1. : lf_GiBTpUwiMrNw :
  2. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  3. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
শিরোনাম
একজন মানবিক ও কর্মচঞ্চল এসিল্যান্ড আশিক জামান,তাঁর কাজে সন্তোষ্ট দুই উপজেলার সেবাগ্রহীতারা ডিমলায় ডিবি পুলিশের অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার বিশ্বকাপে আর্জেন্টিনার বিরুদ্ধে ‘ষড়যন্ত্রকারীদের’ তালিকা প্রকাশ আজ বঙ্গভবন ছাড়ছেন মো.সাহাবুদ্দিন কাজিপুরের তৈরীকৃত কম্বলের কদর দেশের ৪৭টি জেলায় সবুজের বার্তা নিয়ে মাগুরায় ১০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির শুভ সূচনা ৯০দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি পাবে বাংলাদেশ ইয়েমেনের বন্দরে সৌদি আরবের বড় হামলা,পাল্টা জবাবের হুঁশিয়ারি হুথিদের অভিনন্দন বার্তা মুকসুদপুরে আওয়ামী লীগ নেতার দলীয় পদ থেকে পদত্যাগ করে সংবাদ সম্মেলন মাদারীপুরে বৃক্ষরোপণ অভিযান,বৃক্ষমেলা ও বর্ণাঢ্য রেলী উদযাপিত বর্ষায় যমুনা পাড়ে পর্যটকদের ঢল প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ-প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি চাপের মুখে শিক্ষা সচিবকে অপসারণ করল মোদি সরকার গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে,আহত অন্তত রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে গুজবে কান না দেওয়ার আহ্বান মির্জা ফখরুলের রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন,সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার ঘোড়াঘাটে ওসিসহ ৩ পুলিশ কর্মকর্তার অপসারণ ও শাস্তির দাবিতে বিএনপির ঘন্টা ব্যাপী মানববন্ধন কাজিপুরে বৃষ্টির কারণে কাঁচাবাজারে মূল্য বৃদ্ধি গোপালগঞ্জে শিক্ষার্থীদের সঙ্গে জেলা প্রশাসকের বিজ্ঞান ও মহাকাশবিষয়ক সংলাপ গোপালগঞ্জ আদালতে নারী শিক্ষানবিশ আইনজীবী আহতের ঘটনায় বিক্ষোভ,বিচারকের অপসারণের দাবিতে আন্দোলন ঢাকায় ডিবির হাতে গ্রেফতার সাবেক আওয়ামী লীগের দুই নেতা চমক রেখে বিশ্বকাপে সেরা একাদশ ঘোষণা ফিফার, নেই ব্রাজিলের কেউ পোশাক শিল্পের বিকাশে প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশনা প্রধানমন্ত্রীর ইরানে নতুন করে যুক্তরাষ্ট্রের ব্যাপক বিমান হামলা তৌহিদুল মোল্লা হত্যা মামলার ২ নম্বর আসামি র‍্যাবের হাতে গ্রেফতার কাজিপুরে মাদক বিরোধী যৌথ অভিযানে ৭ জনের কারাদন্ড গোপালগঞ্জে শ্রমিক লীগের সহ-সভাপতি’র দলীয় পদ থেকে পদত্যাগ করে সংবাদ সম্মেলন টেন্ডার ছাড়াই রাতের আঁধারে গাছ কাটার অভিযোগ, বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ এসএসসির ফল প্রকাশে বোর্ডের নতুন সিদ্ধান্ত

নতুন নিয়মে ভারতের ট্যুরিস্ট ভিসা কতদিনে পাওয়া যাচ্ছে

  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
  • ৭৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ

দীর্ঘ দুই বছরের স্থবিরতা কাটিয়ে অবশেষে আবারও পুরোদমে চালু হয়েছে বাংলাদেশে অবস্থিত ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারগুলোর (আইভ্যাক) ট্যুরিস্ট ভিসা কার্যক্রম। নতুন নিয়ম ও বিশেষ ব্যবস্থাপনায় আবেদন জমা দেওয়ার মাত্র সাত দিনের মাথায় আবেদনকারীরা হাতে পাচ্ছেন কাঙ্ক্ষিত ভিসা। ঢাকার ভারতীয় হাইকমিশন এরই মধ্যে আবেদনকারীদের অনুকূলে ভিসা ইস্যু করা শুরু করেছে এবং অনেকেই পাসপোর্ট হাতে পেয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে।

এর আগে, দেশের রাজনৈতিক পটপরিবর্তন ও নিরাপত্তা ইস্যুকে কেন্দ্র করে ২০২৪ সালের আগস্ট থেকে বাংলাদেশে ভারতীয় ভিসার নিয়মিত কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল। পরিস্থিতি বিবেচনায় সীমিত পরিসরে জরুরি ভিসা দেওয়া হলেও সাধারণ পর্যটকদের অপেক্ষা করতে হয় দীর্ঘ দুই বছর।

সম্প্রতি ঢাকায় নতুন ভারতীয় হাইকমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেই দীনেশ ত্রিবেদী ট্যুরিস্ট ভিসা চালুর এই ঘোষণা দেন। দেশের পাঁচটি প্রধান ভিসা সেন্টারে এখন অনলাইনের মাধ্যমে আবেদন গ্রহণ করা হচ্ছে। হাইকমিশনার জানান, সাধারণ মানুষের দীর্ঘদিনের চাহিদার কথা বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং প্রথম কাজ হিসেবে এটি চালু করতে পেরে তিনি অত্যন্ত আনন্দিত।

ভিসা চালু প্রসঙ্গে দীনেশ ত্রিবেদী বলেন, নরমাল টুরিস্ট ভিসা ওপেন করে দিলাম। আরম্ভ হবে ২৮ জুন থেকে। এটা আমাদের জন্য, এখানকার মানুষের জন্য ভালো। এটা সবার পাওনা ছিল। আমিও হাইকমিশনার হয়ে প্রথম কাজ হিসেবে এটা করলাম। এর আগে তো আমি করতে পারতাম না। আমি অনেক খুশি। আশা করি এতে সাধারণ মানুষও খুশি হবেন। মাঝে মাঝে আমি এখানে আসবো, পরিদর্শন করবো। মানুষের কথা শুনবো। তারা যে পরামর্শ দেবে, সেটা শুনবো।”

ভিসা সংশ্লিষ্টরা জানিয়েছেন, গত ২৮ জুন থেকে অনলাইনে আবেদন গ্রহণ এবং এর পরদিন থেকে অ্যাপয়েন্টমেন্ট স্লটের মাধ্যমে কাগজপত্র জমা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়। নতুন এই নিয়মে কাজের গতি অনেক বাড়ানো হয়েছে, যার ফলে মাত্র এক সপ্তাহের মধ্যেই পাসপোর্ট ও ভিসা বুঝে পাচ্ছেন সাধারণ নাগরিকেরা।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,ওয়েবসাইটের কোনো লেখা,ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।  
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট