1. : lf_qJ9tbNbwyV2F :
  2. live@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  3. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ইউক্রেনে রুশ ড্রোন হামলা: অল্পের জন্য বাঁচলেন বরিস জনসন ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’ সখীপুরে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড গোপালগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা চীন থেকে ৩৫০ কিমি গতির বুলেট ট্রেন আনার আলোচনা চলছে: বিমানমন্ত্রী গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত বিধি বহির্ভূত ও অবৈধভাবে নিয়োগ প্রাপ্ত মাদ্রাসা ইনডেকক্সধারী প্রধান শিক্ষকের এমপিও বাতিল ও আইনি ব্যবস্থা গ্রহণে মাউশি মহাপরিচালক বরাবর অভিযোগ মহামান্য রাষ্ট্রপতির সাথে ৬৪টি জেলা পরিষদের প্রশাসকদের আলোচনা সভা পঞ্চগড় জেলা প্রেসক্লাবের নতুন কমিটি, সভাপতি রাসেদুজ্জামান রাসেদ,সাধারণ সম্পাদক ডিজার হোসেন বাদশা খরচ কম,ফলন বেশি যমুনার ঢেউয়ে দুলছে কাজিপুরের গ্রামীণ অর্থনীতি। সেঞ্চুরি ছাড়াই ইংল্যান্ড-পাকিস্তান সিরিজে বিশ্বরেকর্ড শিবচরে পাচ্চর ইউনিয়নের আঃ খালেক বেপারী আগেভাগেই কোমড় বেঁধে নির্বাচনের মাঠে আজ রাজধানীসহ বিভিন্ন অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস সৌদি আরবে হুতির হামলা,মসজিদসহ একাধিক ভবন ক্ষতিগ্রস্ত মুকসুদপুরে কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল গোলশূন্য,পুনরায় হবে ম্যাচ ডিমলায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন অভিযান সমাজ থেকে সব অপরাধ নির্মূল করবে বিএনপি: রিজভী হানিয়া আমিরকে ঘিরে নতুন চমক টুঙ্গিপাড়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু কাঙ্ক্ষিত রাষ্ট্র গঠনে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

সিরাজগঞ্জের চরাঞ্চলে মরিচ চাষে কৃষকের মুখে হাসি,বাম্পার ফলনে লাভের আশা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারঃ

বর্ষার শেষ সময়ে সিরাজগঞ্জের চরাঞ্চল ও বিভিন্ন এলাকায় মরিচ চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। কম সময়ে ফলন, কয়েক দফায় ফসল সংগ্রহ এবং বাজারে সারা বছর ভালো চাহিদা থাকায় এ অঞ্চলের কৃষকদের কাছে মরিচ অন্যতম লাভজনক ফসল হয়ে উঠেছে। উর্বর পলিমাটি ও অনুকূল আবহাওয়ায় এবার মরিচের বাম্পার ফলন ও ন্যায্যমূল্য পাওয়ায় চাষিদের মুখে হাসি ফুটেছে।

কৃষি বিভাগ সূত্রে জানা যায়, জেলার ৯টি উপজেলায় প্রায় ১ হাজার ৬০০ হেক্টর জমিতে মরিচ আবাদ করা হয়েছে। এর মধ্যে চৌহালী, বেলকুচি, কামারখন্দ, কাজিপুর ও সদর উপজেলার চরাঞ্চলগুলো মরিচ চাষের জন্য প্রধান হিসেবে বিবেচিত। সাধারণত রোপা আমন ধান কাটার পর রবি মৌসুমে দেশীয় ও হাইব্রিড জাতের মরিচের চাষ করা হয়ে থাকে।

জেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরের খরিফ-১ মৌসুমে জেলায় ২৫১ হেক্টর জমিতে ২ হাজার ৮৬৯ মেট্রিক টন মরিচ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ইতিমধ্যে ১৭৫ হেক্টর জমির ফসল তোলা হয়েছে, যাতে মোট ১ হাজার ৯৪৫ টন মরিচ উৎপাদিত হয়েছে। চলতি মৌসুমে অতিরিক্ত বৃষ্টি ও আর্দ্রতার কারণে কিছু ক্ষতি হলেও কৃষি বিভাগের সময়োপযোগী পরামর্শ ও সহযোগিতায় কৃষকেরা তা সফলভাবে প্রতিরোধ করেছেন।

মাঠপর্যায়ের কৃষকদের সাথে কথা বলে জানা যায়, সদর উপজেলার কাওয়াকোলা ইউনিয়নের কৃষক আব্দুল হাই হাইব্রিড মরিচ চাষ করে অল্প সময়ে অধিক ফলন পেয়েছেন। স্থানীয় চাহিদা মিটিয়ে এসব মরিচ ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হচ্ছে। কাজীপুর ইউনিয়নের খুন্দবান্দী গ্রামের কৃষক আনোয়ার জানান, উৎপাদন ও পরিচর্যায় খরচ হলেও বর্তমান বাজারে প্রতি কেজি কাঁচা মরিচ ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া গান্ধাইল ইউনিয়নের উদগাড়ীগ্রামের কৃষক রঞ্জু মাত্র ৫ শতাংশ জমিতে ৫ থেকে ৭ হাজার টাকা খরচ করে ধানের চেয়ে অনেক বেশি লাভ পেয়েছেন। এতে উৎসাহিত হয়ে তিনি আগামীতে মরিচের আবাদ আরও বাড়ানোর পরিকল্পনা করছেন।

মরিচ চাষের সার্বিক বিষয়ে সিরাজগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (শস্য) মোহাম্মদ রেজাউল হক এবং সদর উপজেলা কৃষি কর্মকর্তা এস. এম. নাসিম হোসেন জানান, মাঠপর্যায়ে কৃষকদের সুস্থ-সবল চারা রোপণ, সুষম সার ব্যবহার এবং সঠিক পরিচর্যার বিষয়ে নিয়মিত পরামর্শ দেওয়া হচ্ছে। তাদের মতে, পরিকল্পিত চাষাবাদ ও সময়মতো বালাই দমন নিশ্চিত করা গেলে অতিবৃষ্টির ক্ষতি পুষিয়ে নিয়ে কৃষকেরা আরও ভালো ফলন ও কাঙ্ক্ষিত ন্যায্যমূল্য পাবেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট