1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
মুক্তিযোদ্ধার সঠিক তালিকা প্রণয়নে রাজনীতিকরণ হয়েছেঃ প্রধানমন্ত্রী কাজিপূরে চড়া দামে বিক্রি হচ্ছে মাছ মোস্তফীহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অবসরজনিত বিদায়  মাদারীপুরে প্রবাসী স্বামী নির্যাতনের করুণ কাহিনি,নারী ও শিশু নির্যাতনে স্ত্রীর মামলায় জামিন নিতে হলো স্বামীকে ১৬জুলাই ঘিরে গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার,মোতায়েন ৫ প্লাটুন বিজিবি উলিপুরের জলাশয়ে চায়না দুয়ারির দাপট,হুমকিতে দেশীয় মাছের বংশবিস্তার সিরাজগঞ্জের কামারখন্দে পূর্ব শক্রতার জের ধরে পরিকল্পিত হামলায় আহত-১,থানা মামলা দায়ের ডিমলায় পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ছোটবেলার ছবিটির পেছনের গল্প বলে আবেগপ্রবণ হয়ে পড়লেন পূর্ণিমা গোপালগঞ্জে সাংবাদিকদের মানববন্ধন,মামলা প্রত্যাহার ও দুদকের তদন্তের দাবি  বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ আজ কাতারের সাবেক আমিরের মৃত্যুতে বাংলাদেশে রাষ্ট্রীয় শোক আমতলীতে এনএসএসের ‘ইয়ুথ কেয়ার’ প্রকল্পের পরিচিতি সভা হাওরে মৎস্য সম্পদ রক্ষার্থে মৎস্য অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়া কর্তৃক মৎস্য আইনে বিশেষ অভিযান লালমনিরহাটে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান,সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ মহোদয়ের সপ্তম মৃত্যুবার্ষিকী উদযাপন গোপালগঞ্জে বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদণ্ড এবার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ঘেরাও করল শিক্ষার্থীরা হরমুজ ঘিরে আরও তীব্র যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত,চলছে পাল্টাপাল্টি হামলা আদমদীঘির অপহরণ মামলায় কিশোরী উদ্ধার,প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুর সরকারী কলেজের নবীবরণ অনুষ্ঠান থেকে কলেজটিকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে উন্নীত করার ঘোষণা এমপি জাহান্দার আলীর স্টার্টআপের জন্য ৫ কোটি টাকা পর্যন্ত পাওয়া যাবে: প্রধানমন্ত্রী DuckDice Casino Sign In – Play Secure Online Casino Games in the UK চলমান বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বীরগঞ্জ থানায় ফলজ বাগানের শুভ উদ্বোধন তিতাস নদী ও বিলে অবৈধ জালবিরোধী অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস লালমনিরহাট জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জে জমি নিয়ে সংঘর্ষ,আহত অন্তত-৮ ঘোড়াঘাটে ভূয়া ডিবির প্রতারণার ফাঁদে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা হাজারো জনতার বাঁধভাঙ্গা উচ্ছ্বাসে মাদারীপুরে উষ্ণ অভ্যর্থনায় সিক্ত হলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কাজিপুরে যমুনা নদীর পানি বৃদ্ধিতে চরঞ্চলের বাসিন্দারা ভাঙ্গন ও বন্যার আতঙ্কে  বরিশাল সফরের পথে গোপালগঞ্জে বহর থামিয়ে এমপি সেলিমুজ্জামানকে ডেকে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মৌলভীবাজারে ক্যাডেট এএসআই নিয়োগের দ্বিতীয় দিনের কার্যক্রম সম্পন্ন

  • প্রকাশিত: রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ৩৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারঃ

মৌলভীবাজার জেলায় বাংলাদেশ পুলিশের ক্যাডেট এএসআই নিয়োগ পরীক্ষা-২০২৬ এর দ্বিতীয় দিনের কার্যক্রম সম্পন্ন হয়েছে।

রবিবার (২৮ জুন) সকাল ৮টায় মৌলভীবাজার এম. সাইফুর রহমান স্টেডিয়ামে দ্বিতীয় দিনের নিয়োগ কার্যক্রম শুরু হয়।

নিয়োগ বোর্ডের সভাপতি ও মৌলভীবাজার জেলার পুলিশ সুপারের নেতৃত্বে প্রথম দিনের শারীরিক মাপ গ্রহণ ও কাগজপত্র যাচাই-বাছাইয়ে উত্তীর্ণ প্রার্থীদের শারীরিক সক্ষমতা যাচাইয়ের অংশ হিসেবে ১৬০০ মিটার দৌড়, নারীদের ১০০০ মিটার দৌড়, হাই জাম্প ও লং জাম্প পরীক্ষা অনুষ্ঠিত হয়।

দিনের কার্যক্রম শেষে উত্তীর্ণ প্রার্থীদের উদ্দেশ্যে পরবর্তী ধাপের প্রস্তুতি ও করণীয় বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়। পাশাপাশি নিয়োগ প্রক্রিয়াকে কেন্দ্র করে কোনো দালাল বা প্রতারক চক্রের সঙ্গে যোগাযোগ কিংবা অর্থ লেনদেন না করার জন্য প্রার্থীদের সতর্ক করা হয়।

আগামী ২৯ জুন ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার সকাল ৮টা থেকে মৌলভীবাজার পুলিশ লাইন্স মাঠে নিয়োগ কার্যক্রমের তৃতীয় দিনের কার্যক্রম অনুষ্ঠিত হবে।

এসময় উপস্থিত ছিলেন জনাব তানভীর আহমদ, এআইজি, পুলিশ হেডকোয়ার্টার্স; নিয়োগ বোর্ডের সদস্য জনাব রাকিবুল হাসান রাসেল, অতিরিক্ত পুলিশ সুপার, সুনামগঞ্জ এবং জনাব মোঃ রাসেলুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার, সিলেট।

এছাড়া আরও উপস্থিত ছিলেন জনাব আসিফ মহিউদ্দীন, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ); জনাব নোবেল চাকমা, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস); জনাব মোঃ ওয়াহিদুজ্জামান রাজু, সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল), মৌলভীবাজার; শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার জনাব নিশাত বিনতে রায়হান; শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার জনাব সাইফুল হক; ডা. শুভ্র তুষার সিংহ, মেডিকেল অফিসার, মৌলভীবাজারসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,ওয়েবসাইটের কোনো লেখা,ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।  
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট