1. : lf_GiBTpUwiMrNw :
  2. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  3. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
শিরোনাম
মানবিক উদ্যোগে নতুন ভ্যান পেলেন অসহায় চালক,মুখে ফিরল জীবিকার হাসি  একজন মানবিক ও কর্মচঞ্চল এসিল্যান্ড আশিক জামান,তাঁর কাজে সন্তোষ্ট দুই উপজেলার সেবাগ্রহীতারা ডিমলায় ডিবি পুলিশের অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার বিশ্বকাপে আর্জেন্টিনার বিরুদ্ধে ‘ষড়যন্ত্রকারীদের’ তালিকা প্রকাশ আজ বঙ্গভবন ছাড়ছেন মো.সাহাবুদ্দিন কাজিপুরের তৈরীকৃত কম্বলের কদর দেশের ৪৭টি জেলায় সবুজের বার্তা নিয়ে মাগুরায় ১০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির শুভ সূচনা ৯০দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি পাবে বাংলাদেশ ইয়েমেনের বন্দরে সৌদি আরবের বড় হামলা,পাল্টা জবাবের হুঁশিয়ারি হুথিদের অভিনন্দন বার্তা মুকসুদপুরে আওয়ামী লীগ নেতার দলীয় পদ থেকে পদত্যাগ করে সংবাদ সম্মেলন মাদারীপুরে বৃক্ষরোপণ অভিযান,বৃক্ষমেলা ও বর্ণাঢ্য রেলী উদযাপিত বর্ষায় যমুনা পাড়ে পর্যটকদের ঢল প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ-প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি চাপের মুখে শিক্ষা সচিবকে অপসারণ করল মোদি সরকার গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে,আহত অন্তত রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে গুজবে কান না দেওয়ার আহ্বান মির্জা ফখরুলের রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন,সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার ঘোড়াঘাটে ওসিসহ ৩ পুলিশ কর্মকর্তার অপসারণ ও শাস্তির দাবিতে বিএনপির ঘন্টা ব্যাপী মানববন্ধন কাজিপুরে বৃষ্টির কারণে কাঁচাবাজারে মূল্য বৃদ্ধি গোপালগঞ্জে শিক্ষার্থীদের সঙ্গে জেলা প্রশাসকের বিজ্ঞান ও মহাকাশবিষয়ক সংলাপ গোপালগঞ্জ আদালতে নারী শিক্ষানবিশ আইনজীবী আহতের ঘটনায় বিক্ষোভ,বিচারকের অপসারণের দাবিতে আন্দোলন ঢাকায় ডিবির হাতে গ্রেফতার সাবেক আওয়ামী লীগের দুই নেতা চমক রেখে বিশ্বকাপে সেরা একাদশ ঘোষণা ফিফার, নেই ব্রাজিলের কেউ পোশাক শিল্পের বিকাশে প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশনা প্রধানমন্ত্রীর ইরানে নতুন করে যুক্তরাষ্ট্রের ব্যাপক বিমান হামলা তৌহিদুল মোল্লা হত্যা মামলার ২ নম্বর আসামি র‍্যাবের হাতে গ্রেফতার কাজিপুরে মাদক বিরোধী যৌথ অভিযানে ৭ জনের কারাদন্ড গোপালগঞ্জে শ্রমিক লীগের সহ-সভাপতি’র দলীয় পদ থেকে পদত্যাগ করে সংবাদ সম্মেলন টেন্ডার ছাড়াই রাতের আঁধারে গাছ কাটার অভিযোগ, বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ

যুক্তরাষ্ট্রের বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত-৮

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ৫৮ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্কঃ

যুক্তরাষ্ট্রের সাউদার্ন ক্যালিফোর্নিয়ার এডওয়ার্ডস বিমানঘাঁটি থেকে উড্ডয়নের পরপরই মার্কিন বিমান বাহিনীর একটি বি-৫২ স্ট্র্যাটেজিক বোমারু বিমান বিধ্বস্ত হয়েছে। এই ঘটনায় বিমানের ক্রুসহ মোট আটজন নিহত হয়েছেন। বিমানঘাঁটি কর্তৃপক্ষ এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

স্থানীয় সময় সোমবার (১৫ জুন) বেলা ১১টা ২০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। বিমানটি বিধ্বস্ত হওয়ার পর আকাশে বিশাল কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। কয়েক মাইল দূর থেকেও যা চোখে পড়ছিল।

বিবৃতিতে বলা হয়েছে, জরুরি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে এবং উদ্ধারকাজ এখনো চলছে। বিমান বিধ্বস্ত হয়ে আটজন নিহত হয়েছেন।

১৯৫০-এর দশক থেকে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী বোয়িং বি-৫২ স্ট্র্যাটোফোর্ট্রেস বিমানটি ব্যবহার করে আসছে। বিশাল আকৃতির এই বিমানের ডাকনাম ‘দ্য বাফ’, যা ‘বিগ আগলি ফ্যাট’-এর সংক্ষিপ্ত রূপ।

আকাশ থেকে ধারণ করা ভিডিও ফুটেজে দেখা গেছে, বিমানটি বিধ্বস্ত হওয়ার স্থান এখনো ধোঁয়া বের হচ্ছে।

বি-৫২ একটি দীর্ঘপাল্লার কৌশলগত বোমারু বিমান। সম্প্রতি ইরানের বিরুদ্ধে যুদ্ধে এ বিমান ব্যবহার করে হামলা চালিয়েছিল মার্কিন বাহিনী।

বিশাল এই বোমারু বিমান ৫০ হাজার ফুট উচ্চতায় উড়তে সক্ষম। এটি প্রায় ৭০ হাজার পাউন্ড ওজনের সমরাস্ত্র বহন করতে পারে। এর মধ্যে কয়েক শ সাধারণ বোমা বা ৩২টি পারমাণবিক অস্ত্র–সংবলিত ক্রুজ ক্ষেপণাস্ত্র রাখা যায়।

উড্ডয়নরত অবস্থায় আকাশেই এই বিমানে জ্বালানি ভরা যায়। ফলে এটি বিশ্বের যেকোনো প্রান্তে হামলা চালাতে পারে। স্নায়ুযুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের জন্য এটি একটি ‘নিউক্লিয়ার আমব্রেলা’ বা পারমাণবিক সুরক্ষা কবচ হিসেবে কাজ করত।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,ওয়েবসাইটের কোনো লেখা,ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।  
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট