। তিনি বাস দুর্ঘটনা ও হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট