1. : lf_GiBTpUwiMrNw :
  2. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  3. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
কাজিপুরে কুটির শিল্পভিত্তিক মাসব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্ধোধন। গোদাগাড়ীতে পুকুরে মিলল যুবকের মরদেহ,অপমৃত্যু মামলা গোপালগঞ্জে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত যুদ্ধ পরিস্থিতির মধ্যেও ১৮ বিলিয়ন ডলার তেল বিক্রি করেছে ইরান খারিতে গোসল করতে নেমে নবদম্পতির মর্মান্তিক মৃত্যু ঢাকা-খুলনা মহাসড়কে কাশিয়ানীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার মানবিক উদ্যোগে নতুন ভ্যান পেলেন অসহায় চালক,মুখে ফিরল জীবিকার হাসি  একজন মানবিক ও কর্মচঞ্চল এসিল্যান্ড আশিক জামান,তাঁর কাজে সন্তোষ্ট দুই উপজেলার সেবাগ্রহীতারা ডিমলায় ডিবি পুলিশের অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার বিশ্বকাপে আর্জেন্টিনার বিরুদ্ধে ‘ষড়যন্ত্রকারীদের’ তালিকা প্রকাশ আজ বঙ্গভবন ছাড়ছেন মো.সাহাবুদ্দিন কাজিপুরের তৈরীকৃত কম্বলের কদর দেশের ৪৭টি জেলায় সবুজের বার্তা নিয়ে মাগুরায় ১০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির শুভ সূচনা ৯০দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি পাবে বাংলাদেশ ইয়েমেনের বন্দরে সৌদি আরবের বড় হামলা,পাল্টা জবাবের হুঁশিয়ারি হুথিদের অভিনন্দন বার্তা মুকসুদপুরে আওয়ামী লীগ নেতার দলীয় পদ থেকে পদত্যাগ করে সংবাদ সম্মেলন মাদারীপুরে বৃক্ষরোপণ অভিযান,বৃক্ষমেলা ও বর্ণাঢ্য রেলী উদযাপিত বর্ষায় যমুনা পাড়ে পর্যটকদের ঢল প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ-প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি চাপের মুখে শিক্ষা সচিবকে অপসারণ করল মোদি সরকার গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে,আহত অন্তত রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে গুজবে কান না দেওয়ার আহ্বান মির্জা ফখরুলের রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন,সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার ঘোড়াঘাটে ওসিসহ ৩ পুলিশ কর্মকর্তার অপসারণ ও শাস্তির দাবিতে বিএনপির ঘন্টা ব্যাপী মানববন্ধন কাজিপুরে বৃষ্টির কারণে কাঁচাবাজারে মূল্য বৃদ্ধি গোপালগঞ্জে শিক্ষার্থীদের সঙ্গে জেলা প্রশাসকের বিজ্ঞান ও মহাকাশবিষয়ক সংলাপ গোপালগঞ্জ আদালতে নারী শিক্ষানবিশ আইনজীবী আহতের ঘটনায় বিক্ষোভ,বিচারকের অপসারণের দাবিতে আন্দোলন ঢাকায় ডিবির হাতে গ্রেফতার সাবেক আওয়ামী লীগের দুই নেতা চমক রেখে বিশ্বকাপে সেরা একাদশ ঘোষণা ফিফার, নেই ব্রাজিলের কেউ

মাদারীপুরে পুলিশ পরিচয়ে ইজিবাইক ছিনতাই চক্রের চাকুরীচ্যুত সেনা ও পুলিশ সদস্য ২ জনসহ মোট গ্রেফতার-৩

  • প্রকাশিত: শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ৫২ বার পড়া হয়েছে

শরীফ ফায়েজুল কবীর,ষ্টাফ রিপোর্টারঃ

মাদারীপুরে রাজৈর উপজেলার সাধুরব্রীজে পুলিশ পরিচয়ে ইজিবাইক ছিনতাই চক্রের সেনাবাহিনী ও পুলিশের চাকুরীচ্যূত ২ জন সহ মোট ৩ জন ছিনতাইকারী ও ডাকাতি মামলার আসামী গ্রেফতার হয়েছে। ২৭ জুন (শনিবার) দুপুরে জেলা পুলিশের মিডিয়া সেল এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃতরা হলো গোপালগঞ্জের মোকসেদপুর উপজেলার গায়েন্দার এলাকার তৈয়ব মোল্লার পুত্র চাকুরীচ্যুত সেনা সদস্য সুজন মোল্লা (২৮), একই উপজেলার খান্দারপাড়া গ্রামের ফারুক মিয়ার পুত্র চাকুরীচ্যূত পুলিশ সদস্য লিমন মিয়া (৩৫) ও সাকেম মুন্সী ওরফে সেকেন এর পুত্র সাকায়েত মুন্সী। পুলিশসূত্র ও ঘটনার বিবরণে জানা যায়, বিগত ১২ ই জুন/’২৬ তারিখে দুপুরে পুলিশ পরিচয়ে রাজৈর থানাধীন সাধুরব্রীজের পূর্ব ঢালে জনৈক ইজিবাইক চালকের ইজিবাইক ভাড়া নেয়ার কথা বলে অজ্ঞাতনামা এক ব্যক্তি ইজিবাইকে ওঠে কাঙ্খিত গন্তব্যে যেতে বললে চালক সরল বিশ্বাসে তাকে নিয়ে রাজৈর থানাধীন সানেরপাড় মোড়ে এলে অজ্ঞাতনামা আরেক ব্যক্তি পুলিশ পরিচয়ে ইজিবাইকের নিকট আসে এবং ভেতরে থাকা যাত্রীবেশী পুলিশ পরিচয়দানকারী অপরব্যক্তি সমেত আসামী ধরতে অভিযানে রাজৈর থানাধীন মজুমদারকান্দি যেতে বলে। এসময় তারা কৌশলে চালককে ইজিবাইক থেকে নেমে হেটে সামনে যেতে বলে। চালক সরল বিশ্বাসে সামনে গেলে এই সুযোগে মটরসাইকেল যোগে তাদের সহযোগী আরেকজন ইজিবাইকের নিকট এসে তাদের সঙ্গী একজনকে মটরসাইকেলে উঠিয়ে নেয় এবং অপরজন ইজিবাইকটি নিয়ে চম্পট দেয়। পরে চালক খোঁজাখুঁজি করে তার ইজিবাইকটি এবং সেই লোকজনদের না পেয়ে রাজৈর থানায় এতদসংক্রান্ত একটি মামলা দায়ের করেন।

পুলিশ পরিচয়ে ইজিবাইক ছিনতাইয়ের চাঞ্চল্যকর এই মামলার গুরুত্ব বিবেচনা ও পুলিশের ভাবমূর্তি রক্ষাকল্পে মাদারীপুরের পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান অধিক গুরুত্ব দিয়ে মামলাটি তদন্ত ও সংশ্লিষ্ট আসামীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য অধিনস্ত পুলিশ কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন। এরই প্রেক্ষিতে সহকারী পুলিশ সুপার শিবচর সার্কেল মোঃ সালাউদ্দিন কাদের এর নেতৃত্বে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই ইউনুচ মোল্লা সহ রাজৈর থানা ও ডিবি পুলিশের টিম সঙ্গীয় ফোর্স নিয়ে উল্লেখিত আসামীদের নিখুঁতভাবে সনাক্ত ও গ্রেফতারে সক্ষম হন, যা’ ২৭ জুন/’২৬ তারিখ পুলিশের মিডিয়া সেল প্রেস রিলিজ করে । গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহনের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল (অতিরিক্ত দায়িত্ব ক্রাইম এন্ড অবস্) ফারিয়া রফিক ভাবনা।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,ওয়েবসাইটের কোনো লেখা,ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।  
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট