1. : lf_GiBTpUwiMrNw :
  2. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  3. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
কাজিপুরের তৈরীকৃত কম্বলের কদর দেশের ৪৭টি জেলায় সবুজের বার্তা নিয়ে মাগুরায় ১০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির শুভ সূচনা ৯০দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি পাবে বাংলাদেশ ইয়েমেনের বন্দরে সৌদি আরবের বড় হামলা,পাল্টা জবাবের হুঁশিয়ারি হুথিদের অভিনন্দন বার্তা মুকসুদপুরে আওয়ামী লীগ নেতার দলীয় পদ থেকে পদত্যাগ করে সংবাদ সম্মেলন মাদারীপুরে বৃক্ষরোপণ অভিযান,বৃক্ষমেলা ও বর্ণাঢ্য রেলী উদযাপিত বর্ষায় যমুনা পাড়ে পর্যটকদের ঢল প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ-প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি চাপের মুখে শিক্ষা সচিবকে অপসারণ করল মোদি সরকার গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে,আহত অন্তত রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে গুজবে কান না দেওয়ার আহ্বান মির্জা ফখরুলের রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন,সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার ঘোড়াঘাটে ওসিসহ ৩ পুলিশ কর্মকর্তার অপসারণ ও শাস্তির দাবিতে বিএনপির ঘন্টা ব্যাপী মানববন্ধন কাজিপুরে বৃষ্টির কারণে কাঁচাবাজারে মূল্য বৃদ্ধি গোপালগঞ্জে শিক্ষার্থীদের সঙ্গে জেলা প্রশাসকের বিজ্ঞান ও মহাকাশবিষয়ক সংলাপ গোপালগঞ্জ আদালতে নারী শিক্ষানবিশ আইনজীবী আহতের ঘটনায় বিক্ষোভ,বিচারকের অপসারণের দাবিতে আন্দোলন ঢাকায় ডিবির হাতে গ্রেফতার সাবেক আওয়ামী লীগের দুই নেতা চমক রেখে বিশ্বকাপে সেরা একাদশ ঘোষণা ফিফার, নেই ব্রাজিলের কেউ পোশাক শিল্পের বিকাশে প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশনা প্রধানমন্ত্রীর ইরানে নতুন করে যুক্তরাষ্ট্রের ব্যাপক বিমান হামলা তৌহিদুল মোল্লা হত্যা মামলার ২ নম্বর আসামি র‍্যাবের হাতে গ্রেফতার কাজিপুরে মাদক বিরোধী যৌথ অভিযানে ৭ জনের কারাদন্ড গোপালগঞ্জে শ্রমিক লীগের সহ-সভাপতি’র দলীয় পদ থেকে পদত্যাগ করে সংবাদ সম্মেলন টেন্ডার ছাড়াই রাতের আঁধারে গাছ কাটার অভিযোগ, বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ এসএসসির ফল প্রকাশে বোর্ডের নতুন সিদ্ধান্ত সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে বিশ্বজয়: ইয়ামাল ও নিকোর রূপকথার গল্প রাজশাহীতে বাসে মিলল ১৫টি পলিথিন প্যাকেট ১ কোটি ৫০ লাখ টাকার হেরোইনসহ আটক-১ আইন-শৃঙ্খলা ব্যবস্থাপনা,অপরাধ দমনে মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত  বীরগঞ্জে যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগ,থানায় মামলা

ভোটারদের আঙ্গুলের কালির দাগ শুকানোর আগেই নির্বাচনী ওয়াদা পূরণ করছেন তারেক রহমান- মাদারীপুরে বললেন এমপি খোকন তালুকদার

  • প্রকাশিত: শুক্রবার, ১৯ জুন, ২০২৬
  • ৭০ বার পড়া হয়েছে

শরীফ ফায়েজুল কবীর,ষ্টাফ রিপোর্টারঃ

মাদারীপুরের কালকিনি উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নের খুনেরচর গ্রামের আড়িয়ালখাঁ নদী ভাঙ্গন প্রতিরোধ ও মানুষের বসতঘর এবং কৃষিজমি রক্ষায় ভাঙ্গন কবলিত অংশে আজ সকালে “জিও ব্যাগ” ফেলানোর কর্মসূচী উদ্বোধন করলেন কালকিনি-মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপি’র কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ আনিসুর রহমান তালুকদার খোকন এমপি। এসময় মাদারীপুর পানি উন্নয়ন বোর্ডের তত্বাবধানে নদীর তীর ভাঙ্গন রোধে “টেম্পোরারী ইমারজেন্সি প্রটেক্টেড ওয়ার্ক” এর আওতায় ৭৯৫৬ টি ‘জিও ব্যাগ’ ফেলানোর কাজের মধ্যে নিজ হাতে বেশ কয়েকটি ‘জিও ব্যাগ’ আনুষ্ঠানিকভাবে নদীর তীরবর্তীতে ফেলেন তিনি। উক্ত কর্মসূচী উদ্বোধনের প্রাক্কালে ভাঙ্গন কবলিত এলাকার মানুষ ও উপস্থিত সবার উদ্দেশ্যে তিনি তার বক্তব্যে বলেন, “বিএনপি’র প্রতিষ্ঠাতা মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও তিনবারের সফল প্রধানমন্ত্রী আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান এবং বিএনপি’র বর্তমান চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত নির্বাচনী ইশতার তথা বিএনপিকে ভোট দেয়ার আঙ্গুলের কালির দাগ শুকানোর আগেই দেশব্যাপি ইতিমধ্যে বাস্তবায়ন শুরু করেছেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তারই ফলশ্রুতিতে আজ মাদারীপুরের আড়িয়ালখাঁ নদীর তীরবর্তী ভাঙ্গন কবলিত মানুষের দুঃখ-দুর্দশার কথা বিবেচনা করে ও কৃষিজমি রক্ষায় আমরা আপনাদের পাশে দাঁড়িয়েছে”। এসময় তিনি আরও বলেন, দেশে এখন ফ্যাসিবাদ, গুম-খুনের সরকার নাই- যারা আমাকে গুম করে খুন করতে চেয়েছিলো, অমানবিক নির্যাতন করেছিলো। জনগনের প্রতিরোধে তারাসবাই পালিয়ে গেছে, যেখানে জনগনের সমস্যা সেখানেই আছে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সরকার এবং বিএনপি’র সহযোগিতা। এসময় তিনি দেশ ও বর্তমান গনতান্ত্রিক সরকারের বিরুদ্ধে সকল চক্রান্ত- যড়যন্ত্রকারীদের রুখে দিতে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।

উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কালিকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ-উল-আরেফিন, উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোঃ ফজলুল হক বেপারী, সাবেক সাধারণ সম্পাদক মোঃ মাহাবুব মুন্সী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, গণমাধ্যম কর্মী, নদী ভাঙ্গন কবলিত বাসিন্দা ও সুধীবৃন্দ। নদী ভাঙ্গন কবলিত বাসিন্দাদের পুনর্বাসন করা হবে কি-না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে এমপি খোকন তালুকদার বলেন, যেসব নদীর পাড়ের মানুষ এমন পরিস্থিতির শিকার হয়েছেন তাদের পুনর্বাসনের বিষয়টি আমরা অবশ্যই গুরুত্ব সহকারে বিবেচনায় নিয়ে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করবো।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,ওয়েবসাইটের কোনো লেখা,ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।  
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট