1. : lf_GiBTpUwiMrNw :
  2. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  3. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ২০ জুলাই ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
শিরোনাম
গোদাগাড়ীতে চিহ্নিত মাদক কারবারি আবুল কালাম আজাদ গ্রেফতার  সিরাজগঞ্জের যমুনার চরে কাউনের বাম্পার ফলনে খুশি কৃষকরা মিঠাপুকুরে প্রধান শিক্ষক কর্তৃক দূর্নীতি অনিয়ম ও ক্ষুদ্র মেরামতের অর্থ আত্মসাৎ তদন্তে প্রমানিত আর্জেন্টিনার হার,বিয়ে নিয়ে যা বললেন পরীমণি সংবাদ প্রকাশের তিন দিনের মধ্যে টুঙ্গিপাড়া সিঙ্গিপাড়ার জলাবদ্ধতা দূর,স্বস্তি পেল ৩০০ পরিবার জর্ডানের বিমানবন্দরে ইরানের হামলা, মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত মনজুরুল আলমের বিরুদ্ধে এনআইডি সেবায় অনিয়ম ও হয়রানির অভিযোগ,তদন্ত দাবি সেবা গ্রহীতাদের তিন মহাদেশের ৬ দেশে হবে ২০৩০ বিশ্বকাপ, সরাসরি কয়টি দেশ খেলবে? আজ শরিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় রাজৈর উপজেলা ইউএনও এর গাড়ীচালকের বিরুদ্ধে ঘুষ ও অনৈতিক কার্যকলাপের অভিযোগ বর্ষার আগমনী সুরে প্রকৃতি কদমের ছোঁয়ায় নতুন প্রাণ ফিরে পেয়েছে গোপালগঞ্জে সম্ভাবনাময় নৌকা নির্মাণশিল্প, সরকারি সহায়তা পেলে বড় জাহাজ তৈরির স্বপ্ন সততা,নিষ্ঠা আর দায়িত্বশীলতার পুরষ্কার রুখে দেওয়া যায় না অসমাপ্ত নার্সিং কলেজ প্রকল্প ২৮কোটি টাকা বিল উত্তোলনের পর উধাও ঠিকাদার নড়াইলের লোহাগড়ায় পাওনা টাকা চাওয়ায় যুবককে ছুরির আঘাতে হত্যা ট্রাম্পকে ‘মহাশয়তান’ আখ্যা দিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি মোজতবা খামেনির ১৪০০ বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা সরকারের ১০ গোলের অবিশ্বাস্য এক থ্রিলারে ফ্রান্সকে হারিয়ে তৃতীয় ইংল্যান্ড মাদারীপুরের চরনাচনায় মসজিদ নির্মাণকে কেন্দ্র সংঘর্ষের আশঙ্কা,আদালতে মামলা দায়ের সুরুপী সাালিনাবক্সা উচ্চ বিদ্যালয়ের গভার্নিং বডির সভাপতি নির্বাচিত হলেন বদিউজ্জামান লস্কর  গোপালগঞ্জে আঞ্চলিক মহাসড়ক বেহাল,বাড়ছে দুর্ঘটনার শঙ্কা দুর্ভোগে সাধারণ মানুষ  বর্ষায় গবাদিপশুদের যেসব যত্ন ও সর্তকতা জরুরী নাসিরের বিরুদ্ধে মিথ্যা ও সাজানো সংবাদ প্রকাশের প্রতিবাদে তীব্র নিন্দা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পূর্ণমাত্রার সামরিক অভিযানের হুঁশিয়ারি ইরানের যে ৫ কারণে এবারও চ্যাম্পিয়ন হতে পারে আর্জেন্টিনা দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী সোনার মূর্তি বিক্রির নামে প্রতারণা,ভাই-বোন গ্রেপ্তার আমতলীতে স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচার ও পথসভা অনুষ্ঠিত কাজিপুরে ট্রাক চাপায় ভ্যানচালক নিহত মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই: সাবরিনা বিনতে আহমেদ

গোপালগঞ্জ–ঢাকা সরাসরি ট্রেন চলাচল শুরু হতে যাচ্ছে, সম্ভাব্য উদ্বোধন ১৮ জুলাই

  • প্রকাশিত: বুধবার, ৮ জুলাই, ২০২৬
  • ৯৫ বার পড়া হয়েছে

গোপালগঞ্জ প্রতিনিধি:

দীর্ঘদিনের অপেক্ষার অবসান হতে চলেছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে চলতি মাসের ১৮ জুলাই থেকে গোপালগঞ্জ ও ঢাকার মধ্যে সরাসরি ট্রেন চলাচল শুরু হতে পারে। সম্ভাব্যভাবে ১৩৫/১৩৬ অভিযাত্রী কমিউটার ট্রেনটি এই রুটে চলাচল করবে।

প্রাপ্ত আনঅফিশিয়াল তথ্য অনুযায়ী, ট্রেনটি জয়দেবপুর কমিউটারের রেক দিয়ে পরিচালিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

সম্ভাব্য সময়সূচি,ঢাকা→গোপালগঞ্জ- ঢাকা থেকে ছাড়বে: বিকেল ৩:৩০ মিনিট গোপালগঞ্জ পৌঁছাবে: সন্ধ্যা ৭:০০টা

গোপালগঞ্জ- ঢাকা -গোপালগঞ্জ থেকে ছাড়বে: রাত ৭:৩০–৮:০০টার মধ্যে ঢাকায় পৌঁছাবে: রাত ১১:৩০টা

সম্ভাব্য ভাড়া ঢাকা থেকে গোপালগঞ্জ বা গোপালগঞ্জ থেকে ঢাকা পর্যন্ত সম্ভাব্য ভাড়া নির্ধারণ করা হয়েছে ১৪৫ টাকা।

এদিকে সর্বশেষ প্রাপ্ত তথ্যে জানা গেছে, ট্রেনটির টিকিট মুদ্রণের কাজ চলছে, যা সেবা চালুর প্রস্তুতির গুরুত্বপূর্ণ একটি ধাপ হিসেবে বিবেচিত হচ্ছে।

তবে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এসব তথ্য পূর্বে প্রস্তাবিত পরিকল্পনা ও বিভিন্ন সূত্র থেকে সংগ্রহ করা আনঅফিশিয়াল তথ্যের ভিত্তিতে প্রকাশ করা হয়েছে। ফলে বাংলাদেশ রেলওয়ের চূড়ান্ত অনুমোদন ও অফিসিয়াল ঘোষণা প্রকাশের আগে সময়সূচি, ভাড়া বা অন্যান্য বিষয়ে পরিবর্তন আসতে পারে।

ধারণা করা হচ্ছে, আগামী ২–৩ দিনের মধ্যেই <strong>বাংলাদেশ রেলওয়ে</strong> এ বিষয়ে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করবে। সম্ভাব্যভাবে বৃহস্পতিবার অফিসিয়াল ঘোষণা আসতে পারে। বাংলাদেশ রেলওয়ের আনুষ্ঠানিক ঘোষণা প্রকাশিত হলে ট্রেনের সময়সূচি, যাত্রাবিরতি, টিকিট বিক্রির নিয়মসহ সব কিছু বিস্তারিত তথ্য জানানো হবে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,ওয়েবসাইটের কোনো লেখা,ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।  
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট