1. : lf_GiBTpUwiMrNw :
  2. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  3. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্র-ইরান হামলা বন্ধে বিশ্ববাজারে তেলের দামে পতন ব্রাহ্মণবাড়িয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি উৎপাদন,তিন খাদ্য কারখানাকে ৯ লাখ টাকা জরিমানা পে স্কেল দুই বছর পেছানোর আনুষ্ঠানিক সুপারিশ,নতুন কৌশলে সরকার কাজিপুরে কুটির শিল্পভিত্তিক মাসব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্ধোধন। গোদাগাড়ীতে পুকুরে মিলল যুবকের মরদেহ,অপমৃত্যু মামলা গোপালগঞ্জে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত যুদ্ধ পরিস্থিতির মধ্যেও ১৮ বিলিয়ন ডলার তেল বিক্রি করেছে ইরান খারিতে গোসল করতে নেমে নবদম্পতির মর্মান্তিক মৃত্যু ঢাকা-খুলনা মহাসড়কে কাশিয়ানীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার মানবিক উদ্যোগে নতুন ভ্যান পেলেন অসহায় চালক,মুখে ফিরল জীবিকার হাসি  একজন মানবিক ও কর্মচঞ্চল এসিল্যান্ড আশিক জামান,তাঁর কাজে সন্তোষ্ট দুই উপজেলার সেবাগ্রহীতারা ডিমলায় ডিবি পুলিশের অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার বিশ্বকাপে আর্জেন্টিনার বিরুদ্ধে ‘ষড়যন্ত্রকারীদের’ তালিকা প্রকাশ আজ বঙ্গভবন ছাড়ছেন মো.সাহাবুদ্দিন কাজিপুরের তৈরীকৃত কম্বলের কদর দেশের ৪৭টি জেলায় সবুজের বার্তা নিয়ে মাগুরায় ১০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির শুভ সূচনা ৯০দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি পাবে বাংলাদেশ ইয়েমেনের বন্দরে সৌদি আরবের বড় হামলা,পাল্টা জবাবের হুঁশিয়ারি হুথিদের অভিনন্দন বার্তা মুকসুদপুরে আওয়ামী লীগ নেতার দলীয় পদ থেকে পদত্যাগ করে সংবাদ সম্মেলন মাদারীপুরে বৃক্ষরোপণ অভিযান,বৃক্ষমেলা ও বর্ণাঢ্য রেলী উদযাপিত বর্ষায় যমুনা পাড়ে পর্যটকদের ঢল প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ-প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি চাপের মুখে শিক্ষা সচিবকে অপসারণ করল মোদি সরকার গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে,আহত অন্তত রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে গুজবে কান না দেওয়ার আহ্বান মির্জা ফখরুলের রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন,সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার ঘোড়াঘাটে ওসিসহ ৩ পুলিশ কর্মকর্তার অপসারণ ও শাস্তির দাবিতে বিএনপির ঘন্টা ব্যাপী মানববন্ধন কাজিপুরে বৃষ্টির কারণে কাঁচাবাজারে মূল্য বৃদ্ধি গোপালগঞ্জে শিক্ষার্থীদের সঙ্গে জেলা প্রশাসকের বিজ্ঞান ও মহাকাশবিষয়ক সংলাপ

বগুড়ার শিবগঞ্জে ধান ভাঙ্গা মিলের মালিককে হত্যা

  • প্রকাশিত: সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ৪৬ বার পড়া হয়েছে

শিবগঞ্জ বগুড়া প্রতিনিধিঃ

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় এক ধান ভাঙা মিলের মালিককে হাত-পা বেঁধে ও মাথায় আঘাত করে নৃশংসভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যাকাণ্ডের পর দুর্বৃত্তরা ওই মিলের ৩ টি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করে নিয়ে গেয়েছে। রবিবার (৫ জুলাই) দিবাগত রাতে এই ঘটনা ঘটে। নিহত মুহাম্মদ আলী (৭০) শিবগঞ্জ উপজেলার আটমুল ইউনিয়নের ফেনীগ্রামের বাসিন্দা এবং পেশায় ধান ভাঙা মিলের মালিক ছিলেন। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো রাতেও মুহাম্মদ আলী ফেনীগ্রামে তার নিজস্ব ধান ভাঙা মিল পাহারা দেওয়ার জন্য ঘরের ভেতরে ঘুমাতে যান। গভীর রাতে একদল দুর্বৃত্ত কৌশলে ঘরের ভেতরে প্রবেশ করে। তারা ঘরের ভেতরে ঢুকে মুহাম্মদ আলীর হাত ও পা বেঁধে ফেলে এবং মাথায় ভারী বস্তু দিয়ে আঘাত করে তার মৃত্যু নিশ্চিত করে। এরপর দুর্বৃত্তরা বিদ্যুৎ সংযোগের জন্য ব্যবহৃত ৩টি মূল্যবান বৈদ্যুতিক ট্রান্সফরমার খুলে নিয়ে নির্বিঘ্নে পালিয়ে যায়। নিহতের ছেলে মতিয়ার রহমান বলেন,এলাকায় সেচ পাম্পের বিষয় নিয়ে মিটিং করে বাড়িতে এসে প্রতিদিনের ন্যায় রাতের খাবার খেয়ে রাত ১১ টার সময় ধান ভাঙা মিলে ঘুমাতে যান। সকালে লোকজন মাধ্যমে জানতে পারি তাকে হত্যা করা হয়েছে।
সকালে স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা মিলে গিয়ে মুহাম্মদ আলীকে হাত-পা বাঁধা এবং রক্তাক্ত অবস্থায় ঘরের মেঝেতে পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে শিবগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠায়। এ বিষয়ে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রান্সফরমার চুরির উদ্দেশ্যেই এই হত্যাকাণ্ড ঘটানো হতে পারে। তবে এর পেছনে অন্য কোনো শত্রুতা বা কারণ আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। অপরাধীদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের একাধিক টিম কাজ শুরু করেছে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,ওয়েবসাইটের কোনো লেখা,ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।  
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট