1. live@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুর এসআরবি-৮ কর্তৃক “ক্লুলেস” হত্যাকান্ডের রহস্য উদঘাটন ও আসামী গ্রেফতার দেবীরূপে রুমিন ফারহানা, ধর্মীয় সহনশীলতা নিয়ে সমালোচনার জবাব অতিরিক্ত ডিআইজির বাড়িতে রাতভর কী হতো, চাঞ্চল্যকর তথ্য ডেঙ্গুতে নিভে গেল আরও ৪ জনের প্রাণ দেশের বাজারে স্বর্ণের দাম কমলো, আজ থেকে নতুন দর ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনার কোচ থাকছেন স্কালোনি তাইওয়ানের দিকে ধেয়ে আসছে সুপার টাইফুন চাম্পি ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন: সনাতন ধর্মাবলম্বীদের ভোট চাইলেন বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমিন বিজয়নগর বাসীর জনপ্রিয় ব্যক্তি, বিজয়নগর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আহসান উল্লাহ বদলগাছীতে রাতের আঁধারে প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনার ভাঙচুর খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গোলালগঞ্জ কাশিয়ানী বাজারে হোমিওপ্যাথি চিকিৎসক ডাঃ শহিদুল ইসলামের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ ভুক্তভোগীর টেকনাফ বাসীর জনপ্রিয় ব্যক্তি,টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান খোন্দকার চেয়ারম্যান প্রার্থী আশরাফুল ইসলাম (নয়ন)মন্দির ঘুরে ঘুরে এতিম শিশুদের খোঁজ নিয়ে দিলেন নতুন টাকা সত্য,ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির ঋণ পরিশোধে মহানবী (সা.) যে দোয়া শিখিয়েছেন ৩ লাখেরও বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র পীরগঞ্জে গু‌র্জিপাড়া পার্বতীপুরে কঠোর নিরাপত্তায় পালিত হচ্ছে দুর্গাপূজা রিয়াদে হুতির হামলার শিকার ওমরাহযাত্রীরা ফিরছেন দেশে, নিহতের মরদেহ আসবে শুক্রবার পীরগাছায় কঠোর নিরাপত্তায় পালিত হচ্ছে শারদীয় দুর্গাপূজা

উখিয়ায় সিএনজির সিটের নিচে ১৩ হাজার ৪৮২ ইয়াবা, চালক আটক

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮২ বার পড়া হয়েছে

কক্সবাজারের উখিয়ার মরিচ্যা যৌথ চেকপোস্টে একটি সিএনজিচালিত অটোরিকশার সিটের নিচে বিশেষভাবে লুকিয়ে রাখা ১৩ হাজার ৪৮২ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। এ ঘটনায় সিএনজিচালক সাদ্দাম হোসেন (২৮)কে আটক করা হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) অধীন মরিচ্যা যৌথ চেকপোস্টে এ অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি জানায়, টেকনাফ থেকে কক্সবাজারগামী সন্দেহজনক একটি সিএনজি থামিয়ে তল্লাশি করা হয়। এ সময় চালক সাদ্দাম হোসেনকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি প্রথমে ইয়াবা থাকার বিষয়টি অস্বীকার করেন। পরে সিএনজিতে পুঙ্খানুপুঙ্খ তল্লাশি চালিয়ে সিটের নিচে বিশেষভাবে লুকিয়ে রাখা ১৩ হাজার ৪৮২ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটক সাদ্দাম হোসেন টেকনাফের কোয়াইংছড়ি পাড়ার বাসিন্দা এবং কালা মিয়ার ছেলে।
রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইমরুল কায়েস মেহেদী জানান, সীমান্ত এলাকায় মাদক পাচারসহ সব ধরনের আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে বিজিবির নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে ইয়াবাসহ একজনকে আটক করা হয়েছে।
তিনি আরও জানান, উদ্ধার করা ইয়াবা ও আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট