1. live@www.dainikalokitonews.com : - : - -
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জুলাই গণঅভ্যুত্থান স্মরণে চরআইচা মাধ্যমিক বিদ্যালয়ে আলোচনা সভা কলমাকান্দায় ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে পাঁচ শতাধিক বৃক্ষরোপণ জুলাই শহীদ পরিবার ও যোদ্ধাদের প্রাপ্য সম্মান দেয়া রাষ্ট্রের পবিত্র দায়িত্ব,ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ১৪০ মিলিয়নেরও বেশি ভিউ, কেন আলোচনার কেন্দ্রে ‘সোয়াপড’ প্রথম বাংলাদেশি হিসেবে এসএ টোয়েন্টিতে খেলবেন রিশাদ নোয়াখালী পৌরসভার সকল ময়লার ডাস্টবিনের বেহাল অবস্থা ব্রাহ্মণবাড়িয়ায় অটো রিকশার ধাক্কায় কলেজছাত্রীর করুণ মৃত্যু জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্যাম্পাস অস্থিতিশীল করা দীর্ঘমেয়াদি ষড়যন্ত্রের অংশ হতে পারে,ইশরাক নোয়াখালীর খাল গুলো এখন বেল জালের দখলে মারা পড়ছে হাজার হাজার রেনু ও ফোনা মাছ

হরমুজ ইস্যুতে যুক্তরাষ্ট্রের বক্তব্য নাকচ ইরানের

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্কঃ

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন রুট হরমুজ প্রণালি পুনরায় স্বাভাবিকভাবে চালু করার বিষয়ে বুধবারের মধ্যেই অগ্রগতি হতে পারে বলে আশাবাদ জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্টের মতে, এ বিষয়ে সমঝোতা হলে আন্তর্জাতিক জ্বালানি বাজারে স্থিতিশীলতা ফিরে আসতে পারে। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা চলছে না বলে নিজেদের আগের অবস্থানই পুনর্ব্যক্ত করেছে ইরান।

টিআরটি ওয়ার্ল্ডের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সিএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে স্কট বেসেন্ট বলেন, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে যোগাযোগ অব্যাহত রয়েছে। তার ধারণা, বুধবারের মধ্যেই হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং পরিস্থিতি স্বাভাবিক করার বিষয়ে একটি সমঝোতা হতে পারে।

হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজের কাছ থেকে ইরান টোল আদায়ের সুযোগ পাবে কি না-এমন প্রশ্নের জবাবে বেসেন্ট বলেন, তার প্রত্যাশা হলো, সেখানে আন্তর্জাতিক নৌপথে অবাধ চলাচল নিশ্চিত করা হবে।

মার্কিন অর্থমন্ত্রীর এই মন্তব্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্যের সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ। তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় আবারও স্পষ্ট করেছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের আলোচনা চলছে-এমন দাবি সঠিক নয়।

এদিকে মঙ্গলবার হরমুজ প্রণালিতে একটি কার্গো জাহাজ অজ্ঞাত একটি ক্ষেপণাস্ত্র বা গোলাবস্তুর আঘাতে ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনা নতুন করে উদ্বেগ বাড়িয়েছে। যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান উত্তেজনার মধ্যেই এ ঘটনা ঘটেছে।

সম্ভাব্য সমঝোতা আন্তর্জাতিক জ্বালানি বাজারে ইতিবাচক প্রভাব ফেলতে পারে বলেও মন্তব্য করেন স্কট বেসেন্ট। তিনি জানান, বর্তমানে শত শত জাহাজ হরমুজ প্রণালি অতিক্রমের অপেক্ষায় রয়েছে। সাম্প্রতিক অনিশ্চয়তার পর ধীরে ধীরে কয়েকটি জাহাজ আবারও এই নৌপথ ব্যবহার শুরু করেছে বলেও তিনি উল্লেখ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট